আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

শিয়ালদহ মেট্রো উদ্বোধনে ব্রাত্য মুখ্যমন্ত্রী, সরব ফিরহাদ

নিজস্ব প্রতিনিধি: আগামী সোমবার উদ্বোধন হবে শিয়ালদহ মেট্রো স্টেশনের। যাত্রী নিয়ে শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো ছুটবে বৃহস্পতিবার থেকে। শনিবার মেট্রো রেল কর্তৃপক্ষের তরফে এ কথা জানানো হয়েছে। কিন্তু দীর্ঘদিন উদ্বোধনের অপেক্ষায় পড়ে থাকার পর মেট্রো চালুর দিনক্ষণ ঘোষণা করলেও, উদ্বোধন নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। রাজ্যের পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম মেট্রো রেল কর্তৃপক্ষের বিরুদ্ধে সুর চড়িয়েছেন। মেট্রো কর্তৃপক্ষ অসৌজন্যের রাজনীতি করছে বলে তোপ দেগেছেন তিনি।

১১ জুলাই মেট্রো রেলের উদ্বোধন করবেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। মেট্রো রেলের তরফে আমন্ত্রণ জানানো হয়েছে স্থানীয় বিধায়ককে। কিন্তু উদ্বোধনে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানায়নি মেট্রো রেল কর্তৃপক্ষ। আর তা নিয়েই সরব হয়েছেন রাজ্যের পরিবহণ মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। ফিরহাদ হাকিম বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন এই মেট্রো প্রকল্পের অনুমোদন দিয়েছিলেন। প্রকল্পের জন্য বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা করেছে রাজ্য। প্রয়োজনীয় জমির দাম ছিল ৬০০ কোটি টাকা। মুখ্যমন্ত্রী সেই টাকাও ছাড় দিয়েছেন। তারপরেও মুখ্যমন্ত্রীর অনুপস্থিতিতে মেট্রোর উদ্বোধন করা হচ্ছে।’  তিনি আরও বলেন,  ‘উদ্বোধনী অনুষ্ঠানে হাজির থাকার জন্য লালায়িত নন মুখ্যমন্ত্রী। রাজ্যের মানুষ সেটা জানে। তারা সবটা দেখছে। কেন্দ্র শুধুমাত্র রাজনীতি করে। মানুষের পাশে থাকতে জানে না। সহযোগিতা করতে জানে না।’

প্রসঙ্গত শিয়ালদহ মেট্রো স্টেশন থেকে পরীক্ষামূলকভাবে গত ৩ জুলাই থেকে পরীক্ষামূলকভাবে মেট্রোরেক চালানো শুরু হয়েছিল। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী সোমবার থেকে চালু হচ্ছে শিয়ালদহ মেট্রো পরিষেবা। যদিও যাত্রীদের জন্য মেট্রো চলবে বৃহস্পতিবার থেকে।

Published by:

Share Link:

More Releted News:

দ্বিতীয় দফা নির্বাচনের আগেও জারি ইডির অভিযান, ২ ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি

আর কয়েক ঘণ্টার মধ্যেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, কলকাতা-সহ একাধিক জেলায় কালবৈশাখীর পূর্বাভাস

ভোটের ৭২ ঘণ্টা আগে কালীঘাট থানার ওসি এবং অতিরিক্ত ওসিকে সরিয়ে দিল কমিশন

ভবানীপুরে শুভেন্দুর সভার মাইকের আওয়াজে নির্বাচনী জনসভা না করে ফিরে গেলেন ক্ষুব্ধ মমতা

কলকাতায় দ্বিতীয় দফায় নির্বাচনে রাস্তায় নামছে ২৭৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

হাতে মাত্র আর ২ ঘণ্টা, মদের দোকানের সামনে দীর্ঘ লাইন সুরাপ্রেমীদের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ