কালীঘাট মন্দিরে ঢোকার পথে গো-ব্যাক স্লোগান জ্ঞানেশ কুমারকে

Share:

নিজস্ব প্রতিনিধি : ভোট প্রস্তুতি খতিয়ে দেখতে কলকাতায় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। রবিবার রাতে শহরে এসেছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। বিমানবন্দরেই তাঁকে কালো পতাকা দেখানোর পাশাপাশি গো ব্যাক স্লোগান শুনতে হয়েছিল। এবার সোমবার সকালে কালীঘাট মন্দিরের পুজো দিতে গিয়েও বিক্ষোভের মুখে পড়েছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। তাঁকে দেখতে পেয়েই গো ব্যাক স্লোগান দিতে থাকেন বিক্ষোভকারীরা। সঙ্গে দেখানো হয় কালো পতাকাও।

সোমবার এবং মঙ্গলবার দফায় দফায় একাধিক বৈঠক হওয়ার কথা রয়েছে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের। শাসকদল তৃণমূল সহ বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবেন বলেই জানা গিয়েছে। কিন্তু এই বৈঠক শুরুর আগেই সোমবার কালীঘাট মন্দিরে গিয়েছিলেন পুজো দিতে। রবিবার রাতে কলকাতায় এসে পৌঁছানোর পর বিমানবন্দরে তৃণমূলকর্মী সমর্থক থেকে শুরু করে বামকর্মী সমর্থকরাও তাঁকে বিক্ষোভের মুখে ফেলেছিল। সোমবারও তাঁর অন্যথা হয়নি। কালীঘাট মন্দিরে গিয়ে বিক্ষোভের মুখে পড়তে হয়েছে তাঁকে। সাধারণ মানুষ বিক্ষোভ দেখায় এদিন। 

জানা গিয়েছে, সোমবার জ্ঞানেশ কুমার গাড়িতে করে মন্দির চত্বরে এসে পৌঁছোন। মন্দিরের ভিআইপি গেটের সামনেই গাড়ি থেকে নামেন তিনি। রবিবারের বিষয়টি মাথায় রেখে কালীঘাট মন্দির চত্বর নিরাপত্তায় ঘিরে ফেলা হয়েছিল। তারপরেও মুখ্য নির্বাচন আধিকারিককে দেখেতে পেয়েই বিক্ষোভ দেখাতে শুরু করন বিক্ষোভকারীরা। ব্যারিকেড করে দেওয়া হয়েছিল। পরিস্থিতি যাতে হাতের বাইরে না চলে যায়, তারজন্য সতর্ক ছিল পুলিশ। পুজো দেওয়ার পরে সুষ্ঠভাবে তাঁকে গাড়িতে তোলার ব্যবস্থা করে পুলিশ বাহিনী। এদিন পুজো দিয়ে বেরিয়ে জ্ঞানের কুমার বলেন, “মা কালী সবাইকে আশীর্বাদ দিক বাংলা এবং দেশের ভাল হোক। জয় ভারত জয় বাঙ্গাল।” কোনওরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক ছিল তাঁরা। তৃণমূল সূত্রে খবর, বৈঠকে হাজির থাকবেন রাজ্যের দুই মন্ত্রী ফিরহাদ হাকিম এবং চন্দ্রিমা ভট্টাচার্য।

ফের ধরাশায়ী হার মোহনবাগানের, কাস্টমসের পরে ভবানীপুরের কাছেও হারল সবুজ-মেরুন ব্রিগেড  

এসি শাটল বাস চালাবে রাজ্য সরকার, ভাড়া মাত্র ৩৯ টাকা!

‘জাতীয়তাবাদ, দেশপ্রেম জাগাতেই তিরঙ্গা যাত্রা,’ হাজরার সভায় বললেন মুখ্যমন্ত্রী

তরুণ তেজপালের ধর্ষণ মামলা এবার সেলুলয়েডে, ছবি বানাচ্ছেন বিশাল ভরদ্বাজ

২০২৫-এর নিয়ম মেনেই নিয়োগ হবে, হাইকোর্টে জানাল স্কুল সার্ভিস কমিশন

সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে শিশু-সহ ৯ জনের প্রাণহানি

বাবা-মা নেই, ভাইয়ের টাকায় চলত পড়াশোনা, শান্তিপুরে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী নবম শ্রেণির ছাত্রী

সোমবার কলকাতার একাধিক রাস্তা বন্ধ, কোন কোন রুটে চলবে না গাড়ি, চোখ বুলিয়ে নিন…

‘নিরাপত্তার নিশ্চয়তা পেলেই বাংলাদেশে ফিরবেন’, জানালেন সাকিব আল হাসান

সাগরে নিম্নচাপের জের, শুক্র রাত থেকেই প্রবল বৃষ্টির পূর্বাভাস, জারি কমলা সতর্কতা

২ বছরের জন্য নির্বাসিত পাক ক্রিকেটার, সঙ্গে ১০ লাক জরিমানা, কোন অপরাধে?

পার্থ ভৌমিক গদ্দার! নৈহাটিজুড়ে পড়ল পোস্টার, চাঞ্চল্য

বিদেশি লিগে খেলছেন অজিঙ্কা রাহানে, কোন দলের হয়ে নামছেন নাইটদের প্রাক্তন অধিনায়ক?

‘পঞ্চায়েতে অতিরিক্ত কর বসানো হচ্ছে না’, বিভ্রান্তি দূর করে জানালেন দিলীপ