পহেলগাঁও হামলার জের, রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিবের বৈঠক, নজরে সীমান্ত

Share:

নিজস্ব প্রতিনিধি : পহেলগাঁও জঙ্গি হানার জেরে বাংলাদেশের সীমান্তে বাড়তি সুরক্ষা বাড়াতে উদ্যোগ নেওয়া হচ্ছে। গোটা পরিস্থিতির দিকে নজর দিতে রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব গোবিন্দ মোহন। মে মাসের প্রথম দিকেই রাজ্যের শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। পাশাপাশি বিএসএফ, সাবসিডিয়ারি ইন্টেলিজেন্স ব্রাঞ্চ, এনসিবি, সিআরপিএফ, সিআইএসএফ, এনআইএ সহ সমস্ত কেন্দ্রীয় এজেন্সির কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় বসবেন।

পহেলগাঁও ঘটনার পর ভারতের সঙ্গে পাকিস্তানের সম্পর্কে অনেক বদল এসেছে। এই বদল হওয়া সম্পর্কের পরিস্থিতিতে, পাকিস্তান ও বাংলাদেশ একে অপরের বন্ধু হয়ে উঠেছে। তাই বাংলাদেশ সীমান্তকে ব্যবহার করে ভারতে নতুন করে নাশকতা ছড়ানোর সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তাই পরিস্থিতির দিকে নজর দিয়ে কলকাতায় বৈঠক করার কথা ভাবছে কেন্দ্র।

দেশের প্রতিরক্ষার ক্ষেত্রে বাংলার চিকেন নেক অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অংশের সুরক্ষা নিয়ে বৈঠকে আলোচনা হতে পারে। এই প্রসঙ্গে উঠে এসেছে মুর্শিদাবাদে ঘটে যাওয়া অশান্তির কথা। বাংলাদেশের মৌলবাদীদের যোগসাজশের কথা উঠে আসছে।বিএসএফ সূত্রে খবর, মুর্শিদাবাদে ছড়ানো অশান্তির পিছনে ওপার বাংলার হাত আছে।

সূত্রের খবর, ইতিমধ্যে স্বরাষ্ট্র সচিবের সময়সূচি জানিয়ে নবান্নকে চিঠি পাঠিয়েছে দিল্লি। বৈঠকের প্রস্তুতি হিসেবে বাইপাসের ধারে একটি পাঁচতারা হোটেলে ব্যবস্থা করার কথা ভাবা হচ্ছে। রাজ্যের তরফে এই বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে মুখ্যসচিব, স্বরাষ্ট্র সচিব, ডিজি সব শীর্ষ পুলিসকর্তাদের। সীমান্ত সুরক্ষাই এই বৈঠকের মূল আলোচ্য বিষয়।

পহেলগাঁওতে পর্যটকদের ওপর হামলার পরেই সতর্ক হয়ে এই বৈঠকের আয়োজন করা হয়েছে বলে মনে করা হচ্ছে। সোমবার এই বৈঠক হওয়ার কথা থাকলেও পরে তা পিছিয়ে ২ মে করা হয়েছে। তবে বর্তমান পরিস্থিতির দিকে নজর দিয়েই এই বৈঠক আর না পিছনোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

‘লাইট ডিউটি’র জন্য ঘুষ চাওয়ার অভিযোগ! রাতেই ইসিএল আধিকারিকের বাড়ি-অফিসে সিবিআই হানা

ভোটে জিততে আমেরিকানদের ৫ হাজার ডলারের টোপ ট্রাম্পের, কি জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট?

কৌশিকী অমাবস্যায় নিশ্ছিদ্র নিরাপত্তায় তারাপীঠ! নজরদারিতে ৪০০০ পুলিশ ও ২০০ দমকলকর্মী

জালিয়াতির অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালকের পদে ইস্তফা হাসিনা কন্যার

আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজের আগে ভারতীয় শিবিরে বড় ধাক্কা, ছিটকে গেলেন তারকা বোলার

মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেও গোপনে বিয়ে হচ্ছিল নাবালিকার, মুর্শিদাবাদে আটক মা ও মেয়ে

ফের নিম্নচাপের চোখরাঙানি! দক্ষিণবঙ্গে তুমুল দুর্যোগের আশঙ্কা, কোন কোন জেলায় হবে ভারী বৃষ্টি?

Apple-এর বড় চমক! প্রথম Foldable iPhone Duo লঞ্চ, দাম জানেন?

কৌশিকী অমাবস্যায় তারাপীঠে ভক্তের ঢল, রাজ্যবাসীকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত ৫, নিখোঁজ ৮৭

নদিয়ায় যুবতীকে ধর্ষণের পর ৩৮ বছর লুকিয়ে, বৃন্দাবনের ডেরা থেকে ধৃত সাধু

ফের ব্যর্থ বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ১৩৩ রানে গুটিয়ে গেল পাকিস্তান

ওয়ানডে-তে অভিষেকেই ১৫০ রান করে ইতিহাস গড়লেন প্রোটিয়া ক্রিকেটার

বামদূর্গ যাদবপুরে গীতা, বেদ ও হনুমান চল্লিশা পাঠ নিয়ে বিশেষ শিবির, ঘোষণা মুখ্যমন্ত্রীর