লড়লেন শুধু বাটলার, জয়ের জন্য সূর্যদের চাই ১৩৩ রান

Share:

নিজস্ব প্রতিনিধি: ক্রিকেটের স্বর্গোদ্যান ইডেন গার্ডেন্সে ভারতীয় বোলারদের বিরুদ্ধে মুখ থুবড়ে পড়ল ইংল্যান্ডের ব্যাটিং অর্ডার। একমাত্র অধিনায়ক জস বাটলার (৬৮) ছাড়া আর কোনও ইংলিশ ব্যাটারই ভারতীয় বোলারদের বিরুদ্ধে বুক চিতিয়ে লড়তে পারেননি। ফলস্বরূপ প্রথমে ব্যাট করতে নেমে মাত্র  রানেই থেমে গেল সফরকারী দলের ইনিংস। ভারতের হয়ে বরুণ চক্রবর্তী ২৩ রানে তিনটি উইকেট নিয়েছেন। এছাড়া আরশদীপ সিংহ, হার্দিক পাণ্ড্য ও অক্ষর পটেল ২টি করে উইকেট নিয়েছেন।

বুধবার (২২ জানুয়ারি) টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে প্রথমে ইংল্যান্ডকে ব্যাট করতে পাঠান ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। ব্যাটিং সহায়ক পিচ হলেও শীতের সন্ধ্যায় ইডেনে বোলাররা সুবিধা পাবেন এমন আশাতেই ওই সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। ব্যাট করতে নেমে প্রথম ওভারেই ধাক্কা খায় ইংল্যান্ড। আরশদীপের তৃতীয় বলে শূন্য রানে সাজঘরে ফেরেন ফিল সল্ট। নিজের পরের ওভারে অন্য ইংলিশ ওপেনার বেন ডাকেটকেও (৪) ফিরিয়ে দেন আরশদীপ। শুরুতে জোড়া ধাক্কা খেলেও রান তোলার গতি কমেনি ইংল্যান্ডের। তার প্রধান কারণ অধিনায়ক জস বাটলারের মারমুখী।  হার্দিকের এক ওভারে ১৮ রান নেন তিনি। প্রথম পাওয়ার প্লে শেষে ইংল্যান্ডের রান দাঁড়ায় ২ উইকেটে ৪৬। হ্যারি ব্রুককে সঙ্গে নিয়ে দলকে বড় রানের দিকে এগিয়ে নিয়ে যেতে থাকেন ইংল্যান্ড অধিনায়ক। কিন্তু অষ্টম ওভারে বল করতে এসে ইংলিশ শিবিরে জোড়া ধাক্কা দেন বরুণ চক্রবর্তী। প্রথমে হ্যারি ব্রুক (১৭) ও পরে লিয়াম লিভিংস্টোনকে (০) ফেরান তিনি। ৬৫ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় সফরকারী দল।

যদিও ভারতীয় বোলারদের বিরুদ্ধে বুক চিতিয়ে লড়াই চালান জস বাটলার। মাত্র ৩৪ বলে অর্ধশতরান করেন তিনি। টি-টোয়েন্টিতে ২৬তম অর্ধশতরান হল তাঁর।  ভারতের মাটিতে শুরুটা ভাল হয়নি জ্যাকব বেথেলের। ১৪ বলে ৭ রান করে হার্দিক পাণ্ড্যর শিকার হয়ে সাজঘরে ফেরেন। খানিকবাদে জেমি ওভারটনকে (২) সাজঘরের পথ দেখান অক্ষর পটেল। ১৬তম ওভারে কোনও ক্রমে ১০০ রানের গণ্ডি পেরিয়ে ইংল্যান্ড। আর একশো রানের গণ্ডি পেরোনোর খানিক পর অক্ষরের বলেই ফিরে যান গাস অ্যাটকিনসন (২)। একের পর এক সতীর্থকে অসহায়ভাবে আত্মসমর্পণ করতে দেখেও একদিক যিনি আগলে রেখেছিলেন সেই ভয়ঙ্কর হয়ে ওঠা ইংল্যান্ড অধিনায়ক জস বাটলারকে ফেরান বরুণ চক্রবর্তী। ৮টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৪৪ বলে ৬৮ রানের অধিনায়কোচিত ইনিংস খেলে সাজঘরে ফেরেন ইংল্যান্ড অধিনায়ক। আর সেই সঙ্গে শেষ হয়ে যায় ইংলিশদের বড় রানের ইনিংস গড়ার স্বপ্ন। জোফ্রা আর্চারকে (১২) ফেরান হার্দিক পাণ্ড্য। ইনিংসের শেষ বলে রান আউট হন মার্ক উড (১)। ১৩২ রানেই গুটিয়ে যায় ইংল্যান্ড।

তৃণমূল নেতার বাগানবাড়ি থেকে বিপুল ত্রাণ সামগ্রী ও নথিপত্র উদ্ধার, রানাঘাটে উত্তেজনা

‘অপারেশন টাইগার’, বড়সড় ভাঙনের মুখে উদ্ধবের শিবসেনা, বিদ্রোহ ছয় সাংসদের

১১ বছরের শিশুকে কুড়ুল দিয়ে নৃশংসভাবে খুন করার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড

২২ জুন ঘোষণা হবে DA, রাজ্য সরকারি কর্মচারীদের ধৈর্য ধরতে বলে বিজ্ঞপ্তি জারি মুখ্যসচিবের

দিল্লিতে পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের মদতপুষ্ট সাত জঙ্গি পাকড়াও

বুধের ভোরে ‘মরুর শিয়াল’ আলজেরিয়ার বিরুদ্ধে মাঠে নামছে বিশ্বজয়ী আর্জেন্টিনা

G7 সম্মেলনে দীর্ঘ ১৬ মাস বাদে দেখা মোদি-ট্রাম্পের, কী করলেন দুই রাষ্ট্রপ্রধান?

‘বিহার ছাড়ো, নাহলে শ্মশান যাও’ অপরাধীদের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী সম্রাটের

‘ডিজে বাজবে’ মামলায় সাড়ে ছয় ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরোলেন অভিষেক

‘বিনিয়োগ করতে চেয়ে যোগাযোগ করেছেন ৪২ শিল্পপতি’, দাবি শিল্পমন্ত্রী তাপসের

‘পুষ্পা’ জাহাঙ্গিরের মুক্তির দাবি জানাতে গিয়ে আধা সেনার তাড়া, পুকুরে ঝাঁপিয়ে রক্ষা বিক্ষোভকারীদের

নিজের পঞ্চায়েতের সামনেই কান ধরে ক্ষমা চাওয়ানো হল উপপ্রধানকে,মাথায় ফাটানো হল ডিম

অভিষেকের আপ্ত সহায়কের বিরুদ্ধে লুক আউট সার্কুলার সিআইডি’র

রক্তে ভেসে যাওয়া মেঝেতে পড়ে মধুচন্দ্রিমায় যাওয়া তথ্য-প্রযুক্তি কর্মীর নগ্ন দেহ, ভয়ঙ্কর ঘটনা…