বাংলাতেই সারানো হবে বন্দে ভারতের ত্রুটি

Share:

নিজস্ব প্রতিনিধি: এবার আর চেন্নাইয়ের ভরসায় বন্দে ভারতের প্রযুক্তিগত ত্রুটি সারানোর জন্য অপেক্ষা করতে হবে না। বাংলাতেই হবে এই ত্রুটি সারানোর কাজ। হাওড়া-বন্দেভারত কারশেডেই ট্রেন রক্ষণাবেক্ষণ করা সম্ভব৷ জানা গিয়েছে, ট্রেনটি রক্ষণাবেক্ষণের জন‌্য ইন্টিগ্রাল কোচ ফ‌্যাক্টরিতে গিয়ে ইতিমধ্যেই প্রশিক্ষণ নিয়ে এসেছেন হাওড়ার ২৫ জন ট্রেন এক্সামিনার। সেমি হাই স্পিড জাতীয় এই ট্রেনের রক্ষণাবেক্ষণের জন‌্য আলাদা শেডও তৈরি করা হয়েছে বলে পূর্ব রেল সূত্রে খবর। হাওড়া ঝিল সাইডিংয়ে উন্নতমানের সম্পূর্ণ ঘেরাটোপের মধ্যে ডিপো তৈরি করা হয়েছে।

এই বিষয়ে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক জানিয়েছেন, বন্দে ভারত রক্ষণাবেক্ষণের জন্য ডিপোটি পুরোপুরি শেডের মধ্যে তৈরি করা হয়েছে। সব মরশুমে যাতে সমানভাবে রক্ষণাবেক্ষণ হয়, তার জন‌্যই এই ব‌্যবস্থা।

রক্ষণবেক্ষণের সুবিধায় তিনটি স্তরে প্ল‌্যাটফর্ম তৈরি করা হয়েছে ডিপোতে। ট্রেনের একেবারে নীচের অংশ, মাঝে কোচের যেখানে যাত্রী থাকে আর ছাদ- এক সঙ্গে যাতে তিন জায়াগায় রক্ষণাবেক্ষণের কাজ করা যায়, এই কারণেই এমন ব্যবস্থা। সাধারণ ট্রেনগুলির কোচ ও ইঞ্জিন আলাদা। তাই আলাদা আলাদাভাবে রক্ষণাবেক্ষণ করা হয় ওই ট্রেনগুলিকে। কিন্তু এই বন্দে ভারতে কোচের সঙ্গেই লোকোমোটিভ। একেবারে লোকাল ট্রেনের ধাঁচে। তাই লোকোমোটিভ ও কোচ এক সঙ্গে রক্ষণাবেক্ষণ করা হবে। এই যৌথ কাজের জন‌্য রক্ষণাবেক্ষণের জন‌্য আলাদা গ‌্যাং তৈরি করা হয়েছে হাওড়া ডিভিশনে। সম্প্রতি প্রশিক্ষণ নিতে হয়েছে চেন্নাইয়ের আইসিএফতে।

কিছুদিন আগেই বন্দেভারত এক্সপ্রেসের প্রযুক্তিগত সমস্যার কারণে ট্রেন রওনা হতে পারেনি। পরিবর্তন হিসাবে অন্য একটি ট্রেনকে বিকল্প হিসাবে পাঠানো হয়। আপাতত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বন্দেভারত এক্সপ্রেসে যে ধরণের অসুবিধায় তৈরি হোক না কেন, সব ধরণের রক্ষণাবেক্ষণ করা হবে হাওড়া ঝিল ধারের কারশেডেই। সূত্রের খবর, এবার আর চেন্নাইয়ের বিমানে ইঞ্জিনিয়ার বা যন্ত্রাংশ উড়িয়ে আনতে হবে না। সবটাই হাওড়াতে করা সম্ভব।

লাগাতার অত্যাচার, খেতে না দেওয়া, সন্তানের বিরুদ্ধে পুলিশে দ্বারস্থ বৃদ্ধ দম্পতি

‘নেতাজিকে ‘অসম্মানে’ কঠোর পদক্ষেপ’, পুলিশকে নির্দেশ মুখ্যমন্ত্রীর, গ্রেফতার হবেন অনন্ত মহারাজ?

জেলেই মারা গিয়েছেন ইমরান খান! বিস্ফোরক দাবি সাংবাদিকের, তবে সত্যিটা কী?

৭৮ বছর আগে মুক্তি পেয়েছিল দেশের প্রথম দেশাত্মবোধক গান, অভিনয় করেছিলেন দিলীপ কুমার

তৃণমূল জমানার সমস্ত ওবিসি শংসাপত্র বাতিল করল কলকাতা হাই কোর্ট

আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে সীমান্তে ম্যারাথনের আয়োজন বিএসএফের

নগদ টাকা কাণ্ডে দোষী সাব্যস্ত প্রাক্তন বিচারপতি যশবন্ত ভার্মা, সংসদীয় প্যানেলের রিপোর্টে চাঞ্চল্য

৯,৭৬৬ পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি SBI-এর, জেনে নিন শেষ আবেদনের তারিখ

গভীর নিম্নচাপের জেরে ভাসতে চলেছে কলকাতা, প্রবল দুর্যোগের পূর্বাভাস

প্রাক্তন বিধায়কদের পেনশন বেড়ে দ্বিগুন হচ্ছে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

পাপ থেকে বাঁচতে গীতা পড়তে হবে, আদ্যাপীঠে পুজো দিয়ে বললেন শুভেন্দু

ডিপো থেকে নতুন বাস চুরি করতে গিয়ে পাংচার টায়ার, চোররা যা করল শুনে অবাক হবেন…

বাব-এল মান্দেবে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৬, আহত ১০

মেয়াদ শেষের আগে হঠাৎ পদত্যাগ করলেন টাটা সন্সের চেয়ারম্যান, নেপথ্যে কোন কারণ?