সাজা ঘোষণা হল রাজ্যে প্রথম ধৃত আইএস জঙ্গি মুসার, যাবজ্জীবন কারাদণ্ড

মুসা প্রথমে সিআইডি হেফাজতে ছিল। এরপর তাকে হেফাজতে নেয় এনআইএ। তদন্ত চলেছে প্রায় ৫ বছর। তারপরেই সাজা ঘোষণা হয়েছে।  

Share:

নিজস্ব প্রতিনিধি: যাবজ্জীবন কারাদণ্ড হল আইএস (IS) জঙ্গি মুসাউদ্দিন। মুসাউদ্দিন ওরফে মুসার। সাজা ঘোষণা করেছে এনআইএ (NIA) বিশেষ আদালত। উল্লেখ্য, রাজ্যে প্রথম ধৃত আইএস জঙ্গি মুসা। তাঁর বিরুদ্ধে দেশদ্রোহিতা এবং সন্ত্রাসের একাধিক অভিযোগ রয়েছে। ২০১৭ সালের জুলাইতে ধরা পড়ে মুসাউদ্দিন।

উল্লেখ্য, ২০১৩ সালের অক্টোবরে বর্ধমানের খাগড়াগড় বিস্ফোরণ ঘটে। তারপর থেকেই এই আইএস জঙ্গির খোঁজে ছিলেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। ২০১৭ সালে ধরা পড়ে মুসাউদ্দিন। মুসা প্রথমে সিআইডি (CID) হেফাজতে ছিল। এরপর তাকে হেফাজতে নেয় এনআইএ। পাঠানো হয় আলিপুর কেন্দ্রীয় সংশোধনাগারে।

তদন্তে নেমে এনআইএ জানতে পারে, ভারতে আইএস চক্র বিস্তারের পাশাপাশি দেশের বাইরেও এই কাজে যুক্ত ছিল মুসাউদ্দিন। নিয়মিত যোগাযোগ ছিল আন্তর্জাতিক আইএএস মডিউল প্রতিনিধিদের সঙ্গে। অস্ট্রেলিয়া আইএস মডিউলের সঙ্গেও নিয়মিত যোগাযোগ ছিল মুসার। এই তথ্য মার্কিন গোয়েন্দা দফতরের কাছেও পাঠানো হয়েছে ইতিমধ্যেই। উল্লেখ্য, তদন্ত চলেছে প্রায় ৫ বছর। তারপরেই সাজা ঘোষণা হয়েছে।  

রাজ্যে প্রথম ধৃত এই আইএসআইএস (ISIS) জঙ্গি মুসাউদ্দিন। ধৃত পরিচিত ছিল মুসা নামে। প্রথমে মুসা ছিল সিআইডি হেফাজতে। পরে তাকে হেফাজতে নেয় এনআইএ। তারপর তদন্ত চলে ৫ বছর। চলেছে মামলা। অবশেষে, রায় ঘোষণা করেছে এনআইএ বিশেষ আদালত। ধৃতের বিরুদ্ধে দেশদ্রোহিতা এবং সন্ত্রাসের একাধিক অভিযোগ রয়েছে। তদন্তকারী সংস্থার আধিকারিকদের দাবি, ধৃতের সঙ্গে দেশ ও দেশের বাইরে আন্তর্জাতিক আইএস মডিউল প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ আছে। শুধু তাই নয়, চলত আইএস- এর বিস্তারের কাজ। ধৃত দীর্ঘ বছর বন্দি ছিলেন আলিপুর কেন্দ্রীয় সংশোধনাগারে।  

মুসা জেলবন্দি থাকাকালীন একাধিকবার কারগার রক্ষীদের ওপর চালিয়েছিল প্রাণঘাতী হামলা। আক্রমণ করতে জেলের ভেতরের চামচ ঘষে তাকে ধারালো অস্ত্র হিসেবে ব্যবহার করেছে। ইউএপিএ (UAPA) ধারায় তার সাজা ঘোষণা করা হয়। বিচারকের উদ্দেশ্যে জুতো ছুঁড়েছিল এই জঙ্গি। 

শেষ রক্ষা হল না, গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা

বিশ্ব পরিবেশ দিবসে মা-বাবার সমাধিস্থলে চারা রোপণ করলেন মন্ত্রী রাজেশ মাহাতো

অন্নপূর্ণা ভান্ডারের ৩০০০ টাকা পেয়ে হতবাক গ্রামীণ চিকিৎসক

তৃণমূলের ডামাডোলে পোয়াবারো কংগ্রেসের, মেখলিগঞ্জ পুরসভার দখল নিল

তৃণমূল বিধায়ককে দেখে ‘চোর-চোর’ শ্লোগান, পুলিশি পাহারায় এলাকা ছেড়ে পালালেন

তৃণমূলের প্রাক্তন বিধায়কের নিজস্ব ক্লাব ঘর থেকে উদ্ধার সরকারি কৃষি সামগ্রী, ত্রিপল, কম্বল

বিহারে বিজেপির হয়ে বিধান পরিষদের ভোটে লড়ছেন ভোজপুরি নায়ক পবন সিংহ

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে সোমবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

দিল্লিকে চাপে রাখতে এবার ‘ভারত-শত্রু’ তুরস্কের সঙ্গে সামরিক চুক্তি তারেকের

কলকাতা পুরসভার মেয়র পদে ইস্তফা ফিরহাদের

স্বরূপ বিশ্বাস গ্রেফতারের পর সুরুচি সংঘে ভাঙচুর, মিলল খাট-বিছানা

ভোটের আগে তৈরি হয় রাস্তা ,ফল প্রকাশের পরেই বেরিয়ে পড়েছে কঙ্কালসার চেহারা

‘ব্রিটেনের রাজনীতিতে নাক গলাবেন না’, মাস্ককে হুঁশিয়ারি প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের