বিকাশভবনের সামনে চাকরিহারাদের ধর্না নিয়ে একগুচ্ছ নির্দেশ বিচারপতির

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিগত বেশ কিছুদিন ধরে বিকাশ ভবনের সামনে ধর্নায় বসেছেন চাকরিহারারা। এবার তাঁদের নিয়ে একগুচ্ছ নির্দেশ দিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চ। তিনি স্পষ্ট জানিয়েছেন, ধর্না চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা করতেই পারেন। তবে ধর্নায় বসতে গেলে বসতে হবে সেন্ট্রাল পার্কের সুইমিং পুলের দিকে অর্থাৎ বিকাশ ভবনের উল্টোদিকে।

কতজন করে অবস্থান বিক্ষোভ করতে পারবেন তাও বলে দিয়েছেন বিচারপতি। তীর্থঙ্কর ঘোষের নির্দেশ ২০০ জন করে রোটেশানালি অবস্থান বিক্ষোভ চালাতে পারবেন। ১০ জনের নাম আর ফোন নম্বর পুলিশকে দিতে হবে। প্রয়োজনে তাঁদের ফোন করে যোগাযোগ করবে পুলিশ। এর পাশাপাশি রাজ্যকে অস্থায়ী পরিকাঠামো তৈরি করতে হবে। পুরসভার পক্ষ থেকে জল আর বায়ো টয়লেটের ব্যবস্থা করতে হবে। এর পাশাপাশি বলা হয়েছে, ১৫ মে-র অশান্তি নিয়ে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন কোনও পদক্ষেপ করতে পারবে না।

এর আগে বিকাশ ভবনের সামনে যারা আন্দোলন করছেন সেই সব চাকরিহারাদের একাংশকে চিহ্নিত করে শো-কজ করেছিল মধ্যশিক্ষা পর্ষদ। তাঁদের বলা হয়েছিল শো কজের জবাব দিতে হবে সাত দিনের মধ্যে। কিন্তু সাত দিন পেরোলেও জবাব আসেনি। শিক্ষা দফতরের কাছ থেকে অভিযোগ পরেই শোকজের সিদ্ধান্ত নিয়েছিল মধ্যশিক্ষা পর্ষদ।

চাকরিহারাদের বিকাশ ভবনের সামনে অবস্থান-বিক্ষোভ নিয়ে আপত্তি ছিল রাজ্যের। তাদের দাবি ছিল বিকাশ ভবনের সামনে বিক্ষোভের ঘটনায় ২২ জন পুলিশকর্মী আহত হয়েছেন। পরিস্থিতি এমন হয়েছিল যে অসুস্থ হয়ে পড়েছিলেন ১৯ জন সাধারণ মানুষ। বিকাশ ভবন ছাড়াও ওই এলাকার সরকারি অফিসে কর্মরত কর্মীদের যাওয়া আসার ক্ষেত্রে বেজায় সমস্যায় পড়তে হচ্ছে। কিন্তু চাকরিহারতারা রাজ্যের সমস্ত দাবি নস্যাৎ করে দিয়ে বলেছিল আন্দোলনকে প্রতিহত করার জন্য ষড়যন্ত্র করা হচ্ছে।

ভর সন্ধ্যায় মর্মান্তিক দুর্ঘটনা! বাইককে বাঁচাতে গিয়ে উল্টে গেল অটো, নিহত চালক

আচমকাই ইস্তফা দিলেন ভারতীয় ক্রিকেট দলের সহকারী কোচ

তাজমহলে বিদেশি পর্যটকের ওপর বাঁদরের হামলা, এক ঘণ্টা অপেক্ষাতেও মিলল না অ্যাম্বুলান্স

কলকাতায় বাংলাদেশ দূতাবাসের প্রেস সচিবের দায়িত্বে বিএনপিপন্থী মহিলা সাংবাদিক

বেসরকারি ব্লাড ব্যাঙ্ক থেকে ভিনরাজ্যে পাচার হচ্ছে রক্ত, প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য 

‘পড়ুয়ারা কি সন্ত্রাসী’, নিট আন্দোলনকারীদের বিরুদ্ধে পেলেট গান ব্যবহার নিয়ে ক্ষোভ উগরে দিলেন প্রিয়াঙ্কা

ছেলে-বাবার মৃত্যু একই হাসপাতালে, প্রয়াত দেব আনন্দ-পুত্র সুনীল

যন্তরমন্তরে ‘আরশোলা’দের আন্দোলনে সামিল হওয়ার মূল্য? চাকরি গেল সহকারী অধ্যাপকের

কাটমানি- সিন্ডিকেট রোধে রাজ্যে চালু ৪টি টোল-ফ্রি নম্বর, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

৭.১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, জারি সুনামি সতর্কতা

নিট আন্দোলনে ধৃত নাবালকদের মুক্তির নির্দেশ সুপ্রিম কোর্টের, সাত রাজ্যকে নোটিস

আঙুল মটকানোর শব্দে ব্যাটারকে আউট দিলেন আম্পায়ার, অভিনব প্রতারণা ইংলিশ ক্রিকেটে

৪ বছরের জন্য ফ্রান্সের কোচ হলেন বিশ্বকাপজয়ী জিনেদিন জিদান

বিধায়ক হোস্টেলের সাততলা থেকে পড়ে মৃত্যু প্রাক্তন মন্ত্রীর, আত্মহত্যা নাকি খুন, তদন্তে পুলিশ