২১ জুলাইয়ের সভা ঘিরে কালীঘাট তৃণমূলের বিরুদ্ধে FIR, আদালতের নির্দেশ লঙ্ঘনের অভিযোগ

Share:

নিজস্ব প্রতিনিধি: ২১ জুলাইয়ের সমাবেশ ঘিরে কালীঘাট তৃণমূলের বিরুদ্ধে এফআইআর দায়ের হেস্টিংস থানার পুলিশের। কলকাতা হাইকোর্টের নির্ধারিত শর্ত মানা হয়নি বলে অভিযোগ তুলে থানার এক সাব-ইনস্পেক্টরের লিখিত অভিযোগের ভিত্তিতে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করা হয়েছে। কলকাতা হাইকোর্ট তারামণ্ডলের সামনে ক্যাথিড্রাল রোডে সভার অনুমতি দিলেও স্পষ্ট নির্দেশ দিয়েছিল, রাস্তার শুধুমাত্র একটি লেনে কর্মসূচি করা যাবে। অন্য লেনটি যান চলাচলের জন্য সম্পূর্ণ খোলা রাখতে হবে, যাতে সাধারণ মানুষের যাতায়াতে কোনও সমস্যা না হয়।

পুলিশের অভিযোগ, সভা চলাকালীন শুধু নির্ধারিত লেন নয়, পাশের লেনেও বিপুল সংখ্যক তৃণমূল কর্মী-সমর্থকরা জমায়েত করেন। ফলে ক্যাথিড্রাল রোডের দুই দিকেই কার্যত যান চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি সামাল দিতে ভিক্টোরিয়া মেমোরিয়াল সংলগ্ন এলাকা দিয়ে একাধিক গাড়ি ঘুরিয়ে দেওয়া হয়। এর জেরে শহরের অন্য অংশেও তীব্র যানজটের সৃষ্টি হয়। তদন্তকারী পুলিশ আধিকারিকদের দাবি, আদালতের স্পষ্ট নির্দেশ থাকা সত্ত্বেও আয়োজকদের তরফে তা মানা হয়নি। তাই রাস্তা অবরোধ, আদালতের নির্দেশ অমান্য এবং সংশ্লিষ্ট আইনি ধারায় কালীঘাট তৃণমূলের আয়োজকদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। ইতিমধ্যেই ঘটনায় জড়িতদের চিহ্নিত করার কাজ শুরু হয়েছে। প্রয়োজনে দলীয় কার্যালয়ে নোটিসও পাঠানো হতে পারে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। 

আরও পড়ুন: যাত্রীসাথী ট্যাক্সি থেকে উদ্ধার বিপুল আগ্নেয়াস্ত্র, হাওড়ায় বড় সাফল্য এসটিএফের

অন্যদিকে, ২১ জুলাইয়ের কর্মসূচির আগের রাতেই সভাস্থলে বিশৃঙ্খলার অভিযোগ ওঠে। কালীঘাট তৃণমূলের দাবি, ক্যাথিড্রাল রোডে লাগানো ব্যানার ও পোস্টার ছিঁড়ে ফেলা হয়। বিষয়টি নিয়ে তারা কলকাতা হাইকোর্টেরও দৃষ্টি আকর্ষণ করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০ জুলাই রাত প্রায় ১০ টা নাগাদ ১০ থেকে ১৫ জন যুবক মোটরসাইকেলে করে সভাস্থলের কাছে আসে। অভিযোগ, তারা স্লোগান দিতে দিতে এলাকায় অশান্তি সৃষ্টি করে এবং একটি ব্যানার ছিঁড়ে দেয়। কর্তব্যরত পুলিশকর্মীরা ধাওয়া করলে অভিযুক্তরা ঘটনাস্থলেই দুটি মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। পুলিশ সেই বাইক দু’টি এবং ছেঁড়া ব্যানার বাজেয়াপ্ত করেছে। সিসিটিভি ফুটেজ ও বাইকের নথির ভিত্তিতে অভিযুক্তদের পরিচয় জানার চেষ্টা চলছে।

হাইকোর্টের তিরস্কারের পরেই গণেশ চতুর্থী উপলক্ষে ১০ দিন মদ বিক্রি বন্ধের নির্দেশ প্রত্যাহার

এবার পুজোয় পাহাড়-সমুদ্র নয়, ঘুরে আসুন ‘বাংলার আমাজন’

রানে ফিরলেন বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ইতিহাস গড়লেন

ওষুধ খেয়েও লাগামহীন রক্তচাপ? এই ৫ ভুলেই হতে পারে হার্ট অ্যাটাক

পুজোর আগে ‘গ্লাস স্কিন’ চান? বাড়িতে বানান চাল-লবঙ্গের এই ঘরোয়া জেল

প্রকাশ্যে মুম্বইয়ের ‘লালবাগচা রাজা’র প্রথম ঝলক, দেখে নিন

বিনা প্রতিদ্বন্দ্বিতায়, তৃণমূলের সমর্থনে ফের পঞ্চায়েতের দখল নিল বিজেপি

চন্দননগর স্ট্র্যান্ডে ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে জমিয়ে ফুচকা খেলেন পর্যটনমন্ত্রী ও বিধায়ক

চট্টগ্রামে ডেরা বেঁধে সাইবার প্রতারণা, পাকিস্তান-চিনের ২৬ নাগরিক পাকড়াও

জোর ধাক্কা সৌদি-আমেরিকার, বাব আল-মান্দেব প্রণালি দখলে নিল হুতিরা

ফুটবলের জন্য রাজ সিংহাসন ফিরিয়ে দিলেন উগান্ডার ফুটবলার, চেনেন তাঁকে?

রাজ্যের রাস্তা-সেতুর নামকরণের জন্য কার্তিক মহারাজকে মাথায় রেখে কমিটি গড়ল নবান্ন

রাজি নন কেউ, নন্দীগ্রাম ও রেজিনগরে প্রার্থী খুঁজতে কালঘাম ছুটছে ঋতব্রত শিবিরের

জিনপিং ভারতে পা রাখার পূর্বেই দিল্লিতে দলাই লামার আত্মজীবনী প্রকাশ