কবি সুভাষ স্টেশনের প্ল্যাটফর্মে বদল, ডাউন লাইন থেকে ছাড়বে দমদমগামী মেট্রো

মেট্রো লাইনে কাজের জন্য আগামী রবিবার কবি সুভাষ মেট্রো স্টেশন থেকে দমদমগামী ট্রেন ডাউন প্ল্যাটফর্ম থেকে ছাড়বে।

Share:

নিজস্ব প্রতিনিধি: কবি সুভাষ মেট্রো স্টেশনের(Kavi Subhash Metro Station) প্ল্যাটফর্মে সাময়িক বদল করা হল। মেট্রো লাইনে কাজের জন্য আগামী রবিবার কবি সুভাষ মেট্রো স্টেশন থেকে দমদমগামী ট্রেন ডাউন প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। আগামী ২১ অগাস্ট অর্থাৎ রবিবারের জন্যই কেবলমাত্র এই বদল বলে মেট্রো রেলের তরফে জানানো হয়েছে। প্ল্যাটফর্মের এই সাময়িক পরিবর্তন করা হলেও মেট্রোর সময়সূচিতে কোনও বদল করা হচ্ছে না।

মেট্রো রেল সূত্রে খবর, মেট্রো লাইনে সারাইয়ের কাজের জন্য আগামী ২১ অগাস্ট অর্থাৎ রবিবার নিউ গড়িয়ার কবি সুভাষ মেট্রো স্টেশন থেকে দমদমগামী ট্রেন ডাউন প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। ওইদিন উত্তর –দক্ষিণ রুটের (North South Metro Corridor) আপ মেট্রো ট্রেনগুলি কবি সুভাষ স্টেশনের ডাউন লাইনের প্ল্যাটফর্ম থেকেই ছাড়বে। এতদিন আপ লাইনের প্ল্যাটফর্ম থেকেই এই ট্রেনগুলি ছাড়ত। কিন্তু কাজের জন্য এই বদল করতে হচ্ছে মেট্রো রেলের।

কলকাতা মেট্রো (Kolkata Metro) রেল সূত্রে খবর, আগামী রবিবার কবি সুভাষ মেট্রো স্টেশনের ৩৩৮৪এ পয়েন্টে রিপেয়ারিংয়ের কাজ হবে। সেইন কারণে আপ লাইনের প্ল্যাটফর্মের মেট্রো চলাচল সাময়িকভাবে বন্ধ রাখতে হবে। আর তাই সাময়িকভাবে ডাউন প্ল্যাটফর্ম থেকে দমদমগামী মেট্রো ছাড়া হবে। মেট্রোর রেলের তরফে জানানো হয়েছে, এই বদল সাময়িক। অন্যান্যদিনের মতো, দিনের প্রথম পাঁচটি দমদমগামী এবং দক্ষিণেশ্বরগামী মেট্রো কবি সুভাষ মেট্রো স্টেশনের আপ প্ল্যাটফর্ম থেকেই ছাড়বে। এরপর রিপেয়ারিংয়ের কাজ শুরু হলে, ডাউন প্ল্যাটফর্ম থেকে আপ ট্রেনগুলিকে ছাড়া হবে। যদিও প্ল্যাটফর্মের এই সাময়িক পরিবর্তন করা হলেও মেট্রোর সময়সূচিতে কোনও বদল করা হচ্ছে না।

শৈশবের স্মৃতি আগলে রাখতে চান? মা-দিদিমার প্রিয় পুরনো শাড়িতে সাজান বাড়ি

সহপাঠীর মারে ক্লাসরুমেই লুটিয়ে পড়লেন ছাত্রী, ভয়ানক দৃশ্য বন্দি সিসি ক্যামেরায়

নামী সংস্থার পণ্য ভুলে যান, মাত্র ৫০ টাকায় বাড়িতেই বানান প্রাকৃতিক শ্যাম্পু

ধূমপান না করলেও রক্ষা নেই! পরোক্ষ ধূমপানেও বাড়ছে মৃত্যুর হার

নদিয়ায় যুবতীকে ধর্ষণের পর ৩৮ বছর লুকিয়ে, বৃন্দাবনের ডেরা থেকে ধৃত সাধু

অশুভ শক্তি বিনাশের তিথি কৌশিকী অমাবস্যা, শুরু এবং শেষ কখন?

বঙ্গ বিজেপির কার্যকরী সমিতিতে ঠাঁই পেলেন শিশির অধিকারী, রয়েছেন শুভেন্দুও

ফের ব্যর্থ বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ১৩৩ রানে গুটিয়ে গেল পাকিস্তান

ঝাড়খণ্ডের ভোটার তালিকায় তিন আফগান নাগরিকের নাম, তদন্তের নির্দেশ নির্বাচন কমিশনের

এসআইআর শুনানিতে গিয়ে সিঁড়ি থেকে মাথা ঘুরে পড়ে মৃত্যু ৮০ বছরের বৃদ্ধের

‘গেরুয়া তাণ্ডব লিখবেন না’, যাদবপুর থেকে ফের হুঁশিয়ারি শুভেন্দুর

ওয়ানডে-তে অভিষেকেই ১৫০ রান করে ইতিহাস গড়লেন প্রোটিয়া ক্রিকেটার

বামদূর্গ যাদবপুরে গীতা, বেদ ও হনুমান চল্লিশা পাঠ নিয়ে বিশেষ শিবির, ঘোষণা মুখ্যমন্ত্রীর

উত্তরপ্রদেশে ভোটের আগেই কংগ্রেসে নাম লেখালেন দক্ষিণী অভিনেত্রী জারা খান