কসবার হোটেলে রমরমিয়ে মধুচক্র! পুলিশের অভিযানে উদ্ধার ৩, গ্রেফতার ৪

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  কাজের প্রলোভন দেখিয়ে নাবালিকা ও তরুণীদের শহরে এনে জোর করে যৌন ব্যবসায়ে নামানোর অভিযোগ। দক্ষিণ কলকাতার কসবার একটি হোটেলে অভিযান চালিয়ে এক নাবালিকা-সহ তিন মহিলাকে উদ্ধার করা হয়েছে। ঘটনায় হোটেল কর্তৃপক্ষ-সহ চারজনকে গ্রেফতার করেছে লালবাজারের গোয়েন্দারা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের মধ্যে রয়েছেন হোটেলের ম্যানেজার আকাশ গঙ্গোপাধ্যায়, রিসেপশনিস্ট আনমোল ঠাকুর এবং দুই অভিযুক্ত মানবপাচারকারী মহম্মদ আসিফ ও মুসকান পারভিন। ধৃতদের বিরুদ্ধে মানবপাচার এবং দেহব্যবসা পরিচালনার অভিযোগে একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। গোয়েন্দাদের দাবি, একটি স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে ওই হোটেলে মধুচক্র চলার গোপন খবর আসে। অভিযোগ ছিল, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে খদ্দের জোগাড় করা হতো। পাশাপাশি শহরতলি ও বিভিন্ন এলাকা থেকে কাজের প্রতিশ্রুতি দিয়ে নাবালিকা ও তরুণীদের কলকাতায় আনা হতো। পরে তাঁদের ইচ্ছার বিরুদ্ধে যৌন ব্যবসায়ে নামতে বাধ্য করা হতো। নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ফাঁদ পাতে লালবাজারের গোয়েন্দারা। এরপর কসবার ওই হোটেলে অভিযান চালানো হয়। সেখান থেকে ১৫ বছরের এক নাবালিকা এবং দুই তরুণীকে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া তিনজনের শারীরিক ও মানসিক অবস্থার খোঁজ নেওয়া হচ্ছে। তাঁদের নিরাপদ আশ্রয়ে পাঠানোর ব্যবস্থাও করা হয়েছে।

আরও পড়ুনঃ দক্ষিণবঙ্গে ফের দুর্যোগের আশঙ্কা! কলকাতায় জারি হলুদ সতর্কতা, রথের দিন কেমন থাকবে আবহাওয়া?

ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এই চক্রের সঙ্গে আর কারা জড়িত, সেই তথ্য জানার চেষ্টা চলছে। গোয়েন্দাদের অনুমান, এর পিছনে বড়সড় মানবপাচার চক্র সক্রিয় রয়েছে। সেই চক্রের অন্য সদস্যদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। তদন্তকারীদের মতে, কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায় হোটেল, স্পা কিংবা অন্য ব্যবসা প্রতিষ্ঠানের আড়ালে বেআইনি দেহব্যবসা চালানোর অভিযোগ নতুন নয়। সময়ে সময়ে গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে বহু নাবালিকা ও মহিলাকে উদ্ধার করা হয়েছে। 

সপ্তাহ শেষে দুর্যোগের আশঙ্কা, রথযাত্রার দিন দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বাড়বে বৃষ্টির দাপট

দক্ষিণবঙ্গে ফের দুর্যোগের আশঙ্কা! কলকাতায় জারি হলুদ সতর্কতা, রথের দিন কেমন থাকবে আবহাওয়া?

চাকরি খুঁজছেন? ১,২১৩ পদে লোক নিচ্ছে প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্ত সংস্থা

রাশিয়ার তেল নিয়ে স্বস্তি, ভারতের উপর শুল্ক ৫০০ থেকে ১০০ শতাংশে কমাল আমেরিকা

২৪ জুলাই লঞ্চ হচ্ছে iQOO Z11 Lite, সামনে এল ডিজাইন ও ফিচার সংক্রান্ত তথ্য

‘ওরা আপনাদের চায় না’, সিরিয়া-লেবানন থেকে সেনা প্রত্যাহার নিয়ে নেতানিয়াহুকে কড়া বার্তা ট্রাম্পের

প্রতিদিন একই জলের বোতল ব্যবহার করছেন? এই লক্ষণগুলি থাকলেই বাড়তে পারে সংক্রমণের ঝুঁকি!

অ্যাপলকে টেক্কা দিয়ে আবারও স্মার্টফোন বিক্রিতে শীর্ষস্থানে Samsung

হরমুজে ২০ শতাংশ কর আদায়ের সিদ্ধান্ত প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

আইনি প্রক্রিয়া অনুযায়ী শেখ হাসিনার প্রত্যর্পণ, জানিয়ে দিল বিদেশ মন্ত্রক

হরমুজের পর এবার ‘বাব আল-মান্দেব প্রণালি’ বন্ধের পথে হাঁটছে ইরান!

জুলাইয়ের শেষে একাধিক গ্রহের অবস্থান বদল, জ্যাকপট ছয় রাশির জাতকদের

বুধবারের রাশিফল: অপ্রত্যাশিত টাকা হাতে আসবে কোন রাশির জাতকদের?

ডায়াবেটিস রোগীদের বড় স্বস্তি! রোজের পরিবর্তে সপ্তাহে একবার ইনসুলিনেই মিলবে ফল