ইডেন গার্ডেন্সের সামনে থেকে উদ্ধার অবৈধ অস্ত্র, পুলিশের জালে গ্রেফতার ১

Share:

নিজস্ব প্রতিনিধি : ইডেন গার্ডেন্সের সামনে থেকে উদ্ধার অবৈধ অস্ত্র। লালবাজার পুলিশের জালে আটক গার্ডেনরিচের যুবক। ইডেন গার্ডেন্সের সামনে এক যুবকের কাছ থেকে একটি একনলা বন্দুক ও একটি কার্তুজ উদ্ধার করল পুলিশ।ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ শুরু করেছে লালবাজার থানার পুলিশ। আগ্নেয়াস্ত্রটি কীভাবে ওই যুবকের হাতে গেল তা নিয়ে মুখ খোলে নি ধৃত যুবক। কোন উদ্দেশ্যে নিজের কাছে আগ্নেয়াস্ত্র রেখেছিল তাও এড়িয়ে গিয়েছে অভিযুক্ত যুবক।এর নেপথ্যে কোন কারণ লুকিয়ে তা নিয়ে তদন্তে নেমেছে গোয়েন্দারা।

অভিযুক্তের নাম আরশাদ।যুবকের বাড়ি গার্ডেনরিচ থানা এলাকার শ্যামলাল লেনে।শুক্রবারই(২৮ ফেব্রুয়ারি)পুলিশের জালে গ্রেফতার হন ওই যুবক।তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু হয়। কীভাবে ওই অস্ত্র আরশাদের কাছে পৌঁছল, এর নেপথ্যে অস্ত্র চোরাচালানকারীরা রয়েছেন কি না, এসব খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

শুক্রবার রাত ৮টা নাগাদ ইডেন গার্ডেন্সের কাছে গোষ্ঠ পাল সরণিতে মহম্মদ আরশাদ নামের ওই যুবকের কাছ থেকে একটি একনলা বন্দুক এবং একটি কার্তুজ উদ্ধার করে পুলিশ। এই আগ্নেয়াস্ত্রের নেপথ্যে আরশাদ ছাড়া আর কেউ আছেন কিনা তাও খতিয়ে দেখছে গোয়ন্দারা। কেননা আরশাদের কাছ থেকে অস্ত্র এবং যে গুলি উদ্ধার হয়েছে তারও কোনও বৈধ প্রমাণও দেখাতে পারেন নি ধৃত। তাই তৃতীয় ব্যক্তির উপস্থিতি টের পাচ্ছেন গোয়েন্দারা।

ঋতুস্রাবের আগে মিষ্টি দেখলেই জিভে জল! কেন এমন হয় জানেন?

হেয়ার কালার দ্রুত ফিকে হয়ে যাচ্ছে? চুলে রং ধরে রাখতে মেনে চলুন এই নিয়ম

পিরিয়ডের অনিয়ম ও ব্রনের সমস্যা! হতে পারে PMOS-এর লক্ষণ

শিলিগুড়িতে ১০০ কেজি সোনার গয়নায় সাজবেন মা দুর্গা, বড় চমক কোন পুজো কমিটির?

গরম ভাতের সঙ্গে নুন মেখে খান? জানেন অজান্তে শরীরের কতটা মারাত্মক ক্ষতি করছেন!

‘ইরানকে পরমাণু অস্ত্র বানাতে দেব না’, রাষ্ট্রপুঞ্জের সভায় হুঙ্কার ট্রাম্পের

উলটপুরাণ! রাজস্থানের নাগৌরে উপপুরপ্রধান পদে বিজেপি কাউন্সিলরদের সমর্থনে জয়ী নির্দল মুসলিম প্রার্থী

এক লাড্ডু খেলেই থাকবে সারাদিন এনার্জি! চিনি ছাড়াই বানান এই অব্যর্থ দাওয়াই

তেণ্ডুলকরের রেকর্ড ভেঙে দিলেন জো রুট, নাম লেখালেন তেইশ হাজারি ক্লাবে

দ্রৌপদী মুর্মুর হাত থেকে জাতীয় পুরস্কার নিলেন কার্তিক-মাম্মুটি-রণদীপরা

চা শ্রমিকদের বাড়ির মালিকানা দেওয়া হবে, পুজোর মুখে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর

থামল গতির ঝড়, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তারকা ফাস্ট বোলার

মোথাবাড়িতে বিচারকদের উপর হামলাকাণ্ডে সাবিনা ইয়াসমিনকে তলব এনআইএ-র

কোচবিহারে পর্যটক টানতে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর