কলকাতায় শুরু তুমুল ঝড়-শিলাবৃষ্টি, বাড়িমুখো অফিস যাত্রীদের চরম দুর্ভোগ

Share:

নিজস্ব প্রতিনিধি: আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাসই সত্যি হল। সোমবার (১৬ মার্চ) রাত  ন’টার পরে কলকাতা-সহ আশেপাশের জেলাগুলিতে শুরু হয়েছে ব্যাপক ঝড়-বৃষ্টি। সেই সঙ্গে চলছে লাগাতার বজ্রপাত। ঝড়ে একাধিক জায়গায় গাছ নুইয়ে পড়েছে। কোথাও-কোথাও ছিন্ন হয়েছে বিদ্যু‍ৎ সংযোগ। দমকা হাওয়ায় ছাতা খোলা দুরূহ হয়ে দাঁড়িয়েছে। চরম দুর্ভোগে পড়েছেন বাড়িমুখো অফিস ফেরত যাত্রীরা। পিকনিক গার্ডেন চত্বর এবং আরও কিছু এলাকায় শিলাবৃষ্টিও হচ্ছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তিন নম্বর গেটের কাছে বিরাট গাছ ভেঙে পড়েছে। রাস্তায় বাস, ট্যাক্সির দেখা মিলছে না। অনলাইনে ক্যাব বুক করেও লাভ হচ্ছে না বলে অভিযোগ যাত্রীদের একাংশের।

এদিন রাতেই আলিপুর আবহাওয়া অফিসের তরফে পূর্ব মেদিনীপুর ,হাওড়া ,দক্ষিণ চব্বিশ পরগনা ও কলকাতায় লাল সর্তকতা জারি করা হয়। সর্তকতা জারি করে বলা হয়েছে ঘন্টায় ৭০ থেকে ৮০ কিলোমিটার বেগে আগামী তিন ঘন্টার মধ্যে ঝড়ো হাওয়া বয়ে যাবে এই চার জেলার উপর দিয়ে। মানুষজনকে নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে সতর্কবার্তায় বলা হয়েছে ব্যাপক বজ্রপাত সহ বৃষ্টিপাত শুরু হবে। বজ্রপাত হলে পথ চলতি সাধারণ মানুষ যেন কোন গাছের তলায় আশ্রয় না নিয়ে নিরাপদ স্থানে প্রবেশ করে। সতর্কবার্তা আরও বলা হয়েছে প্রকাশ্য রাস্তায় ট্রাফিক সিগন্যাল গাছপালা পড়ে যাওয়া এবং হোডিং ভেঙে পড়ার মতো ঘটনা ঘটতে পারে। তাই কেউ যেন ঝড়-বৃষ্টি শুরু হলে প্রকাশ্য রাস্তায় চলাচল না করে।

আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে চলতি সপ্তাহে উত্তর এবং দক্ষিণবঙ্গে কালবৈশাখী সহ ঝড় বৃষ্টি চলবে। শুক্রবার থেকে এই প্রবণতা আরো বাড়বে। বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করায় ঝড়-বৃষ্টির আবহাওয়া তৈরি হয়েছে বঙ্গে। এদিকে পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর জেলা সূত্রে জানা গেছে , সোমবার রাত আটটা থেকে সেখানে ঝড়-বৃষ্টি শুরু হয়েছে। একাধিক গাছ পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। রবিবার রাতে মালদা জেলায় ব্যাপক ঘূর্ণিঝড় ও বজ্রপাতের দরুন একাধিক এলাকায় ক্ষতি হয়েছে। অধিকাংশ জায়গায় প্যান্ডেল বা গাছ ভেঙে পড়ার ঘটনা ঘটেছে। একটি টোটোর উপর গাছ ভরে গিয়ে চালকসহ এক মহিলা যাত্রী আহত হয়েছিলেন রবিবার রাতে। তাদের মালদা মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছিল। একাধিক রাস্তায় প্যান্ডেল পড়ে গিয়ে যান চলাচল বন্ধ হয়ে গিয়েছিল।

প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে,রবিবার রাতে আচমকাই ঝড়ের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটল পুরাতন মালদার একাধিক এলাকায়। বিশেষ করে পুরাতন মালদা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে ঝড়ের প্রভাব ছিল সবচেয়ে বেশি।জানা যায়, ঝড়ের দাপটে স্থানীয় বাসিন্দা রঞ্জন দাসের একটি ফার্নিচারের গোডাউন প্রায় লণ্ডভণ্ড হয়ে যায়। ঝড়ে উড়ে যায় গোডাউনের টিনের চালা। ক্ষতিগ্রস্ত হয় টিভি সহ একাধিক আসবাবপত্র। প্রাথমিকভাবে ক্ষতির পরিমাণ লক্ষাধিক টাকার বেশি বলে অনুমান করা হচ্ছে।অন্যদিকে, সংশ্লিষ্ট ওয়ার্ডের কালাচাঁদ স্কুল মাঠ প্রাঙ্গণে ঝড়ের জেরে বিশাল আকারের তিনটি গাছ ভেঙে পড়ে। এর ফলে এলাকায় বিদ্যুৎ পরিষেবা আপাতত বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং কিছু সময়ের জন্য চলাচলেও ব্যাঘাত ঘটে।ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বিদ্যুৎ দপ্তরের কর্মীরা ও মালদা থানার পুলিশ। পাশাপাশি স্থানীয় কাউন্সিলর নির্মল অধিকারীও ঘটনাস্থলে এসে পরিস্থিতি পরিদর্শন করেন। প্রশাসন ও বিদ্যুৎ দপ্তরের তৎপরতায় ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক করার কাজ শুরু হয়। সোমবার বিকেলের পর থেকে একাধিক এলাকায় ধীরে ধীরে বিদ্যুৎ পরিষেবা শুরু হয়।

 

‘অভিষেককে দেখার জন্য হয়রানি’, অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় ব্যাঙ্ককে তীব্র ভর্ৎসনা হাইকোর্টের

ট্রেনের ভেন্ডারে উঠে পড়ায় দুই নৃত্যশিল্পীকে গালিগালাজ, গ্রেফতার সেই টিকিট পরীক্ষক

‘তারক মেহতা কা উল্টা চশমা’-র ফ্লোটে মজল নিউইয়র্ক, ম্যাডিসন অ্যাভিনিউয়ে উপচে পড়ল ভিড়

বন্যায় ক্ষতিগ্রস্তদের ৩০ হাজার টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা শুভেন্দুর

রাতের খাবারে রাজকীয় স্বাদ! চট করে বানিয়ে নিন ‘শাহি পোলাও’

চম্পাহাটির বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, গুরুতর জখম ১ মহিলা

প্রেমিকের অত্যাচারে চরম সিদ্ধান্ত, গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী একদশ শ্রেণির ছাত্রী

কিয়েভে রুশ ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় নিহত অন্তত ১২, আহত ৩৩

তিন দিনের উত্তরবঙ্গ সফরে অমিত শাহ, নজরে ‘চিকেনস নেক’ ও সীমান্ত নিরাপত্তা

মধ্য আফ্রিকায় সোনার খনিতে ভয়াবহ ধসে মৃতের সংখ্যা বেড়ে ১০৭, মাটির নিচে আটকে এখনও বহু শ্রমিক

নিউ মার্কেট হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার ১, আটক ২

হার বুঝতে পেরেই ভোটাভুটির আগে ইস্তফা দিলেন ‘দলবদলু’ কাজল শেখ

বাবার মৃত্যু শোক কাটিয়ে মাঠে ফিরেই ফের গোল মেসির

বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হল দিল্লির পাকিস্তান দূতাবাসের অবৈধ নির্মাণ