আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

শুক্রবার রাত থেকে বাড়বে তাপমাত্রা ,আকাশ হবে মেঘলা : আবহাওয়া দফতর

নিজস্ব প্রতিনিধি:আগামী ৯ নভেম্বর শুক্রবার থেকে রাজ্যে ঠান্ডার অনুভব আবার কমবে। বাড়বে রাতের তাপমাত্রা । তবে এই আবহাওয়া থাকবে আগামী সপ্তাহের সোমবার অর্থাৎ ১২ ডিসেম্বর পর্যন্ত । আগামী শুক্রবার থেকে আকাশ মেঘলা থাকবে । আন্দামানের(Andaman) সাগরের উপর যে নিম্নচাপ সৃষ্টি হয়েছে তার জন্যই আবহাওয়ার এই পরিবর্তন ঘটবে। বুধবার আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলে অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় এই খবর জানান ।

তিনি বলেন, এই মুহূর্তে আমাদের রাজ্যে নর্থ উইন্ড এর প্রভাব আছে। ফলে যে ঠান্ডাটা আমরা গত দুদিন ধরে পাচ্ছি সেটা. আগামীকাল ৭ তারিখ আর তারপরে ৮ তারিখ এই দুদিন বজায় থাকবে । ৯ ডিসেম্বর থেকে মার্জিনালি খুব সাময়িক তাপমাত্রা বাড়বে। তার কারণ হচ্ছে একটি গভীর নিম্নচাপ তৈরি হয়েছে আমাদের আন্দামান সাগরের ওপর। সেটা তামিলনাড়ু(Tamilnadu) পণ্ডীচেরী বা সাউথ কোস্টাল অন্ধ্রপ্রদেশের দিকে সরবে। তার প্রভাব আছে। তার ফলে কিছুটা মেঘলা আকাশ হওয়ার সম্ভাবনা আছে। ৯ ডিসেম্বরের পর থেকে রাতের তাপমাত্রা সাময়িকভাবে বেড়ে যাবে । তবে হালকা মেঘলা আকাশ থাকবে ।

কিন্তু আগামী পাঁচ দিন বৃষ্টির কোথাও কোনো সম্ভাবনা থাকছে না । দক্ষিণবঙ্গ বা উত্তরবঙ্গের ক্ষেত্রে এই ঠান্ডা আমরা এখন অনুভব করছি । সেটা ৭ ডিসেম্বর আর ৮ ডিসেম্বর দুদিনই থাকবে। ৯ ডিসেম্বর শুক্রবার রাত থেকে একটু একটু তাপমাত্রা বাড়বে । তবে সেটা সাময়িক বাড়বে। বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তে কোথাও নেই ।উত্তরবঙ্গ(North Bengal) দক্ষিণবঙ্গ কোথাও কোন দুর্যোগ নেই বলে জানান সঞ্জীব বন্দ্যোপাধ্যায়।

Published by:

Share Link:

More Releted News:

সাখাওয়াত মেমোরিয়াল স্কুলের স্ট্রং রুমে কি করছিলেন মমতা? দিল্লিতে রিপোর্ট পাঠালেন ডিইও

কালীঘাটে বৈঠকে মমতা–অভিষেক, পোলিং এজেন্টদের সঙ্গে বসার আগে কোন রণকৌশল?‌

‘রং দে তু মোহে গেরুয়া’, ভোটের ফলের আগেই বড়বাজারে গেরুয়া আবিরের চাহিদা তুঙ্গে

স্ট্রং রুমের সামনে মমতা ৪ ঘন্টা পাহারা দেওয়ার পরে সতর্ক শুভেন্দু ,দলীয় কর্মীদের নিয়ে ডাকলেন জরুরি বৈঠক

পোলিং এজেন্টদের নিয়ে বৈঠকে অভিষেক, স্ট্রংরুমে কারচুপিই কি মূল ইস্যু?‌

কলকাতার ৭ টি স্ট্রং রুমের বাইরে ২০০ মিটার পর্যন্ত ১৬৩ ধারা জারি করল কমিশন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ