চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

শুভেন্দুকে ‘চোর’, ‘তোলাবাজ’ বলে আক্রমণ করে গ্রেফতারের দাবিতে সরব কুণাল

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নিয়ে বিস্ফোরক তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। শুক্রবার নিজের টুইটার হ্যান্ডেলে শুভেন্দু অধিকারীকে ‘চোর’ ও ‘তোলাবাজ’ বলে আক্রমণ করেছেন তৃণমূলের মুখপাত্র। একইসঙ্গে শুভেন্দু অধিকারীকে গ্রেফতারের দাবিতে সরব হয়েছেন কুণাল।

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কাছে গুপ্তধন রয়েছে বলে দাবি কুণাল ঘোষের। তাঁর দাবি, শুভেন্দুর বিরুদ্ধে গুরুতর অভিযোগ আসছিল বলেই ওকে একাধিক জেলা পর্যবেক্ষক থেকে সরিয়ে দেয় অভিষেক বন্দ্যোপাধ্যায়। নারদা ও সারদা মামলায় শুভেন্দুর গ্রেফতারি চাই বলেও সরব হন কুণাল। এদিন কুণাল ঘোষ টুইটে লেখেন,‘শুভেন্দু নিয়ে কিছু গুরুতর অভিযোগ আসছিল বলেই ওকে একাধিক জেলা পর্যবেক্ষক থেকে সরায় অভিষেক। তথ্য আসা শুরু হয়েছিল। বাঁচতে ও দলবদল করে। এজেন্সি গেলে গুপ্তধন পেত। চোর তোলাবাজ শুভেন্দু সেসব রাগেই অভিষেককে আক্রমণ করে। নারদা, সারদাতে ওর গ্রেপ্তার চাই। বিজেপি চোরকে বাঁচাচ্ছে।’

উল্লেখ্য নিয়োগ দুর্নীতি মামলা নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। এই মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইতিমধ্যে গ্রেফতার করেছে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। দুর্নীতির অভিযোগে পার্থ’র গ্রেফতারির পর তাঁকে রাজ্যের সমস্ত মন্ত্রিত্ব থেকে অপসারণ করা হয়েছে। পাশাপাশি তৃণমূল কংগ্রেসের মহাসচিব পদ-সহ ৫টি গুরুত্বপূর্ণ পদ থেকেও পার্থ চট্টোপাধ্যায়কে অপসারণ করেছে দল। তাঁকে দল থেকে সাসপেন্ড করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দুর্নীতি ইস্যুতে বিরোধীদের আন্দোলনকে অনেকটা ভোঁতা করে দিয়েছেন বলে মত রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের। পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে সরকার ও দলের তরফে ব্যবস্থা নেওয়ার পর এবার বিজেপির দুর্নীতিতে অভিযুক্ত নেতাদের বিরুদ্ধে সুর চড়াচ্ছে জোড়াফুল শিবিরের নেতারা।

Published by:

Share Link:

More Releted News:

দু’‌দিন পর আবার বাংলায় আসছেন রাহুল গান্ধি, ভোট মরশুমে সভা করবেন কোথায়?‌

বিধানসভা নির্বাচনে মদের দোকান খোলা–বন্ধের নিয়মে ব্যাপক রদবদল, চাপ সুরাপ্রেমীদের

ব্রাত্য লাল, তুমুল রেষারেষি চলছে গেরুয়া–সবুজের মধ্যে, বড়বাজারে তুঙ্গে চর্চা

‘‌বাংলার মানুষ–তৃণমূলের বন্ধন প্রতিশ্রুতির ভিত্তিতে গড়ে ওঠেনি’‌, বার্তা ঘাসফুলের

কলকাতা পুলিশের ডিসি শান্তনু ও ২ ছেলেকে ইডির তলব, সোনা পাপ্পু যোগে তদন্ত

৮০০ কর্মীর গ্রেফতারির আশঙ্কা, কলকাতা হাইকোর্টে দৌড়ল তৃণমূল

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ