চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

পঞ্চায়েত নির্বাচনের আগে শুভেন্দু-গড়ে নতুন দায়িত্ব পেলেন কুণাল

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের আগে শাসকদল বড় দায়িত্ব দিল কুণাল ঘোষকে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) গড়ে এবার তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)কে দায়িত্ব দিল জোড়াফুল শিবির। দলের নির্দেশ মেনে কাজ করব বলে জানালেন, তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক।

তৃণমূল সূত্রের খবর, হলদিয়া পুর নির্বাচন ও পঞ্চায়েত নির্বাচনের আগে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) গড় হলদিয়া, নন্দীগ্রাম-সহ পূর্ব মেদিনীপুরে কুণাল ঘোষকে বিশেষ দায়িত্ব দিয়েছে তৃণমূল শীর্ষ নেতৃত্ব। মঙ্গলবার থেকেই কাজ শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে ঘাসফুল শিবিরের তরফে। নতুন দায়িত্ব পাওয়ার পর কুণাল ঘোষ সংবাদমাধ্যমকে বলেন, ‘আমাদের দলে পর্যবেক্ষক বলে আপাতত কোনও পদ নেই। আমাকে দলের তরফে একটি বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে। হলদিয়া, নন্দীগ্রাম-সহ পূর্ব মেদিনীপুরে সংগঠনের যাঁরা সংগঠক, নেতা, পদাধিকারী, জন প্রতিনিধি সবাই খুব ভালো কাজ করছেন। নেত্রী আমাকে মূলত সহযোগী হিসেবে এই এলাকায় কাজ করার নির্দেশ দিয়েছেন। এখানে একটু বেশি সময় দিয়ে যাঁরা কাজ করছেন তাদের সহযোগীর ভূমিকা পালন করব।’

প্রসঙ্গত দুর্গাপুজোর পর রাজ্যের বিভিন জেলায় জেলায় বিজয়া সম্মিলনীর আয়োজন করেছে তৃণমূল কংগ্রেস। সেই বিজয়া সম্মিলনী থেকে জনসংযোগের কাজ শুরু করেছে জোড়াফুল শিবিরের নেতৃত্ব। পূর্ব মেদিনীপুর জেলায় একাধিক বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে হাজির ছিলেন কুণাল স্বয়ং। এবার শুভেন্দু গড়ে দলের তরফে বিশেষ দায়িত্ব দেওয়া হল কুণাল ঘোষকে। পঞ্চায়েত নির্বাচনের আগে কুণাল ঘোষকে দলের তরফে এই বিশেষ দায়িত্ব প্রদান তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ।

Published by:

Share Link:

More Releted News:

দু’‌দিন পর আবার বাংলায় আসছেন রাহুল গান্ধি, ভোট মরশুমে সভা করবেন কোথায়?‌

বিধানসভা নির্বাচনে মদের দোকান খোলা–বন্ধের নিয়মে ব্যাপক রদবদল, চাপ সুরাপ্রেমীদের

ব্রাত্য লাল, তুমুল রেষারেষি চলছে গেরুয়া–সবুজের মধ্যে, বড়বাজারে তুঙ্গে চর্চা

‘‌বাংলার মানুষ–তৃণমূলের বন্ধন প্রতিশ্রুতির ভিত্তিতে গড়ে ওঠেনি’‌, বার্তা ঘাসফুলের

কলকাতা পুলিশের ডিসি শান্তনু ও ২ ছেলেকে ইডির তলব, সোনা পাপ্পু যোগে তদন্ত

৮০০ কর্মীর গ্রেফতারির আশঙ্কা, কলকাতা হাইকোর্টে দৌড়ল তৃণমূল

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ