গাড়িতে “KP” স্টিকার থাকলেই পড়তে হবে বিপদে, নির্দেশ লালবাজারের!

Share:

নিজস্ব প্রতিনিধিঃ প্রায়শই কলকাতা পুলিশের নিজস্ব বা ভাড়া গাড়িতে কলকাতা পুলিশ কথাটা সংক্ষিপ্ত আকারে “কেপি” লেখা স্টিকার দেখা যায়। এর দরুন খুব সহজের পুলিশ থেকে সাধারন মানুষ এই গাড়ি গুলিকে পুলিশের গাড়ি বলে চিনতে পারেন। তবে এবার সেই সমস্ত গাড়িগুলি থেকে “কেপি” লেখা স্টিকার মুছে ফেলার নির্দেশ দিল লালবাজার। লালবাজারের নির্দেশ অনুযায়ী, এবার থেকে পুলিশের গাড়ি গুলিতে আর “কেপি” নয়, তার বদলে “কলকাতা পুলিশ” স্টিকার লাগানো থাকবে।

লালবাজার সূত্রে খবর, “কেপি” লেখা স্টিকার দেওয়া অনেক গাড়ি রয়েছে যেগুলি এক সময় লালবাজারের তরফে ভাড়া নেওয়া হয়েছিল। সেই সময় গাড়িতে কলকাতা পুলিশের অংশ হিসেবে কেপি স্টিকার লাগানো হয়েছিল। তবে বর্তমানে সেসমস্ত বহু গাড়ির বরাত বাতিল হয়ে গিয়েছে। কিন্তু তারপরও দেখা যাচ্ছে, ওই গাড়িগুলিতে কেপি স্টিকার লাগানো রয়েছে। আর সেই কেপি স্টিকারকে হাতিয়ার করে এই গাড়িগুলির চালক বা মালিকরা ট্রাফিক আইন ভাঙা থেকে শুরু করে বিভিন্ন রকম অনৈতিক কাজকর্মেরও করছে বলে কলকাতা পুলিশের নজরে এসেছে। লালবাজার তরফ থেকে জানা গিয়েছে, সম্প্রতি একবালপুর, ওয়াটগঞ্জ প্রভৃতি এলাকায় কলকাতা পুলিশের স্টিকার লাগানো গাড়ির আড়ালে অপরাধমূলক কাজকর্ম করার অভিযোগ সামনে এসেছে।
এবার অপরাধীদের কড়া হাতে শাস্তি দিতে এবং অপরাধ মূলক সমাজ গড়ার তাগিদে লালবাজার থেকে স্মপ্রতি এই নয়া নির্দেশিকা জারি করা হয়েছে। এর ফলে এই ধরনের প্রবণতা অনেকটাই কমবে বলে মনে করছে পুলিশ। সেক্ষেত্রে এই নির্দেশিকায় কাজ না হলে আগামী দিনে নাকা চেকিং চালাতে পারে কলকাতা পুলিশ।

আজকের রাশিফল: আঘাত পাওয়ার সম্ভাবনা বৃষ রাশির জাতকদের, কর্মক্ষেত্রে উন্নতি কাদের?

দক্ষিণেশ্বরে মদন মিত্রের গাড়িতে হামলার অভিযোগ! ছোড়া হল ডিম

সিলিন্ডার পিছু ২৯ টাকা দাম বাড়ল গৃহস্থের রান্নার গ্যাসের

তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত

জমি দুর্নীতি মামলায় পুলিশের হাতে গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক

মেসি কাণ্ড: অরূপ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য ফের তলব

বর্ধমানের লজে মধুচক্রে হানা ,হাতেনাতে গ্রেফতার ৭ যুবক, উদ্ধার ৯ মহিলা

রাজ্যে বিনিয়োগ টানতে Amul ও L & T-র শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক শুভেন্দুর

অভিষেক ঘনিষ্ঠ হাওড়ার দাপুটে নেতা কৈলাস মিশ্রকে গ্রেফতার করল পুলিশ

লোকসভায় তৃণমূলে ভাঙন ধরাতে শুরু ‘অপারেশন লুটিয়েন্স’, বিদ্রোহী শিবিরে ১২ সাংসদ

আমেরিকার উপরে গোয়েন্দাগিরি চালাচ্ছে ইজরায়েল! মার্কিন গোয়েন্দা সংস্থার রিপোর্ট নিয়ে শোরগোল

তৃণমূল নেতাদের বাড়ি থেকে উদ্ধার সরকারি ত্রাণ সামগ্রী, গ্রেফতার নেপুরা গ্রাম পঞ্চায়েতের প্রধান

ব্রাহ্মণচক নেতাজি সংঘ ক্লাব থেকে উদ্ধার বিপুল পরিমাণে ত্রাণ সামগ্রী,ঘটনাস্থলে পুলিশ

রবিবার দক্ষিণের ৬ জেলায় বৃষ্টির হলুদ সর্তকতা জারি, উত্তরে হবে ভারী বর্ষণ