চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

নিচুতলার পুলিশও বাংলার সম্পদ, অভিমত মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি: ‘দু-একটা ভুল হলেই সমালোচনা করা হয় পুলিশকর্মীদের। ভুলে গেলে চলবে না, বিপদের সময় পুলিশই কিন্তু পাশে দাঁড়ায়। নিচুতলার কর্মীরা না থাকলে সাফল্য আসত না। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছেন ওসি, এসআই, কনস্টেবলরা। নিচুতলার পুলিশকর্মীরা রাজ্যের সম্পদ। আমাদের রাজ্যের পুলিশের ওপর আমার সম্পূর্ণ আস্থা রয়েছে।’ বৃহস্পতিবার কলকাতা পুলিশের সম্বর্ধনা অনুষ্ঠানে পুলিশকর্মীদের হয়ে এভাবেই সওয়াল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। পাশাপাশি এদিন মুখ্যমন্ত্রী আবেদন জানান,‘মহিলারাও(Women) পুলিশে বেশি করে যোগদান করুন। উইনার্স(Winners Team) বাহিনীর জন্য মহিলাদের নিয়োগ করা হচ্ছে। ৩ মাসের ট্রেনিংয়ে কাজ করবে। পুলিশে(Police) মহিলারা বড় ভূমিকা নিক। সামনে মহিলারা থাকবে, পিছনে পুরুষরা থাকবে।’

এদিন মুখ্যমন্ত্রীকে পুলিশের অনুষ্ঠানে দুটি বিষয়ে সরব হতে দেখা যায়। একদিকে তিনি যেমন পুলিশের পাশে দাঁড়িয়েছেন, বিশেষ করে নিচুতলার পুলিশকর্মীদের পাশে, ঠিক তেমনি কিছুটা কঠোর হয়েছেন উচ্চপদস্থ পুলিশ আধিকারিকদের নিয়ে। নিচুতলার পুলিশকর্মীদের নিয়ে বলেছেন, ‘পুলিশের নিচুতলার কর্মীরাই রাজ্যের সম্পদ। পুলিশের একটা-দুটো ভুল হলেই সমালোচনা করতে ব্যস্ত হয়ে পড়েন। এমনটা উচিত নয়। বাংলার পুলিশ খুবই ভালো কাজ করে।’ এর পরেই তিনি উচ্চপদস্থ পুলিশ আধিকারিকদের নিশানা বানান। বলেন, ‘আমি সিগন্যালে গাড়ি থামাই। কেউ চলে যেতে চাইলে বাধা দিই। কিন্তু দেখতে পাই, পুলিশের অনেক কর্তা কনভয়(Convoy) নিয়ে চলে যান। এই প্রচলিত ব্যবস্থা বদলাতে হবে। আমজনতার রাস্তা রুখে উচ্চপদস্থ পুলিশ কর্তাদের কনভয় চলে যাওয়া মানুষের মনে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করে। প্রতিটি মানুষের সময়ের দাম আছে। পুলিশ বলে সিগন্যাল না মেনে চলে যাবেন, আর সাধারণ মানুষ আটকে থাকবে, এটা হতে পারে না। এমন ঘটনা মানুষের বিরূপ প্রভাব তৈরি করে।’ 

Published by:

Share Link:

More Releted News:

দ্বিতীয় দফার ভোটের আগে ভবানীপুরে জোরদার প্রচার সারবেন মমতা বন্দ্যোপাধ্যায়

অফিস টাইমে ফের মেট্রো বিভ্রাট, চূড়ান্ত ভোগান্তিতে নিত্যযাত্রীরা

‘‌মানুষের জন্য শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করব’‌, নির্বাচন মরশুমে বার্তা মমতার

‘নির্বাচনের ব্লু-প্রিন্ট চুরি করাতেই অভিযান’ অভিযোগ তৃণমূলকর্মীর

নির্বাচনের মুখে কলকাতায় ম্যারাথন তল্লাশি ইডি-র

শুক্রে ঝোড়ো প্রচারে মমতা-অভিষেক, রয়েছে জনসভা ও পদযাত্রাও

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ