রেডরোডে স্বাধীনতার সকালে সম্মাণিত পুলিশ থেকে আধিকারিক

রেড রোডে স্বাধীনতা দিবসের সকালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে সম্মাণিত হলেন রাজ্যের পুলিশ ও প্রশাসনিক আধিকারিকেরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ দেশের ৭৭ তম স্বাধীনতা দিবস(Independence Day)। সেই উপলক্ষ্যে কলকাতার(Kolkata) রেড রোডে(Red Road) বসেছিল কুচকাওয়াজের আসর। সেই কুচকাওয়াজের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। সেই অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে অবশ্য তিনি ট্যুইট করে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা দেন রাজ্যবাসীকে। তিনি লেখেন, ‘’নিজ হস্তে নির্দয় আঘাত করি, পিতঃ, ভারতেরে সেই স্বর্গে করো জাগরিত। আমার সমস্ত মা, ভাই, বোনকে ৭৭তম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।’ এদিন গান্ধিমূর্তিতে শ্রদ্ধাজ্ঞাপন করে রেড রোড ধরে পায়ে হেঁটে অনুষ্ঠানস্থলে আসেন মুখ্যমন্ত্রী। তারপর সেখানে পতাকা উত্তোলন করেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন ২৪’র বইমেলা শুরু ১৮ জানুয়ারি থেকে, চলবে ১৪দিন ধরে

এদিনের অনুষ্ঠান শুরু দিকেই মুখ্যমন্ত্রী ভাল কাজের জন্য কয়েকজন পুলিশ আধিকারিকদের(IPS Officers) পুরষ্কার দিয়ে সম্মাণিত করেন। সেই সঙ্গে সম্মাণিত করা হয় ১১জন প্রশাসনিক আধিকারিককেও(IAS Officers)। এই প্রথম রাজ্যের প্রশাসনিক আধিকারিকদের পুরষ্কার দিয়ে সম্মাণিত করার রীতি চালু করল রাজ্য সরকার। এদিন Chief Ministers Police Medal for Outstanding Service পেলেন পুলিশের Western Zone’র ADG এবং IGP ত্রিপুরারি অথর্ব। Chief Ministers Police Medal পেলেন আলিপুরদুয়ারের পুলিশ সুপার ওয়াই রাজবংশী, হাওড়া গ্রামীণের পুলিশ সুপার স্বাতী ভাঙ্গালিয়া, পুরুলিয়ার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার ধৃতিমান সরকার এবং হুগলি গ্রামীণের পুলিশ সুপার আমনদীপ। অন্যদিকে যে ১১জন সরকারি প্রশাসনিক আধিকারিক এদিন পুরষ্কৃত হয়েছেন তাঁরা হলেন, ‘বি পি গোপালিকা, বিবেক কুমার, মনোজ পন্থ, প্রভাত মিশ্র, সংঘমিত্রা ঘোষ, নারায়ণস্বরূপ নিগম, শান্তনু বসু, পি বি সেলিম, শরৎকুমার দ্বিবেদী, মুক্তা আর্য ও বিধান রায়।

আরও পড়ুন বিদ্যাসাগর সেতুর সংস্কারের জন্য ১ সপ্তাহের যান নিয়ন্ত্রণের সম্ভাবনা

এই পুরষ্কার প্রদানের পরেই শুরু হয় কুচকাওয়াজ। খোলা জিপে অভিবাদন মঞ্চের দিকে ধীর গতিতে এগিয়ে আসেন প্যারেড কমান্ডার কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার ট্রাফিক জয়েন্ট সিপি ট্রাফিক আইপিএস রূপেশ কুমার। এরপর একে একে আসে কলকাতা পুলিশ ও রাজ্য সরকারের অধীনস্থ বাহিনী। এ বছরই প্রথম রেড রোডের অনুষ্ঠানে ট্যাবলো নিয়ে মার্চে যোগ দেয় গার্ডেনরিচ শিপ বিল্ডারস ও ইছাপুর রাইফেল ফ্যাক্টরি। এছাড়াও স্কুল পড়ুয়াদের পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেয় কোচবিহার জেলা থেকে আসা রাজবংশী শিল্পীরা। জঙ্গলমহলের আদিবাসী শিল্পীরাও ধামসা মাদল নিয়ে যোগ দেন। দার্জিলিং জেলা থেকে খুকরি নৃত্যশিল্পীরাও অংশ নেন এদিনের অনুষ্ঠানে। পাশাপাশি নজর কাড়ে কলকাতা পুলিশের সেভ ড্রাইভ সেফ লাইফ ট্যাবলো, সম্প্রীতি ও একতার বার্তাঅতুলে ধরা তথ্য সংস্কৃতি বিভাগের ট্যাবলো, কলকাতার দুর্গাপুজো, নারী ও শিশুবিকাশ ও সমাজকল্যাণ দফতরের ট্যাবলো যেখানে লক্ষ্মীর ভাণ্ডারকে তুলে ধরা হয়। ছিল দুয়ারে রেশন, স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী, সবুজসাথী, খেলা হবে প্রভৃতি বিষয়ের ট্যাবলো।

আইনি বিপাকে পড়বেন, কাউকে অন্ধের মতো বিশ্বাস করবেন না, নয়তো চরম বিপদ… 

লাগাতার অত্যাচার, খেতে না দেওয়া, সন্তানের বিরুদ্ধে পুলিশে দ্বারস্থ বৃদ্ধ দম্পতি

‘নেতাজিকে ‘অসম্মানে’ কঠোর পদক্ষেপ’, পুলিশকে নির্দেশ মুখ্যমন্ত্রীর, গ্রেফতার হবেন অনন্ত মহারাজ?

জেলেই মারা গিয়েছেন ইমরান খান! বিস্ফোরক দাবি সাংবাদিকের, তবে সত্যিটা কী?

৭৮ বছর আগে মুক্তি পেয়েছিল দেশের প্রথম দেশাত্মবোধক গান, অভিনয় করেছিলেন দিলীপ কুমার

তৃণমূল জমানার সমস্ত ওবিসি শংসাপত্র বাতিল করল কলকাতা হাই কোর্ট

আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে সীমান্তে ম্যারাথনের আয়োজন বিএসএফের

নগদ টাকা কাণ্ডে দোষী সাব্যস্ত প্রাক্তন বিচারপতি যশবন্ত ভার্মা, সংসদীয় প্যানেলের রিপোর্টে চাঞ্চল্য

গভীর নিম্নচাপের জেরে ভাসতে চলেছে কলকাতা, প্রবল দুর্যোগের পূর্বাভাস

প্রাক্তন বিধায়কদের পেনশন বেড়ে দ্বিগুন হচ্ছে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

পাপ থেকে বাঁচতে গীতা পড়তে হবে, আদ্যাপীঠে পুজো দিয়ে বললেন শুভেন্দু

৯,৭৬৬ পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি SBI-এর, জেনে নিন শেষ আবেদনের তারিখ

ডিপো থেকে নতুন বাস চুরি করতে গিয়ে পাংচার টায়ার, চোররা যা করল শুনে অবাক হবেন…

বাব-এল মান্দেবে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৬, আহত ১০