কলকাতা থেকেই রোম সম্মেলনে বক্তব্য রাখবেন মমতা

সন্দেহ নেই মমতা রোমে যেতে পারলে যত না প্রচারের আলোয় আসতেন, কার্যত তার চারগুণ প্রচারের আলোয় এখন তিনি চলে এলেন কেন্দ্রের ভুল পদক্ষেপের দরুন। কলকাতা থেকেই তিনি রোমের সম্মেলনে তাঁর বক্তব্য পেশ করবেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: কথায় বলে ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভাঙে। প্রতিহিংসাবশত মোদি সরকার এক লাইনের এক চিঠি পাঠিয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রোম যাত্রা ঠেকিয়ে দিয়েছে। কিন্তু যা তাঁরা পারেনি তা হল রোম যাত্রার মূলে থাকা বিশ্বশান্তি সম্মেলনে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য রাখার বিষয়টি আটকে দিতে। তাই ইতালিতে পা না রেখেই বাংলার অগ্নিকন্যাকে দেখা যাবে কলকাতা থেকেই ওই শান্তি সম্মেলনে নিজ বক্তব্য রাখতে। সন্দেহ নেই যদি মমতা এই বক্তব্য রাখতে পারেন তাহলে আন্তর্জাতিক মঞ্চে তাঁর ভাবমূর্তি তো উজ্জ্বল হবেই সেই সঙ্গে মুখ পুড়বে মোদির। কেননা তাঁর সরকারই মমতার রোম সফর আটকে দিয়েছে।

আগামী নভেম্বর মাসে ইতালির রাজধানী রোমে একটি বেসরকারি সংগঠনের উদ্যোগে হওয়া শান্তি সম্মেলনে মমতা আমন্ত্রিত হয়েছেন মমআত বন্দ্যোপাধ্যায়। কিন্তু শনিবার কেন্দ্র সরকারের বিদেশমন্ত্রক এক লাইনের এক চিঠি পাঠিয়ে জানিয়ে দেয় যে, বাংলার মুখ্যমন্ত্রী্র এই সম্মেলনে যোগ দেওয়া সমীচিন হবে না। কেন্দ্রের এই সিদ্ধান্তের বিরুদ্ধেই সরব হয়েছে তৃণমূল। সেই সঙ্গে খোদ মমতাও তীব্র সমালোচনা করেছেন কেন্দ্র সরকারের। মোদি সরকারকে বিঁধে বলেছেন, ‘বাংলায় শান্তি রয়েছে বলেই এই শান্তি সম্মেলনে আমরা ডাক পাই। কিন্তু যাঁরা হিংসুটে, তাঁরা বলেন যাওয়া যাবে না। কোনটা ফিট আর কোনটা ফিট নয়, কে ঠিক করবে? অনেক রাজ্য অনুমোদন নেয় না। বিশ্বশান্তির কথা আমি এখান থেকেই বলছি। না-যেতে দিলেও আমি এখান থেকেই যা বলার বলব। ইতালি সরকারকে কৃতজ্ঞতা জানাই আমাকে যাওয়ার অনুমতি দেওয়ার জন্য। এ ভাবে কত দিন কেন্দ্র আমার বিদেশ সফরের অনুমতি আটকে রাখবে!’

বাংলা থেকেই শান্তি সম্মেলনের উদ্দেশে যা বলার বলবেন বলে জানালেও বাংলার মুখ্যমন্ত্রী এখনও এটা স্পষ্ট করেননি, তিনি ভার্চুয়ালি এই সম্মেলনে ভাষণ দেবেন নাকি সেখানে কোনও বার্তা পাঠাবেন। এই ধরনের আন্তর্জাতিক মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় গেলে তাঁর জনপ্রিয়তা বৃদ্ধি পাওয়ার আশঙ্কাতেই তাঁকে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি বলে ইতিমধ্যেই সরব হয়েছে তৃণমূল। ওয়াকিবহাল মহলেরও অভিমত, আন্তর্জাতিক স্তরে মোদির জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা যত কমছে, মমতার গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তা বিশ্বের দরবারে ততই বাড়ছে। এই অবস্থায় মমতাকে ঘিরে মোদির নিজের অস্বস্তি তো বাড়ছেই, গেরুয়া শিবিরের অস্বস্তিও বাড়ছে। সব থেকে বড় কথা মমতা রোমে যেতে পারলে যত না প্রচারের আলোয় আসতেন, কার্যত তার চারগুণ প্রচারের আলোয় এখন তিনি চলে এলেন কেন্দ্রের ভুল পদক্ষেপের দরুন। এতে আগামী দিনে বিজেপির অস্বস্তি আরও বাড়বে বৈ কমবে না।

৪০০ প্রতিনিধি নিয়ে ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারত সফরে আসতে পারেন চিনা প্রেসিডেন্ট

পাইকারি দোকানে চিনি কত কুইন্টাল মজুত রাখা যাবে? মাপ বেঁধে দিল জলপাইগুড়ি জেলা পুলিশ

বারাকপুরে চাঞ্চল্যকর ঘটনা! নর্দমা থেকে উদ্ধার ভ্রূণ, তদন্তে টিটাগড় থানার পুলিশ

স্মার্টফোনে ‘VoLTE’ ম্যাজিক! বদলে দিতে পারে সাধারণ কলিংয়ের অভিজ্ঞতা

যাদবপুর কাণ্ডের তদন্তে রেজিস্ট্রারের সঙ্গে বৈঠক সহকারী পুলিশ কমিশনারের, চাওয়া হল CCTV ফুটেজ

রক্তের কালোবাজারির শিকড় কত গভীরে? তদন্তে নেমে গ্রেফতার ৩ ল্যাব টেকনিশিয়ান

রাওয়ালপিন্ডিতে সক্রিয় প্রদীপ্তর সিম, পাক চরকাণ্ডে STF তদন্তে বাড়ছে রহস্য

যশস্বী-আথিসার পর আরও এক খেলোয়াড়ের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিল ICC, কে তিনি?

‘আত্মসমর্পণ করুন’, কাউন্সিলরকে খুনের মামলায় শেখ হাসিনাকে নির্দেশ যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের

‘আর ফুটপাথে থাকতে হবে না’, পার্কস্ট্রিটে দুধ গরমের বিতর্কে সীতাদেবীকে আশ্বাস শুভেন্দুর

রাজনীতি থেকে সন্ন্যাস নিচ্ছেন? বড় ইঙ্গিত নিতিন গড়কড়ির

মঙ্গল সন্ধ্যায় শহরে ঝেঁপে নামবে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস

‘দুর্নীতির সামান্যতম প্রমাণ পেলেই আইনি ব্যবস্থা,’ কর্মীদের বার্তা শমীকের

বড় ধাক্কা! তরুণ তেজপালকে ২ সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ সুপ্রিম কোর্টের