বইমেলায় বড় উপহার মেট্রো রেলের, শিয়ালদা- সেক্টর ফাইভে চলাচল করবে ১২০টি মেট্রো

মেট্রো চলাচল করবে ১২০টি। অন্যান্য দিনে এই রুটে মেট্রো চলে ১০৬টি।

Share:

নিজস্ব প্রতিনিধি: বইমেলার (BOOK FAIR) আর খুব বেশি দেরি নেই। কলকাতা আন্তর্জাতিক বইমেলায় বড় উপহার দিল মেট্রো (METRO) রেল। ৪৬ তম বইমেলার উদবোধন হচ্ছে আগামী ৩০ জানুয়ারি। ৩১ জানুয়ারি থেকে জনসাধারণের জন্য খুলে যাবে বইমেলা। চলবে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। তাই কলকাতা মেট্রোরেল চালু করছে বাড়তি পরিষেবা।

জানা গিয়েছে সোম থেকে শনিবার শিয়ালদা- সেক্টর ফাইভ মেট্রো রুটে আপ-ডাউন মিলিয়ে মেট্রো চলাচল করবে ১২০টি। অন্যান্য দিনে এই রুটে মেট্রো চলে ১০৬টি। সকাল ৬টা ৫৫ মিনিটের বদলে মেট্রো চলবে ৬টা ৫০ মিনিট থেকে। কর্তৃপক্ষ জানাচ্ছে, দুপুর ২টো ৪০ থেকে রাত্রি ৯টা ১৯ মিনিট পর্যন্ত মেট্রো চলাচল করবে ১২ মিনিট ছাড়া ছাড়া। মেট্রো পরিষেবা চালু থাকবে রাত্রি ১০টা পর্যন্ত।

শিয়ালদা থেকে সেক্টর ফাইভের দিকে প্রথম মেট্রো ছাড়বে সকাল ৬টা ৫০ থেকে। সেক্টর ফাইভ থেকে শিয়ালদার দিকে প্রথম মেট্রো চলবে সকাল ৭টা থেকে। জানা গিয়েছে, সেক্টর ফাইভ থেকে শিয়ালদার শেষ মেট্রো ছাড়বে রাত্রি ৯টা ৪০ মিনিটে। ৯টা ৩৫ মিনিটে ছাড়বে শিয়ালদা থেকে সেক্টর ফাইভের মেট্রো।

তবে, বইমেলার সময়ে দু’টি রবিবার পড়েছে- ৫ ও ১২ ফেব্রুয়ারি। এই দু’দিনে আপ ও ডাউন লাইন চলাচল করবে ৮০টি মেট্রো। শিয়ালদা থেকে এই রুটে প্রথম মেট্রো চলা শুরু হবে দুপুর ১২টা ৫০ মিনিটে। সেক্টর ফাইভ থেকে এই রুটে প্রথম মেট্রো চলবে দুপুর ১টা থেকে। শেষ মেট্রোর সময় অপরিবর্তিত থাকছে।  

শেষ রক্ষা হল না, গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা

বিশ্ব পরিবেশ দিবসে মা-বাবার সমাধিস্থলে চারা রোপণ করলেন মন্ত্রী রাজেশ মাহাতো

অন্নপূর্ণা ভান্ডারের ৩০০০ টাকা পেয়ে হতবাক গ্রামীণ চিকিৎসক

তৃণমূলের ডামাডোলে পোয়াবারো কংগ্রেসের, মেখলিগঞ্জ পুরসভার দখল নিল

তৃণমূল বিধায়ককে দেখে ‘চোর-চোর’ শ্লোগান, পুলিশি পাহারায় এলাকা ছেড়ে পালালেন

তৃণমূলের প্রাক্তন বিধায়কের নিজস্ব ক্লাব ঘর থেকে উদ্ধার সরকারি কৃষি সামগ্রী, ত্রিপল, কম্বল

বিহারে বিজেপির হয়ে বিধান পরিষদের ভোটে লড়ছেন ভোজপুরি নায়ক পবন সিংহ

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে সোমবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

দিল্লিকে চাপে রাখতে এবার ‘ভারত-শত্রু’ তুরস্কের সঙ্গে সামরিক চুক্তি তারেকের

কলকাতা পুরসভার মেয়র পদে ইস্তফা ফিরহাদের

স্বরূপ বিশ্বাস গ্রেফতারের পর সুরুচি সংঘে ভাঙচুর, মিলল খাট-বিছানা

ভোটের আগে তৈরি হয় রাস্তা ,ফল প্রকাশের পরেই বেরিয়ে পড়েছে কঙ্কালসার চেহারা

‘ব্রিটেনের রাজনীতিতে নাক গলাবেন না’, মাস্ককে হুঁশিয়ারি প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের