মধ্যরাতে হাড়হিম কাণ্ড ! সল্টলেক থেকে উদ্ধার যুবকের রক্তাক্ত দেহ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ   সল্টলেকে গভীর রাতে অন্ধকার রাস্তায় পড়ে যুবকের   রক্তাক্ত দেহ । সূত্রের খবর, বৃহস্পতিবার রাত ১:৩০ মিনিট নাগাদ সল্টলেকের পাঁচ নম্বর জলের ট্যাংকের কাছে স্কুটি নিয়ে ওই যুবককে  পড়ে থাকতে দেখেন এক পথচারী। সঙ্গে সঙ্গে তিনি বিধাননগর থানায় গিয়ে খবর দেন । পুলিশ এসে যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে ।

পুলিশ সূত্রে খবর, নিহত যুবক হলেন সল্টলেকের এ এইচ ব্লকের বাসিন্দা ভিক্টর গাঙ্গুলী। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, স্কুটি নিয়ে রাত একটা নাগাদ বৈশাখীর দিক থেকে বি এফ সি এফ এর দিকে তিনি যাচ্ছিলেন । আর সেই সময় স্কুটির পিছন থেকে এসে একটি গাড়ি ধাক্কা দেয় । তাতেই বাইক  নিয়ে রাস্তায় পড়ে যায় ভিক্টর । সিসিটিভি ফুটেজ দেখে এমন তথ্য সামনে এসেছে পুলিশের ।

ঘাতক গাড়িটিকে চিহ্নিতকরণের চেষ্টা চালাচ্ছে উত্তর বিধান নগর থানার পুলিশ। রাতের অন্ধকারে ওই যুবক কোথা থেকে আসছিলেন বা কোথায় যাচ্ছিল তা এখন স্পষ্ট নয় । দেহ ময়নাতদন্তের জন্য পাঠান হয়েছে । ভিক্টরের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে ।  তাঁর মৃত্যু কী করে হয়েছে তা জানতে তদন্তে নেমেছে বিধাননগর থানার পুলিশ ।

নামী সংস্থার পণ্য ভুলে যান, মাত্র ৫০ টাকায় বাড়িতেই বানান প্রাকৃতিক শ্যাম্পু

ধূমপান না করলেও রক্ষা নেই! পরোক্ষ ধূমপানেও বাড়ছে মৃত্যুর হার

নদিয়ায় যুবতীকে ধর্ষণের পর ৩৮ বছর লুকিয়ে, বৃন্দাবনের ডেরা থেকে ধৃত সাধু

অশুভ শক্তি বিনাশের তিথি কৌশিকী অমাবস্যা, শুরু এবং শেষ কখন?

বঙ্গ বিজেপির কার্যকরী সমিতিতে ঠাঁই পেলেন শিশির অধিকারী, রয়েছেন শুভেন্দুও

ফের ব্যর্থ বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ১৩৩ রানে গুটিয়ে গেল পাকিস্তান

ডাক্তারের নাম ভাঙিয়ে প্রৌঢ়ের ফ্ল্যাট জবরদখলের চেষ্টা-খুনের হুমকি, চাঞ্চল্যকর ঘটনা কল্যাণীতে

ওয়ানডে-তে অভিষেকেই ১৫০ রান করে ইতিহাস গড়লেন প্রোটিয়া ক্রিকেটার

ঝাড়খণ্ডের ভোটার তালিকায় তিন আফগান নাগরিকের নাম, তদন্তের নির্দেশ নির্বাচন কমিশনের

এসআইআর শুনানিতে গিয়ে সিঁড়ি থেকে মাথা ঘুরে পড়ে মৃত্যু ৮০ বছরের বৃদ্ধের

‘গেরুয়া তাণ্ডব লিখবেন না’, যাদবপুর থেকে ফের হুঁশিয়ারি শুভেন্দুর

বামদূর্গ যাদবপুরে গীতা, বেদ ও হনুমান চল্লিশা পাঠ নিয়ে বিশেষ শিবির, ঘোষণা মুখ্যমন্ত্রীর

উত্তরপ্রদেশে ভোটের আগেই কংগ্রেসে নাম লেখালেন দক্ষিণী অভিনেত্রী জারা খান

বিলাসপুরে ‘বাংলাদেশি’ সন্দেহে মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকদের আটক, শাহকে চিঠি দিলেন অধীর