মুরারিপুকুরে ব্যবসায়ীকে খুনের অভিযোগ, বরফকল থেকে উদ্ধার দেহ

শহরের এক ব্যবসায়ীর রহস্যমৃত্যু। মুরারিপুকুরে এক বরফকল থেকে বৃহস্পতিবার রাত ২টো নাগাদ ওই ব্যবসায়ীর দেহ উদ্ধার হয়

Share:

নিজস্ব প্রতিনিধি: শহরের এক ব্যবসায়ীর রহস্যমৃত্যু। মুরারিপুকুরে এক বরফকল থেকে বৃহস্পতিবার রাত ২টো নাগাদ ওই ব্যবসায়ীর দেহ উদ্ধার হয়। দেহ উদ্ধারের পর তড়িঘড়ি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা ব্যবসায়ীকে মৃত বলে ঘোষণা করেন।  তাঁকে খুন করা হয়েছে বলে অভিযোগ ব্যবসায়ীর স্ত্রীর।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যবসায়ীর নাম অমিত রাম। ৪০ বছর বয়স তাঁর। কলকাতা পুরসভার ১৪ নং ওয়ার্ডের বারীন ঘোষ সরণির বাসিন্দা ছিলেন।  ইমারতি দ্রব্যের ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন অমিত। পরিবারের দাবি, বৃহস্পতিবার রাত ২ টো নাগাদ বাড়ির কাছেই একটি বন্ধ বরফকলের মধ্যে থেকে তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।

অন্যদিকে অমিত রামকে খুন করা হয়েছে বলে অভিযোগ তুলে সরব হয়েছেন তাঁর স্ত্রী। তাঁর অভিযোগ, খুন করা হয়েছে অমিতকে। পরিবারের দাবি, অমিতের হাতে, গলায় সব জায়গাতে আঁচড়ের দাগ পাওয়া গিয়েছে। বরফকলের ভিতর তিনি গেলেন কী করে? তা নিয়ে মৃত ব্যবসায়ীর স্ত্রী প্রশ্ন করেন। ঘটনার তদন্তে নেমেছে মানিকতলা থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ব্যবসায়ীর মাথার পিছনে আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। আত্মহত্যার ঘটনা নয় বলে প্রাথমিকভাবে মনে করছে পুলিশ। তবে কী কারণে তাঁর মৃত্যু হল তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। পরিকল্পিতভাবে কেউ খুন করল নাকি অন্য কোনও কারণে মৃত্যু হয়েছে তাও খতিয়ে দেখছে মানিকতলা থানার পুলিশ।

নামী সংস্থার পণ্য ভুলে যান, মাত্র ৫০ টাকায় বাড়িতেই বানান প্রাকৃতিক শ্যাম্পু

ধূমপান না করলেও রক্ষা নেই! পরোক্ষ ধূমপানেও বাড়ছে মৃত্যুর হার

নদিয়ায় যুবতীকে ধর্ষণের পর ৩৮ বছর লুকিয়ে, বৃন্দাবনের ডেরা থেকে ধৃত সাধু

অশুভ শক্তি বিনাশের তিথি কৌশিকী অমাবস্যা, শুরু এবং শেষ কখন?

বঙ্গ বিজেপির কার্যকরী সমিতিতে ঠাঁই পেলেন শিশির অধিকারী, রয়েছেন শুভেন্দুও

ফের ব্যর্থ বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ১৩৩ রানে গুটিয়ে গেল পাকিস্তান

ডাক্তারের নাম ভাঙিয়ে প্রৌঢ়ের ফ্ল্যাট জবরদখলের চেষ্টা-খুনের হুমকি, চাঞ্চল্যকর ঘটনা কল্যাণীতে

ওয়ানডে-তে অভিষেকেই ১৫০ রান করে ইতিহাস গড়লেন প্রোটিয়া ক্রিকেটার

ঝাড়খণ্ডের ভোটার তালিকায় তিন আফগান নাগরিকের নাম, তদন্তের নির্দেশ নির্বাচন কমিশনের

এসআইআর শুনানিতে গিয়ে সিঁড়ি থেকে মাথা ঘুরে পড়ে মৃত্যু ৮০ বছরের বৃদ্ধের

‘গেরুয়া তাণ্ডব লিখবেন না’, যাদবপুর থেকে ফের হুঁশিয়ারি শুভেন্দুর

বামদূর্গ যাদবপুরে গীতা, বেদ ও হনুমান চল্লিশা পাঠ নিয়ে বিশেষ শিবির, ঘোষণা মুখ্যমন্ত্রীর

উত্তরপ্রদেশে ভোটের আগেই কংগ্রেসে নাম লেখালেন দক্ষিণী অভিনেত্রী জারা খান

বিলাসপুরে ‘বাংলাদেশি’ সন্দেহে মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকদের আটক, শাহকে চিঠি দিলেন অধীর