গঙ্গা দূষণ নিয়ে তদন্তের নির্দেশ দিল National Green Tribunal

বাংলার বুকে শহর কলকাতা ও হাওড়া জেলার যে অংশে গঙ্গা প্রবাহিত হয়েছে সেই অংশেরই দূষণ খতিয়ে দেখা হবে। নির্দেশ জাতীয় পরিবেশ আদালতের।

Share:

নিজস্ব প্রতিনিধি: গঙ্গা দূষণ(Ganga Pollution) নিয়ে এবার কড়া অবস্থান নিল জাতীয় পরিবেশ আদালত বা National Green Tribunal। গঙ্গার জল কোথায় কী ভাবে দূষিত হচ্ছে, তা খতিয়ে দেখতে দেশের পরিবেশ আদালত একটি উচ্চপর্যায়ের তদন্তকারী দল গঠনের নির্দেশ দিয়েছে। সেই দল বিষয়টি খতিয়ে দেখে পরিবেশ আদালতকে রিপোর্ট জমা দেবে। সেখানে তাঁরা উল্লেখ করবে কারা কী ভাবে গঙ্গাকে প্রতিনিয়ত দূষিত করে চলেছে। তবে এই দূষণের বিষয়টি গঙ্গার সামগ্রিক গতিপথের ক্ষেত্রে প্রযোজ্য নয়। শুধুমাত্র বাংলার বুকে শহর কলকাতা(Kolkata) ও হাওড়া(Howrah) জেলার যে অংশে গঙ্গা প্রবাহিত হয়েছে সেই অংশেরই দূষণ খতিয়ে দেখা হবে। আর তাই হাওড়ার জেলাশাসককেও এই মামলায় যুক্ত করার নির্দেশও দেওয়া হয়েছে। যারা এই মামলায় মূল পার্টি, নোটিস পাঠিয়ে তাঁদের ৪ সপ্তাহের মধ্যে তাঁদের হলফনামা তলব করেছে পরিবেশ আদালত। পরিবেশ আদালতের পূর্বাঞ্চলীয় বেঞ্চের বিচারপতি বি অমিত স্থালেকর এবং বিশেষজ্ঞ সদস্য সত্যগোপাল কোরলাপতি এই নির্দেশ দিয়েছেন।

আদালতের নির্দেশ – তদন্তকারী দলে রাজ্য এবং কেন্দ্রের দূষণ নিয়ন্ত্রণ কমিটির একজন করে সিনিয়র বিজ্ঞানীকে রাখতে হবে। একউ সঙ্গে সেই দলে রাখতে হবে National Mission for Clean Ganga Authority’র এক সিনিয়র বিজ্ঞানীকে। এছাড়াও কলকাতা এবং হাওড়া পুরনিগমের একজন করে সিনিয়র অফিসার থাকবেন। থাকবেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতরের একজন সিনিয়র অফিসার। নিজেদের হলফনামার সঙ্গে দলের রিপোর্ট আদালতে জমা দেবে রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। কমিটির সদস্যদের যাতায়াতের ব্যবস্থা করবেন হাওড়ার জেলাশাসক। উল্লেখ্য, গঙ্গাদূষণ নিয়ে মামলাটি করেছিলেন রাজ্যের পরিবেশকর্মী সুভাষ দত্ত(Subhash Dutta)। তিনি গঙ্গার বিভিন্ন ঘাট ঘুরে তথ্য সংগ্রহ করেন। পাশাপাশি নিজের তোলা ছবির সাহায্যে দেখান দূষণ হচ্ছে কী ভাবে। তথ্য-সহই মামলা করেন সুভাষ।

সেখানে বলা হয়, রানি রাসমণি ঘাট, নিমতলা ঘাট, বাগবাজার ঘাট, কাশীমিত্র ঘাট, শোভাবাজার ঘাট, মল্লিক ঘাট-সহ হাওড়া এবং কলকাতায় বেশ কিছু ঐতিহাসিক ঘাটের ধারে ডাঁই করা রয়েছে বর্জ্য। যা মিশছে নদীর জলে। শহরের বিভিন্ন প্রান্তে খোলা নর্দমা দিয়েও দূষিত জল মিশছে গঙ্গায়। পুরসভার পাশাপাশি রয়েছে বিভিন্ন শিল্পের তরল বর্জ্যও। সুপ্রিম-নির্দেশে এই তরল বর্জ্যকে ট্রিটমেন্ট প্লান্টে পরিশোধন করে গঙ্গায় ফেলার কথা। কিন্তু সে দিক থেকে সবচেয়ে বড় অব্যবস্থার নজির মিলেছে হাওড়ায়। শিবপুরের বিচালি ঘাটের পাড়ে স্বর্ণশিল্পের বেশ কিছু কারখানা আছে। সোনার গয়নার কাজে প্রচুর অ্যাসিড ব্যবহার করা হয়। সেই অ্যাসিড জলও মেশে নদীতে। আবার, শিবপুরের টোপিওয়ালা ঘাটে ফি সকালে ডিটারজেন্ট এবং সোডা ব্যবহার করে চলে কাপড় কাচা। যার জেরেও দূষিত হচ্ছে গঙ্গা। এ বাদে পোশাক ডাই করার কাজে ব্যবহৃত রাসায়নিকও পড়ে গঙ্গার জলে।

অ্যাম্বুল্যান্সের খালাসি থেকে কোটিপতি! সনৎ-কে নিয়ে বিস্ফোরক মন্তব্য অর্জুন সিংয়ের

মহিলার প্রেমের ফাঁদে বায়ুসেনার উইং কমান্ডার! পাকিস্তানে প্রতিরক্ষার তথ্য পাচারের অভিযোগ

হ্যারিকেনই ছিল ভরসা, স্বাধীনতার পর প্রথম বিদ্যুতের আলো পৌঁছল উত্তরবঙ্গের এই গ্রামে

কেকেআর অলরাউন্ডার রমনদীপের সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন অভিনেত্রী চার্লি চৌহান 

জমির সন্ধান চাই, গভীর রাতে মুখ্যমন্ত্রীর কাছে আর্জি ঋষভের

বিশ্বকাপের জন্য সরাসরি যোগ্যতা অর্জন করল আফগানিস্তান, চাপে ওয়েস্ট ইন্ডিজ

জমি দুর্নীতি মামলায় ভবানী ভবনে হাজিরা দিলেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত

হিমাচলে মর্মান্তিক বাস দুর্ঘটনা, মৃত ৭, আহত একাধিক

নিম্নচাপের জেরে শনিতে ভাসবে বাংলা! হলুদ সতর্কতা জারি কলকাতায়

রাশিয়ার থেকে তেল কেনার শাস্তি! ভারতের উপর ১০০ শতাংশ শুল্ক চাপাচ্ছে আমেরিকা

অতি সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি মোজতবা খামেনি

ভারত থেকে এবার কয়েক টন কাঁদানে গ্যাস নিল তারেক সরকার, কী করতে চলেছে?

সাতসকালে প্রকাশ্য রাস্তায় গুলি, ইসলামপুরে গুরুতর জখম প্রধান শিক্ষক

তোলাবাজি, দুর্নীতি-সহ একাধিক অভিযোগ, গ্রেফতার নৈহাটির প্রাক্তন বিধায়ক