অ্যাম্বুল্যান্সের খালাসি থেকে কোটিপতি! সনৎ-কে নিয়ে বিস্ফোরক মন্তব্য অর্জুন সিংয়ের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  নৈহাটির প্রাক্তন বিধায়ক সনৎ দে গ্রেফতার হওয়ার পর তাঁকে ঘিরে বিস্ফোরক দাবি করলেন রাজ্যের পরিবহণ ও শ্রমমন্ত্রী অর্জুন সিং। তাঁর অভিযোগ, এক সময় অ্যাম্বুল্যান্সের খালাসি হিসেবে কাজ করলেও বর্তমানে সনৎ দে-র বিপুল বেআইনি সম্পত্তি রয়েছে। তোলাবাজি, গুন্ডাগিরির পাশাপাশি জাল ওষুধের ব্যবসার সঙ্গেও তাঁর যোগ ছিল বলে দাবি মন্ত্রীর।

অর্জুন সিং জানিয়েছেন, ‘অ্যাম্বুল্যান্সের খালাসি থেকে আজ হাজার হাজার কোটি টাকার মালিক সনৎ দে।’ তাঁর অভিযোগ, কোনওরকম বিনিয়োগ না করেই ব্যবসা চালানোর অভিযোগ রয়েছে সনৎ দে-র বিরুদ্ধে। এই প্রসঙ্গে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামও টেনে আনেন। নৈহাটির প্রাক্তন বিধায়কের গ্রেফতারির পর তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগগুলি নিয়ে সরব হন মন্ত্রী। তাঁর কথায়, শুধু কোমরে দড়ি বেঁধে ঘোরালেই হবে না, এর থেকেও কঠোর শাস্তি হওয়া প্রয়োজন। কারণ, সনৎ দে নৈহাটির মানুষের উপর অত্যাচার করেছেন বলে অভিযোগ করেন তিনি। অর্জুন সিং বলেন, ‘নৈহাটির মানুষ ওকে কোনওদিন ক্ষমা করবে না।’  একইসঙ্গে ধৃত প্রাক্তন বিধায়কের বেআইনি সম্পত্তি বাজেয়াপ্ত করার হুঁশিয়ারিও দেন তিনি।

আরও পড়ুনঃ তোলাবাজি, দুর্নীতি-সহ একাধিক অভিযোগ, গ্রেফতার নৈহাটির প্রাক্তন বিধায়ক

অভিযোগ, তোলাবাজি ও দাদাগিরির মাধ্যমে বিপুল সম্পত্তি তৈরি করেছিলেন সনৎ দে। এর পাশাপাশি জাল ওষুধের কারবারেও তাঁর যোগ ছিল বলে দাবি করেছেন অর্জুন সিং। যদিও মন্ত্রীর এই সমস্ত অভিযোগের সত্যতা এখনও তদন্তসাপেক্ষ। সনৎ দে-র বিরুদ্ধে ঠিক কী কী অভিযোগ রয়েছে, তাঁর সম্পত্তির উৎস কী এবং জাল ওষুধের ব্যবসার সঙ্গে তাঁর আদৌ কোনও যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে তদন্তকারী সংস্থা। গ্রেফতারির পর এই ঘটনায় রাজনৈতিক মহলেও শুরু হয়েছে জোর চর্চা।

২৫ ফুটের গামছায় ফুটে উঠল ৯ গানের কথা, জুবিনকে শ্রদ্ধা জানাতে অভিনব কাজ মহিলার

অল্প উপকরণেই বানান সুস্বাদু ছোট মাছের পাতুরি, রইল সহজ রেসিপি

বিনামূল্যে দেখা যাবে ভারত-শ্রীলঙ্কা টেস্ট ম্যাচ, দর্শক টানতে বড় সিদ্ধান্ত লঙ্কা ক্রিকেট বোর্ডের

ডিম আর পোস্তর দুর্দান্ত জুটি, গরম ভাতের সেরা সঙ্গীকে বানিয়ে ফেলুন চটজলদি

মুসলিমদের এবার ‘হারামি’ বলে গালিগালাজ রামপুরের পুলিশ সুপারের, নিন্দার ঝড়

মহিলার প্রেমের ফাঁদে বায়ুসেনার উইং কমান্ডার! পাকিস্তানে প্রতিরক্ষার তথ্য পাচারের অভিযোগ

হ্যারিকেনই ছিল ভরসা, স্বাধীনতার পর প্রথম বিদ্যুতের আলো পৌঁছল উত্তরবঙ্গের এই গ্রামে

কেকেআর অলরাউন্ডার রমনদীপের সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন অভিনেত্রী চার্লি চৌহান 

জমি দুর্নীতি মামলায় ভবানী ভবনে হাজিরা দিলেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত

হিমাচলে মর্মান্তিক বাস দুর্ঘটনা, মৃত ৭, আহত একাধিক

নিম্নচাপের জেরে শনিতে ভাসবে বাংলা! হলুদ সতর্কতা জারি কলকাতায়

জমির সন্ধান চাই, গভীর রাতে মুখ্যমন্ত্রীর কাছে আর্জি ঋষভের

বিশ্বকাপের জন্য সরাসরি যোগ্যতা অর্জন করল আফগানিস্তান, চাপে ওয়েস্ট ইন্ডিজ

ভারত থেকে এবার কয়েক টন কাঁদানে গ্যাস নিল তারেক সরকার, কী করতে চলেছে?