এই মুহূর্তে

কলকাতায় এবার পাতাল পথে চলবে গাড়ি, শুরু হল কাজ

নিজস্ব প্রতিনিধি: দেশের মধ্যে প্রথম পাতাল পথে মেট্রো ছুটেছিল কলকাতা শহরে। এবার মহানগরে পাতাল পথে গাড়ি চলার জন্যও তৈরি হচ্ছে পথ। কলকাতায় নিউ টাউনে বিশ্ব বাংলা গেটের নীচে ৩২০ মিটার দীর্ঘ সুড়ঙ্গ পথ নির্মাণ করা হবে। শনিবার থেকেই সেই সুড়ঙ্গ খোঁড়ার কাজ শুরু হয়ে গিয়েছে। সবকিছু ঠিক থাকলেও আগামী এক বছরের মধ্যে এই কাজ শেষ হবে বলে হিডকোর তররফে জানানো হয়েছে। 

কলকাতার নিউ টাউনে বিশ্ববাংলা গেট দেখতে ভিড় জমান সৌন্দর্য্য পিপাসু মানুষজন। এই গেটের নীচ দিয়ে ৩২০ মিটার দীর্ঘ ওই সুড়ঙ্গ তৈরি করা হবে। যা তৈরি হলে এই গেটকে ঘিরে মানুষের আগ্রহ আরও বাড়বে বলে মনে করছেন অনেকে। জানা গিয়েছে, নিউ টাউন বাস স্ট্যান্ড থেকে নিউ টাউন থানার দিকে যাওয়ার রাস্তার নীচ বরাবর এই টানেল পথ তৈরি করা হবে৷ সুড়ঙ্গ তৈরির কাজ শেষ হলে এর মাধ্যমে যাতায়াত করবে ছোট গাড়িগুলি। বাইক, স্কুটারও ওই সুড়ঙ্গ দিয়ে যাবে।

এই গোটা প্রকল্পটির দায়িত্ব দেওয়া হয়েছে হিডকো’কে। এই পাতাল পথ নিয়ে হিডকোর চেয়ারম্যান দেবাশিস সেন জানান, ‘এই সুড়ঙ্গ পথ তৈরি হতে খরচ হবে ৬৮ কোটি টাকা৷ ৩২০ মিটার দীর্ঘ টানেলের ভিতর দিয়ে ছোট গাড়ি এবং মোটরসাইকেল, স্কুটার যাতায়াত করতে পারবে৷ পাশাপাশি সুড়ঙ্গের ভিতরে মানুষের যাতায়াতের জন্য ৭ ফুট চওড়া ফুটপাথ থাকবে৷ মাটির ৪.২ মিটার গভীরে এই সুড়ঙ্গ পথ তৈরি হবে।’ নিউটাউনে বিশ্ববাংলা গেটের কাছে রাস্তায় ক্রমশ গাড়ির সংখ্যা বাড়ছে। টানেল নির্মাণ সম্পন্ন হয়ে গেলে বিশ্ব বাংলা গেটের কাছে ট্রাফিক সিগন্যালে গাড়ির অপেক্ষা করার সময়ও অনেকটা কমে যাবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

Published by:

Share Link:

More Releted News:

বৃহস্পতি থেকেই দক্ষিণবঙ্গে কালবৈশাখীর তাণ্ডব, ৬ জেলায় সতর্কতা জারি

ম্যান্ডারিন ভাষায় প্রচার তৃণমূল কংগ্রেসের, চিনা ভোট টানতেই অভিনব পদক্ষেপ

অভিষেক–রুজিরার গাড়িতে তল্লাশির নির্দেশ!‌ নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ তৃণমূলের

বিজেপির আসন সংখ্যা নিয়ে দোটানায় গেরুয়া শিবির, পদ্ম দিঘিতে প্রশ্নবাণে গুঞ্জন চরমে

নববর্ষের সকালে মাছ নিয়ে গড়িয়ায় প্রচার অরূপ বিশ্বাসের, বিঁধলেন বিজেপিকে

নববর্ষে কীর্তনের তালে দিলীপের তুমুল নাচ, মনীষীদের ছবি হাতে মিছিল শুভেন্দুর

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ