অনুপ্রেরণাময় কলকাতা, এবার অটোও হবে সাদা-নীল

কলকাতা শহরে চলাচলকারী সব অটো এবার সাদা-নীল রঙে সেজে উঠতে চলেছে। খুব শীঘ্রই এই বিষয়ে রাজ্য পরিবহণ দফতর বিজ্ঞপ্তি জারি করতে চলেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: শোনো সবাই শোনো। কলকাতাবাসী শোনো। জনে জনে শোনো। তিলোত্তমাবাসী শোনো। আর নয়, হলুদ সবুজ। এবার সাদা-নীলের পালা। মানে সরকারি ভবন, স্টেডিয়াম, ফ্লাইওভার, বাস, ট্যাক্সির পরে এবার অটো। সেখানেও পরতে চলেছে নীল-সাদা(Blue-White) প্রলেপ। হ্যাঁ ঠিক শুনছেন, ঠিকই পড়ছেন। কলকাতা(Kolkata) শহরে চলাচলকারী সব অটো(Auto) এবার সাদা-নীল রঙে সেজে উঠতে চলেছে। খুব শীঘ্রই রাজ্য পরিবহণ দফতর(Transport Department) বিজ্ঞপ্তি জারি করতে চলেছে যে এবার থেকে কলকাতা শহরের সব অটোই হবে সাদা-নীল রঙের। শহরের সরকারি ভবন ও রাস্তার রেলিং বা গণপরিবহণের ক্ষেত্রে অনেক আগেই এসেছে নীল-সাদা রঙ। এবার অটোর রঙও হতে চলেছে সাদা-নীল। এই সিদ্ধান্তের কথা শুনে অনেকেই বলতে পারেন এটা অনুপ্রেরণাময় সিদ্ধান্ত। তাতে অবশ্য শাসক দলের কিছু যায় আসে না। কলকাতার এখন নিজস্ব রঙই হয়ে উঠতে চলেছে সাদা-নীল। যেমন জয়পুর(Jaipur) ‘পিঙ্ক সিটি’, তেমনি কলকাতা হতে চলেছে ‘ব্লু-হোয়াইট সিটি’।

জানা গিয়েছে, রাজ্যের পরিবহণ দফতর সিদ্ধান্ত নিতে চলেছে যে, কলকাতায় যে সব অটো চলে সেগুলি সব সাদা-নীল রঙে রাঙিয়ে তোলা হবে। প্রাথমিক ভাবে পরিবহণ দফতরের এই উদ্যোগে অটো ইউনিয়নগুলিরও শামিল হওয়ার বিষয়ে ইতিবাচক সাড়া পাওয়া গিয়েছে। তবে জেলা ও শহরতলির ক্ষেত্রে এই নীতি অবলম্বন করা হচ্ছে না। সেখানে যেমন সবুজ-হলুদ বা হলুদ-কালো রঙের অটো চলে, তেমনই চলবে। বদল আনা হচ্ছে শুধুমাত্র কলকাতার অটোর ক্ষেত্রে। একই সঙ্গে সূত্রে জানা গিয়েছে, এর জন্য কলকাতার অটোর ক্ষেত্রে নতুন পারমিট নীতিও আনছে রাজ্য পরিবহণ দফতর। সেই নীতির জেরেই প্রত্যেক অটো রুটের ভাড়াও এবার ঠিক করে দেবে রাজ্য সরকার। সেই সঙ্গে প্রত্যেক অটো ড্রাইভারকে দেওয়া হবে সোয়াইপ মেশিন। যা ডেবিট কার্ড থেকে ভাড়া কাটতে পারবে। কেননা কলকাতার অটোতে খুচরো ভাড়া নিয়ে অনেক যাত্রী সমস্যায় পড়েন। এবার থেকে সোয়াইপ মেশিন চালু করে সেই সমস্যার সমাধান করা হবে। সেই সোয়াইপ মেশিন যুক্ত থাকবে অটো মালিকের অথবা অটো ড্রাইভারের অ্যাকাউন্টের সঙ্গে।

অশুভ শক্তি বিনাশের তিথি কৌশিকী অমাবস্যা, শুরু এবং শেষ কখন?

বঙ্গ বিজেপির কার্যকরী সমিতিতে ঠাঁই পেলেন শিশির অধিকারী, রয়েছেন শুভেন্দুও

ফের ব্যর্থ বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ১৩৩ রানে গুটিয়ে গেল পাকিস্তান

ডাক্তারের নাম ভাঙিয়ে প্রৌঢ়ের ফ্ল্যাট জবরদখলের চেষ্টা-খুনের হুমকি, চাঞ্চল্যকর ঘটনা কল্যাণীতে

ওয়ানডে-তে অভিষেকেই ১৫০ রান করে ইতিহাস গড়লেন প্রোটিয়া ক্রিকেটার

বামদূর্গ যাদবপুরে গীতা, বেদ ও হনুমান চল্লিশা পাঠ নিয়ে বিশেষ শিবির, ঘোষণা মুখ্যমন্ত্রীর

উত্তরপ্রদেশে ভোটের আগেই কংগ্রেসে নাম লেখালেন দক্ষিণী অভিনেত্রী জারা খান

ঝাড়খণ্ডের ভোটার তালিকায় তিন আফগান নাগরিকের নাম, তদন্তের নির্দেশ নির্বাচন কমিশনের

এসআইআর শুনানিতে গিয়ে সিঁড়ি থেকে মাথা ঘুরে পড়ে মৃত্যু ৮০ বছরের বৃদ্ধের

‘গেরুয়া তাণ্ডব লিখবেন না’, যাদবপুর থেকে ফের হুঁশিয়ারি শুভেন্দুর

সাগরে ফের নিম্নচাপ, রাত পোহালেই বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে

বিলাসপুরে ‘বাংলাদেশি’ সন্দেহে মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকদের আটক, শাহকে চিঠি দিলেন অধীর

মহিলার পেটে মিলল কলম-বোল্ট সহ একাধিক জিনিস, তাজ্জব চিকিৎসকরা যা করলেন…

রাষ্ট্রপতিকে আর ‘মহামান্য’ বলা যাবে না, নিষেধাজ্ঞা জারি করল তারেক সরকার