মহেশতলায় বিস্ফোরণে মৃত্যু অগ্নিদগ্ধ একজনের, এখনও আশঙ্কাজনক ৪

এখনও আশঙ্কাজনক অবস্থায় এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন তাঁর তিন সন্তান এবং স্ত্রী।তাঁরাও ওই বিস্ফোরণের জেরে জখম হন।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিস্ফোরণের জেরে অগ্নিদগ্ধ হয়েছিলেন বুধবার সকালে। এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে মৃত্যু হল সন্দীপ যাদবের। এখনও আশঙ্কাজনক অবস্থায় এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন তাঁর তিন সন্তান এবং স্ত্রী। তাঁরাও ওই বিস্ফোরণের জেরে জখম হন।

বুধবার সকালে ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে মহেশতলা রবীন্দ্র নগর এলাকার একটি বাড়ি। সেই বিস্ফোরণের জেরে অগ্নিদগ্ধ হয় একই পরিবারের ৫ জন। সন্দীপ যাদব-সহ তাঁর তিন সন্তান ও স্ত্রী রানি গুরুতর জখম হন। তিন সন্তানের বয়স যথাক্রমে ১১, ৭ এবং ৬ বছর। সবাইকে চিকিৎসার জন্য এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই বৃহস্পতিবার সকালে মৃত্যু হয় সন্দীপের। ওইদিন গ্যাস সিলিন্ডার ফেটে এই বিস্ফোরণের ঘটনা বলে প্রাথমিকভাবে মনে করছেন তদন্তকারীরা। বিস্ফোরণের তীব্রতায় ঘরের অ্যাসবেস্টসের ছাউনি উড়ে যায়। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল, যে ঘরের দরজা খুলে ছিটকে যায়। ঘরের মধ্যে যে সিলিং ফ্যান ছিল তা দুমড়ে মুচড়ে যায়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য তৈরি হয়। ঘটনার তদন্ত শুরু করে রবীন্দ্রনগর থানার পুলিশ। অ্যাম্বুলেন্স ডেকে ঘটনার দিন সন্দীপ যাদব এবং তাঁর পরিবারের সদস্যদের হাসপাতালে পাঠায় পুলিশ।

এদিকে এই ঘটনার তদন্তে বৃহস্পতিবার ঘটনাস্থলে যাওয়ার কথা ফরেন্সিক দলের। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, বুধবার সকালে ঘরে চা বানানোর জন্য স্টোভ জ্বালাত বিস্ফোরণ হয়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে গ্যাস সিলিন্ডার লিক করে ভেপার ক্লাউড তৈরি হয়েছিল ঘরের মধ্যে। সেই অবস্থায় স্টোভ জ্বালাতেই বিস্ফোরণ ঘটে।

আজকের রাশিফল: আঘাত পাওয়ার সম্ভাবনা বৃষ রাশির জাতকদের, কর্মক্ষেত্রে উন্নতি কাদের?

দক্ষিণেশ্বরে মদন মিত্রের গাড়িতে হামলার অভিযোগ! ছোড়া হল ডিম

সিলিন্ডার পিছু ২৯ টাকা দাম বাড়ল গৃহস্থের রান্নার গ্যাসের

তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত

জমি দুর্নীতি মামলায় পুলিশের হাতে গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক

মেসি কাণ্ড: অরূপ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য ফের তলব

বর্ধমানের লজে মধুচক্রে হানা ,হাতেনাতে গ্রেফতার ৭ যুবক, উদ্ধার ৯ মহিলা

রাজ্যে বিনিয়োগ টানতে Amul ও L & T-র শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক শুভেন্দুর

অভিষেক ঘনিষ্ঠ হাওড়ার দাপুটে নেতা কৈলাস মিশ্রকে গ্রেফতার করল পুলিশ

লোকসভায় তৃণমূলে ভাঙন ধরাতে শুরু ‘অপারেশন লুটিয়েন্স’, বিদ্রোহী শিবিরে ১২ সাংসদ

আমেরিকার উপরে গোয়েন্দাগিরি চালাচ্ছে ইজরায়েল! মার্কিন গোয়েন্দা সংস্থার রিপোর্ট নিয়ে শোরগোল

তৃণমূল নেতাদের বাড়ি থেকে উদ্ধার সরকারি ত্রাণ সামগ্রী, গ্রেফতার নেপুরা গ্রাম পঞ্চায়েতের প্রধান

ব্রাহ্মণচক নেতাজি সংঘ ক্লাব থেকে উদ্ধার বিপুল পরিমাণে ত্রাণ সামগ্রী,ঘটনাস্থলে পুলিশ

রবিবার দক্ষিণের ৬ জেলায় বৃষ্টির হলুদ সর্তকতা জারি, উত্তরে হবে ভারী বর্ষণ