হেঁশেলের আগুন নেভাবে কে! গ্যাসের দামবৃদ্ধিতে চুপ বিজেপি

রান্নার গ্যাস ও জ্বালানি তেলের দামবৃদ্ধির ফলে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর মূল্যবৃদ্ধির আশঙ্কাও এড়িয়ে যাওয়া যাচ্ছে না।  

Share:

নিজস্ব প্রতিনিধি: আশঙ্কা আগেই দেখা দিয়েছিল। এবার সেটাই সত্যি হল। সোমবার মধ্যরাত থেকে বেড়ে গেল পেট্রোল(Petrol), ডিজেল(Diesel) ও রান্নার গ্যাসের(Cooking Gas) দাম। পেট্রলের দাম ৮৪ পয়সা বেড়ে হয়েছে লিটার প্রতি ১০৫.৫১ টাকা। ডিজেলের দাম ৮৩ পয়সা বেড়ে হচ্ছে ৯০.৬২ টাকা। সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম ৫০টাকা বেড়ে দাঁড়াল ৯৭৬ টাকা। তবে কলকাতায়(Kolkata) বাণিজ্যিক ১৯ কেজি সিলিন্ডারের দাম ৮টাকা কমে হয়েছে ২ হাজার ৮৭ টাকা। কার্যত গত ১০ মার্চ দেশের ৫ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফল বেরনোর পর পেট্রল, ডিজেল ও রান্নার গ্যাসের দাম বৃদ্ধি ছিল স্রেফ সময়ের অপেক্ষা। সোমবার মাঝরাতে সেই পথেই হাঁটা দিয়েছে মোদি সরকার(Modi Government)।

ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ লাগার জন্য বিশ্ববাজারে জ্বালানির দাম, চড়চড়িয়ে বাড়তে শুরু করে দিয়েছিল। আজ না হোক কাল এর প্রভাব যে দেশের বাজারে পড়বে সেটা অনুমানই করে নেওয়া হয়েছিল। এদিন ১৩৭ দিন পর সেই দামবৃদ্ধির পথেই হাঁটা দিয়েছে মোদি সরকাল। আর এই দামবৃদ্ধির জেরেই রাজ্যের মধ্যবিত্ত থেকে নিম্নবিত্ত পরিবারে উদ্বেগ ছড়িয়েছে। বাড়ির হেঁসেল সামলানো মহিলাদের প্রশ্ন, কোথাও আগুন লাগলে দমকল আসে। হেঁসেলে আগুন লাগলে নেভাবে কে? যদিও সেই প্রশ্নের উত্তর মেলেনি কারও কাছ থেকে। এই মূল্যবৃ্দ্ধির প্রভাব যে সরাসরি পড়বে মধ্যবিত্ত এবং নিম্নবিত্তদের ভাঁড়ারে তা অবশ্য সবাই মেনে নিচ্ছেন। এমনিতেই কোভিডের কাঁটায় অনেকের আয় কমে গিয়েছে, অনেকেই আগেকার কাজ হারিয়েছেন। সংসার চালাতে কার্যত চোখ ফেটে জল বার হচ্ছে তাঁদের। এমতাবস্থায় রান্নার গ্যাসের দামবৃদ্ধি কার্যত গোঁদের ওপর বিষ ফোঁড়া হয়ে দাঁড়াল। রান্নার গ্যাস ও জ্বালানি তেলের দামবৃদ্ধির ফলে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর মূল্যবৃদ্ধির আশঙ্কাও এড়িয়ে যাওয়া যাচ্ছে না।  

দক্ষিণেশ্বরে মদন মিত্রের গাড়িতে হামলার অভিযোগ! ছোড়া হল ডিম

সিলিন্ডার পিছু ২৯ টাকা দাম বাড়ল গৃহস্থের রান্নার গ্যাসের

তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত

জমি দুর্নীতি মামলায় পুলিশের হাতে গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক

মেসি কাণ্ড: অরূপ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য ফের তলব

বর্ধমানের লজে মধুচক্রে হানা ,হাতেনাতে গ্রেফতার ৭ যুবক, উদ্ধার ৯ মহিলা

রাজ্যে বিনিয়োগ টানতে Amul ও L & T-র শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক শুভেন্দুর

অভিষেক ঘনিষ্ঠ হাওড়ার দাপুটে নেতা কৈলাস মিশ্রকে গ্রেফতার করল পুলিশ

লোকসভায় তৃণমূলে ভাঙন ধরাতে শুরু ‘অপারেশন লুটিয়েন্স’, বিদ্রোহী শিবিরে ১২ সাংসদ

আমেরিকার উপরে গোয়েন্দাগিরি চালাচ্ছে ইজরায়েল! মার্কিন গোয়েন্দা সংস্থার রিপোর্ট নিয়ে শোরগোল

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফেরানো নিয়ে স্নায়ুযুদ্ধের মধ্যেই দিল্লিতে বৈঠকে বিএসএফ-বিজিবি কর্তারা

তৃণমূল নেতাদের বাড়ি থেকে উদ্ধার সরকারি ত্রাণ সামগ্রী, গ্রেফতার নেপুরা গ্রাম পঞ্চায়েতের প্রধান

ব্রাহ্মণচক নেতাজি সংঘ ক্লাব থেকে উদ্ধার বিপুল পরিমাণে ত্রাণ সামগ্রী,ঘটনাস্থলে পুলিশ

রবিবার দক্ষিণের ৬ জেলায় বৃষ্টির হলুদ সর্তকতা জারি, উত্তরে হবে ভারী বর্ষণ