৩৯ লক্ষ টাকার প্রতারণাকাণ্ডে পুলিশি হেফাজতে কনস্টেবল

উত্তম ও তার সঙ্গীরা সরকারি চাকরি, মদের লাইসেন্স এবং কেএমডিএ-র জমি পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে ৩৯ লক্ষ টাকার প্রতারণার কাণ্ড ঘটিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: এক আধ লক্ষ টাকা নয়, পুরো ৩৯ লক্ষ টাকার প্রতারণা। আর তাও করেছে কে, না খাস আইনের রক্ষক যারা সেই পুলিশই ঘটিয়েছে এই প্রতারণার ঘটনা। কেএমডিএ-র জমি, মদের লাইসেন্স এবং সরকারি চাকরি পাইয়ে দেওয়ার টোপ দিয়ে ৩৯ লক্ষ টাকার প্রতারণার অভিযোগ উঠেছে কলকাতা পুলিশের(Kolkata Police) এক কনস্টেবলের(Constable) বিরুদ্ধে। সেই অভিযোগের ভিত্তিতেই ওই কনস্টেবলকে গ্রেফতার(Arrest) করেছে কড়েয়া থানার(Koreya Police Station) পুলিশ। ধৃতের নাম উত্তম সামন্ত। সে কলকাতা পুলিশের স্পেশাল ক্রাইম ব্রাঞ্চে(Special Crime Branch) কর্মরত। বাড়ি পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার মেচেদাতে। সব থেকে বড় কথা এই ঘটনায় যে একা উত্তম জড়িত নয় সেটাও তদন্তে নেমে বুঝতে পারছেন পুলিশের আধিকারিকেরা। তাঁদের ধারনা এই চক্রে আরও বেশ কিছু প্রভাবশালী মানুষ জড়িত। ক্ষমতার অলিন্দে যাদের অবাধ যাতায়াত তাঁরাই কেউ কেউ এই চক্রে জড়িত।

জানা গিয়েছে, গত ৪ জুলাই কড়েয়া থানায় মনোরঞ্জন বাচার লিখিত অভিযোফগ দায়ের করেন উত্তম ও তার সঙ্গীদের বিরুদ্ধে। মনোরঞ্জনবাবুর অভিযোগ, উত্তম ও তার সঙ্গীরা তাঁকে সরকারি চাকরি, মদের লাইসেন্স এবং কেএমডিএ-র জমি পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে তাঁর কাছ থেকে প্রায় ১২ টাকা হাতিয়ে নেয়। কিন্তু মোটা টাকা দেওয়ার পরও প্রতিশ্রুতি মতো কাজ না হওয়ায় মনোরঞ্জনবাবু বুঝতে পারেন, তিনি প্রতারিত হয়েছেন। তার জেরেই কড়েয়া থানার পুলিশের দ্বারস্থ হন। সেই ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে যে শুধু একা মনোরঞ্জনবাবুই নয়, আরও বেশ কিছু মানুষের কাছ থেকে এই একই ভাবে টাকা তোলা হয়েছে। মোট প্রতারণার পরিমাণ ৩৯ লক্ষ টাকা। ঘটনার তদন্তে নেমে পুলিশ গত বুধবার রাতে লর্ড সিনহা রোডে কলকাতা পুলিশের স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের সামনে থেকে উত্তমকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে পুলিশ প্রতারণা, জালিয়াতি, অপরাধমূলক ষড়যন্ত্রের মতো একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করে বৃহস্পতিবার আলিপুর আদালতে তোলে। বিচারক তাকে পুলিশি হেফাজতে পাঠিয়েছেন।

শৈশবের স্মৃতি আগলে রাখতে চান? মা-দিদিমার প্রিয় পুরনো শাড়িতে সাজান বাড়ি

সহপাঠীর মারে ক্লাসরুমেই লুটিয়ে পড়লেন ছাত্রী, ভয়ানক দৃশ্য বন্দি সিসি ক্যামেরায়

নামী সংস্থার পণ্য ভুলে যান, মাত্র ৫০ টাকায় বাড়িতেই বানান প্রাকৃতিক শ্যাম্পু

ধূমপান না করলেও রক্ষা নেই! পরোক্ষ ধূমপানেও বাড়ছে মৃত্যুর হার

নদিয়ায় যুবতীকে ধর্ষণের পর ৩৮ বছর লুকিয়ে, বৃন্দাবনের ডেরা থেকে ধৃত সাধু

অশুভ শক্তি বিনাশের তিথি কৌশিকী অমাবস্যা, শুরু এবং শেষ কখন?

বঙ্গ বিজেপির কার্যকরী সমিতিতে ঠাঁই পেলেন শিশির অধিকারী, রয়েছেন শুভেন্দুও

ফের ব্যর্থ বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ১৩৩ রানে গুটিয়ে গেল পাকিস্তান

ঝাড়খণ্ডের ভোটার তালিকায় তিন আফগান নাগরিকের নাম, তদন্তের নির্দেশ নির্বাচন কমিশনের

এসআইআর শুনানিতে গিয়ে সিঁড়ি থেকে মাথা ঘুরে পড়ে মৃত্যু ৮০ বছরের বৃদ্ধের

‘গেরুয়া তাণ্ডব লিখবেন না’, যাদবপুর থেকে ফের হুঁশিয়ারি শুভেন্দুর

ওয়ানডে-তে অভিষেকেই ১৫০ রান করে ইতিহাস গড়লেন প্রোটিয়া ক্রিকেটার

বামদূর্গ যাদবপুরে গীতা, বেদ ও হনুমান চল্লিশা পাঠ নিয়ে বিশেষ শিবির, ঘোষণা মুখ্যমন্ত্রীর

উত্তরপ্রদেশে ভোটের আগেই কংগ্রেসে নাম লেখালেন দক্ষিণী অভিনেত্রী জারা খান