বুথ দখলের অভিযোগ উড়িয়ে মদন বললেন, ‘আমাকে খুব পছন্দ প্রিয়াঙ্কার’

তাঁর নিশানায় রয়েছেন মদন মিত্র। তিনি নাকি নিজের এলাকার বুথ দখল কর রেখেছেন, তাই ভোট শুরু করা যায়নি।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভবানীপুরে উপনির্বাচনে ভোটপর্ব শান্তিপূর্ণভাবে চললেও বিজেপি প্রার্থী একধিক অভিযোগ তুলছেন। তাঁর নিশানায় রয়েছেন মদন মিত্র। তিনি নাকি নিজের এলাকার বুথ দখল কর রেখেছেন, তাই ভোট শুরু করা যায়নি। এই অভিযোগ ফুৎকারে উড়িয়ে দিয়ে কামারহাটির বিধায়কের দাবি, ‘আসলে আমাকে খুব পছন্দ হয়েছে প্রিয়াঙ্কার। সরাসরি আমার নাম নিতে লজ্জা হচ্ছে বলে মিথ্যা অভিযোগ তুলছেন।’

বৃহস্পতিবার সকালে ভবানীপুরের বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল অভিযোগ তোলেন, ৭১ নম্বর ওয়ার্ডের ১২৬ নম্বর বুথে ভোট শুরু করা যায়নি। যেহেতু এই এলাকা মদন মিত্রের। তাই তিনি বুথ দখল করতে চাইছেন।’ যদিও নির্বাচন কমিশনের তরফে প্রিয়াঙ্কার এই দাবি সম্পূর্ণ উড়িয়ে দেওয়া হয়েছে। কমিশন জানিয়ে দিয়েছে, মকপোলের জন্য ভবানীপুরের ১২৬ নম্বর বুথে ভোটগ্রহণ শুরু করতে দেরি হয়েছিল। এ প্রসঙ্গে মদন মিত্রের বক্তব্য, ‘যখন বিজেপি প্রার্থী এই অভিযোগ তুলেছেন, সেই সময় দলের নির্দেশ মতো বাড়িতেই ছিলাম। একটা বই পড়ছিলাম। অনেক পরে দলের নির্দেশেই বাড়ি থেকে বের হই।’

শুধু এই জবাব দিয়েই থেমে থাকেননি। অনেকটা কটাক্ষের সুরে বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়ালকে আক্রমণ শাণালেন মমতার ‘কালারফুল বয়’। তাঁর মন্তব্য, ‘একুশের নির্বাচনে তিনি যত ভোটে হেরেছিলেন তার থেকে তিনগুণ বেশি ভোটে ভবানীপুরে হারবেন। ভবানীপুর উপনির্বাচনে রেকর্ড তৈরি হয়েছে। কোথাও কোনও অশান্তির ঘটনা ঘটেনি। এবার তিনি যেভাবে হারবেন, আগামী ১০ বছর আর কোনও ভোটে লড়বেন না।’ বার বার তাঁর নাম নেওয়ার জন্য ‘বাংলার ক্রাশ’ মদন বলেন, ‘মনে হয় ওঁর আমাকে খুব পছন্দ। তাই বারবার আমার নাম বলেন। সরাসরি বলতে পারেন না। তাই অভিযোগ তুলে বলেন।’

ঘুষ কেলেঙ্কারিতে গ্রেফতার সেনাবাহিনীর কর্নেল হিমাংশু বালি

আমেরিকা ও নাইজেরীয় সেনার যৌথ অভিযানে নিহত ১৭৫ আইএস জঙ্গি

চিনে নিন সেই ৪ অপরিচিত খেলোয়াড়কে যাঁরা প্রথমবার টিম ইন্ডিয়াতে সুযোগ পেয়েছেন

ইডি অফিসারদের উপর হামলার অভিযোগ, শেখ শাহজাহানের ঘনিষ্ঠ দুই তৃণমূলনেত্রী গ্রেফতার

ফের শেয়ার বাজারে বড় ধস, হুড়মুড়িয়ে পড়ল সেনসেক্স, নিফটি

প্যাচপ্যাচে গরমে নাজেহাল দশা, আরও বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি, কী জানাচ্ছে আবহাওয়া দফতর?

ইরানের সঙ্গে দ্রুত যুদ্ধ শেষের বার্তা দিয়েও তেহরানকে বড় সতর্কবার্তা ট্রাম্পের

7000mAh ব্যাটারি সহ iQOO-র 5G গেমিং ফোনে মিলছে ১০ হাজার টাকা ছাড়

শিয়রে যুদ্ধ, মেশিন গান নিয়ে বিয়ের মণ্ডপে ইরানি তরুণরা

মিচেল-ইংলিসের ঝোড়ো ব্যাটিং, রাজস্থানকে ২২১ রানের লক্ষ্য দিল লখনউ

চট্টগ্রামে ভারতীয় দূতাবাসের ভিতর থেকে আধিকারিকের মরদেহ উদ্ধার

মাত্র ২০ টাকায় সম্পূর্ণ চার্জ, সবচেয়ে সস্তা বৈদ্যুতিন স্কুটারের কত দাম ?

‘রোমে স্বাগতম বন্ধু’, ইতালিতে পৌঁছানোর পর ভাইরাল মোদি-মেলানির নতুন সেলফি

হার্ট অ্যাটাকের সময় অ্যাসপিরিন কি সত্যিই জীবনদায়ী? কী বলছেন বিশেষজ্ঞরা