জনস্বার্থ মামলার ব্যবসা ফেঁদে শেষে ৫০ লক্ষ সহ গ্রেফতার আইনজীবী

রাজীব এখনও পর্যন্ত ৫০টি জনস্বার্থ মামলা দায়ের করেছেন ভয় দেখিয়ে টাকা তোলার জন্য। তার মধ্যে একটি মামলা আবার হেমন্ত সোরেনের বিরুদ্ধে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলার বুকে এখন কথায় কথায় মামলা করতে দেখা যায় রাজনৈতিক দল, পরিবেশবিদ ও কিছু সংখ্যক মানুষকে। কিন্তু এদের কারোর বিরুদ্ধেই এখনও পর্যন্ত অভিযোগ ওঠেনি যে তাঁরা মামলা দায়ের করে আদতে টাকা তুলতে চাইছেন। কিন্তু এবার খাস কলকাতা(Kolkata) শহরের এক শপিং মলে ৫০ লক্ষ টাকা নগদ সহ পুলিশের হাতে গ্রেফতার হওয়া ঝাড়খণ্ডের রাঁচীর এক আইনজীবীর বিরুদ্ধে অভিযোগ উঠল জনস্বার্থ মামলা দায়ের করে তোলাবাজি করার। সব থেকে চমকে দেওয়ার মতো বিষয় ওই আইনজীবী এখনও পর্যন্ত ৫০টি জনস্বার্থ মামলা দায়ের করেছেন শুধু সেই মামলার ভয় দেখিয়ে টাকা তোলার জন্য। তার মধ্যে একটি মামলা আবার ছিল ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের(Hemant Soren) বিরুদ্ধে। স্বাভাবিক ভাবেই এই ঘটনায় এখন রীতিমত শোরগোল পড়ে গিয়েছে জাতীয় স্তরের রাজনীতিতে। কেননা অনেকেই মনে করছেন এই আইনজীবীকে আদতে পিছন থেকে ব্যবহার করত বিজেপি(BJP)।

রাজীব কুমার(Rajib Kumar) নামে ওই আইনজীবী কলকাতার এক ব্যবসায়ীর নামে রাঁচী হাইকোর্টে(Ranchi High Court) জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন। সেই মামলা তোলার জন্য তিনি ওই ব্যবসায়ীর কাছে ১০ কোটি টাকা দাবি করেছিলেন। শুধু তাই নয়, রাজীব ওই ব্যবসায়ীকে রীতিমত হুমকি দিয়ে বলেছিলেন ১০ কোটি টাকা দিয়ে মামলা প্রত্যাহারের পথে না হাঁটলে সে ইডি, সিবিআই, এনআইএ-কে দিয়ে ওই ব্যবসায়ীর বাড়ি, অফিস, গুদাম, দোকানঘর তল্লাশি চালানোর রাস্তা খুলে দেবেন। শেষ পর্যন্ত দরাদরি করে ১ কোটি টাকায় ওই ব্যবসায়ী রাজী হন। ঠিক হয় নগদ ৫০ লক্ষ টাকা তিনি রাজীবকে এখন দেবেন, বাকি ৫০ লক্ষ রাজীব পাবেন মামলা তোলার পরে। সেই মতো নগদ টাকা নিতে রাজীব রাঁচী থেকে এসেছিলেন কলকাতায়। রবিবার ওই ব্যবসায়ীর কাছ থেকে সেই টাকা রাজীব আদায়ও করেন। কিন্তু গোটা বিষয়টি গোপনে কলকাতা পুলিশকে জানিয়ে দেন ওই ব্যবসায়ী। তার জেরেই টাকা নেওয়ার পরে পরেই এক শপিংমল থেকে নগদ ৫০ লক্ষ টাকা সহ রাজীবকে গ্রেফতার করে পুলিশ। সোমবার তাকে আদালতে পেশ করা হবে।

এদিকে এই ঘটনার জেরে জাতীয় স্তরের রাজনীতিতে বেশ আলোড়ন পড়ে গিয়েছে। কেননা গত শনিবার এই বাংলাতেই ঝাড়খণ্ডের ৩জন কংগ্রেস বিধায়ক নগদ ৪৯ লক্ষ টাকা সহ পুলিশের হাতে আটক হন। দীর্ঘ জেরার পরেও তাঁরা সেই টাকার উৎস জানাতে না পারায় গতকাল তাঁদের গ্রেফতার করা হয়। সেই ঘটনায় কংগ্রেস ও তৃণমূলের তরফে অভিযোগ তোলা হয়েছিল ঝাড়খন্ডে মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের নেতৃত্বাধীন সরকারের পতন ঘটাতে বিজেপি টাকা দিয়ে বিধায়ক কেনার পথে নেমেছে। সেই সূত্রেই ওই ৩ বিধায়ক ওই টাকা পেয়েছিলেন। এখন আবার রাজীব কুমারের ঘটনা দেখে অনেকেই মনে করছেন এই আইনজীবীর পিছনেও হয়তো বিজেপি রয়েছে। কেননা রাজীব হেমন্তের নামে খনি দুর্নীতির অভিযোগ তুলে রাঁচী হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছেন। সেই সূত্রেই এখন তাকে ব্যবহার করছে বিজেপি। তাকে দিয়ে কার্যত তোলা তোলানো হচ্ছিল বলেই এখন অভিযোগ উঠেছে। আর এই ঘটনায় কার্যত মুখ পুড়ছে গেরুয়া শিবিরের।

তৃণমূলের বিদ্রোহী শিবিরকে স্বীকৃতি নয়, অধ্যক্ষকে চিঠি অভিষেকের

বড়ঞাতে যাত্রীবাহী বাসে টাকা লুট করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ল ৪ মহিলা পকেটমার

ভক্ত ভেবে আমিরের ছেলেকে সলমানের ধারে-কাছে ঘেঁষতে দিল না নিরাপত্তারক্ষীরা, তারপর..

মুখ্যমন্ত্রী হওয়ার পর নন্দীগ্রামে দ্বিতীয়বার সভা করবেন শুভেন্দু,রাজ্যজুড়ে জনকল্যাণ শিবিরের সূচনা হবে

ভারতের মাটি ছুয়ে নেপাল থেকে বাংলাদেশে অতিরিক্ত বিদ্যু‍ৎ রফতানি আটকে দিল মোদি সরকার

পতির দেখানো পথেই মমতাকে ছেড়ে ঋতব্রতদের শিবিরে সুদীপ ঘরণী নয়না

বিজয়-রশ্মিকার বড় উদ্যোগ, ১৮০ গরিব পড়ুয়ার পড়াশোনা চালাতে বৃত্তি দিচ্ছেন

‘কাপটা নিয়ে এসো’, পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে নামার আগে হরমনপ্রীতদের কাছে আবদার শুভমনের

বঙ্গভবনে রাতে গেরুয়া টেবিলে নৈশভোজ কাকলিদের, মেনু শুনলে জিভে জল আসবে

নির্ধারিত সময়ের ১৭ মিনিট আগেই ভবানী ভবনে পৌঁছে গেলেন অভিষেক

গুরবাজের শতরান বিফলে, গিল-রাহুলের চওড়া ব্যাটে আফগান বধ টিম ইন্ডিয়ার

বর্ষার আগে হিজলী টাইডাল ক্যানেল সংস্কারে উদ্যোগী মুখ্যমন্ত্রী, বরাদ্দ ১৭ লক্ষ টাকা

প্রাক্তন তৃণমূল বিধায়ক মুকুটমণির কল্যাণীর ৩টি ফ্ল্যাট সিল করে দিল পুলিশ

ডিম ছোড়া নয়, তৃণমূল নেতাকে ওমলেট খাইয়ে অভিনব প্রতিবাদ দুর্গাপুরে