আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

অর্পিতাকে ফাঁসানো হচ্ছে, মনে করছেন ছোটবেলার বন্ধু রাকেশ

নিজস্ব প্রতিনিধি: অর্পিতা মুখোপাধ্যায় (ARPITA MUKHERJEE) নামে এখন তোলপাড় রাজ্য রাজনীতি। তাঁর ফ্ল্যাট থেকে পাওয়া গিয়েছে কোটি কোটি টাকা, বিপুল সোনা, বহু কোম্পানি, ফ্ল্যাট- বাড়ি- জমি- গাড়ি। তবে অর্পিতা এমন, তা মানতে পারছেন না অর্পিতার ছোটবেলার বন্ধু থেকে প্রতিবেশীরা। হঠাৎ করে খবরের শিরোনামে উঠে আসা অর্পিতার সঙ্গে চেনা অর্পিতার মিল পাচ্ছন না তাঁর ছোটবেলার বন্ধু রাকেশ সাহা। তিনি মনে করছেন, ফাঁসানো হয়েছে অর্পিতাকে।

রাকেশ বলেন, তাঁর ছোটবেলার বন্ধু, কোচিং ক্লাসের সহপাঠী অর্পিতা। ছোটবেলার সমস্ত স্মৃতি তাঁর কাছে আজও অমলিন দাবি রাকেশের। তিনি বলেন, অর্পিতাকে এভাবে কাঁদতে দেখে কষ্ট পাচ্ছেন তিনি। বন্ধু যে এভাবে বদলে যেতে পারে, তা বিশ্বাস করতে পারছেন না রাকেশ।

রাকেশ বলেন, ২০০২ সালে উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন অর্পিতা। বেলঘরিয়া মহাকালি গার্লস স্কুলে পড়তেন অর্পিতা। সেই সময়েই বাংলা পড়তে যেতেন একটি টিউশনে। জমত আড্ডা- হাসি- ঘোরা- খাওয়া। এরপর থেকে অর্পিতার আগ্রহ বাড়তে থাকে সিনেমা জগতের প্রতি। তারপর থেকে কমেছে যোগাযোগ। তবে পুজোর সময় অর্পিতা পুরানো পাড়ায় এলে দেখা হত তাঁদের। কখনও ‘আজকের অর্পিতা’ বলে মনে হয়নি তাঁকে। রাকেশ বলেন, অর্পিতাকে কোনও ভাবে ফাঁসানো হয়েছে হয়ত। তদন্তে সঠিক তথ্য উঠে আসুক, এমনটাই চান রাকেশ। বলেন, যদি দেখা যায় সত্যিই দোষী অর্পিতা, তবে তাঁর উপযুক্ত শাস্তি হোক।

Published by:

Share Link:

More Releted News:

মুখপাত্র থেকে একেবারে গণনা পর্যবেক্ষক, বাড়তি দায়িত্ব পেলেন প্রতীক উর রহমান

কালীঘাট থানার সাসপেন্ড হওয়া ওসি–সহ পুলিশ পর্যবেক্ষকদেরও হুঁশিয়ারি দিলেন মমতা

রাজীব কুমার থাকছেন বিশেষ দায়িত্বে, গণনা পর্যবেক্ষক নিয়োগ করলেন মমতা–অভিষেক

‘কেন্দ্রীয় বাহিনীর অত্যাচার সহ্য করা দলীয় কর্মীদের পুরস্কৃত করা হবে,’ ঘোষণা মমতার

‘লোডশেডিং হতে পারে, গণনার সময়ে সতর্ক থাকবেন,’ কাউন্টিং এজেন্টদের বার্তা অভিষেকের

‘‌রাত ২টো পর্যন্ত গণনা চলতে পারে’‌, কাউন্টিং এজেন্টদের সজাগ থাকার নির্দেশ মমতার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ