বন দফতরে ‘গজমিত্র’ নামে নতুন পদে ৬০০ কর্মী নিয়োগ, জানালেন মন্ত্রী

মঙ্গলবার জ্যোতিপ্রিয় মল্লিক জানান, বন দফতরে ‘গজমিত্র’ নামে পদে ধাপে ধাপে ৬০০ জনকে নিয়োগ করার পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের।

Share:

নিজস্ব প্রতিনিধি: এসএসসি নিয়োগ দুর্নীতি নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। ইতিমধ্যে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়-সহ শিক্ষা দফতরের একাধিক কর্তা গ্রেফতার হয়েছেন এই মামলায়। তার মাঝে বন দফতরে কর্মী নিয়োগের কথা ঘোষণা করলেন রাজ্যের বন দফতরের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। ‘গজমিত্র’ নামে নতুন পদ তৈরি করল রাজ্য বন দফতর। এই পদে ধাপে ধাপে ৬০০ জনকে নিয়োগ করা হবে বলে জানিয়েছেন মন্ত্রী।

মঙ্গলবার জ্যোতিপ্রিয় মল্লিক জানান, বন দফতরে ‘গজমিত্র’ নামে পদে ধাপে ধাপে ৬০০ জনকে নিয়োগ করার পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের। বনাঞ্চলে হাতির গতিবিধির উপর নজর রাখতে এই পদে নিয়োগ করা হবে বলে জানান তিনি। জ্যোতিপ্রিয় মল্লিক আরও জানান, বনাঞ্চল সংলগ্ন এলাকার বাসিন্দারা এই চাকরিতে আবেদন করার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। যাদেরকে নিয়োগ করা হবে ‘গজমিত্র’ পদে, সরকারের তরফে তাঁদেরকে দেওয়া হবে অ্যান্ড্রয়েড ফোন। সেই ফোনে ইনস্টল করে দেওয়া হবে বিশেষ অ্যাপ, যে অ্যাপের মাধ্যমে সংশ্লিষ্ট জায়গায় হাতির গতিবিধি সংক্রান্ত খবরাখবর তাঁরা পাঠাবেন বন দফতরের কাছে।

প্রসঙ্গত রাজ্যের বিভিন্ন বনাঞ্চল সংলগ্ন এলাকায় নানা সময়ে হাতির তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয় ক্ষেত থেকে বাড়িঘর। ক্ষতির মুখে পড়েন সাধারণ মানুষ। শুধু তাই নয়, যখন তখন রেল লাইনের উপর চলে আসায় ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় বহু হাতির। অকালে হাতি মৃত্যু রুখতেও এই পদের কর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। সবদিক মাথায় রেখে এই পদে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।

দক্ষিণেশ্বরে মদন মিত্রের গাড়িতে হামলার অভিযোগ! ছোড়া হল ডিম

সিলিন্ডার পিছু ২৯ টাকা দাম বাড়ল গৃহস্থের রান্নার গ্যাসের

তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত

জমি দুর্নীতি মামলায় পুলিশের হাতে গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক

মেসি কাণ্ড: অরূপ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য ফের তলব

বর্ধমানের লজে মধুচক্রে হানা ,হাতেনাতে গ্রেফতার ৭ যুবক, উদ্ধার ৯ মহিলা

রাজ্যে বিনিয়োগ টানতে Amul ও L & T-র শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক শুভেন্দুর

অভিষেক ঘনিষ্ঠ হাওড়ার দাপুটে নেতা কৈলাস মিশ্রকে গ্রেফতার করল পুলিশ

লোকসভায় তৃণমূলে ভাঙন ধরাতে শুরু ‘অপারেশন লুটিয়েন্স’, বিদ্রোহী শিবিরে ১২ সাংসদ

আমেরিকার উপরে গোয়েন্দাগিরি চালাচ্ছে ইজরায়েল! মার্কিন গোয়েন্দা সংস্থার রিপোর্ট নিয়ে শোরগোল

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফেরানো নিয়ে স্নায়ুযুদ্ধের মধ্যেই দিল্লিতে বৈঠকে বিএসএফ-বিজিবি কর্তারা

তৃণমূল নেতাদের বাড়ি থেকে উদ্ধার সরকারি ত্রাণ সামগ্রী, গ্রেফতার নেপুরা গ্রাম পঞ্চায়েতের প্রধান

ব্রাহ্মণচক নেতাজি সংঘ ক্লাব থেকে উদ্ধার বিপুল পরিমাণে ত্রাণ সামগ্রী,ঘটনাস্থলে পুলিশ

রবিবার দক্ষিণের ৬ জেলায় বৃষ্টির হলুদ সর্তকতা জারি, উত্তরে হবে ভারী বর্ষণ