Ukraine-আটকে ক’জন বাঙালি? রিপোর্ট তলব নবান্ন’র, খুলল কন্ট্রোল রুম

নবান্নের তরফে প্রতিনিয়ত কেন্দ্রের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। ইউক্রেনে থাকা পড়ুয়াদের তথ্য চেয়েছেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রত্যাশা মতোই সীমান্ত দিয়ে রাশি রাশি ট্যাঙ্ক, সেনা ও কপ্টার-যুদ্ধবিমান ঢুকিয়ে ইউক্রেনে(Ukraine) যুদ্ধ শুরু করেছে রাশিয়া(Russia)। যদিও রাশিয়ার রাষ্ট্রপতি ব্লাদিমির পুতিন জানিয়েছেন, তাঁর লক্ষ্য ইউক্রেনের সেনাকে শেষ করে ও নিরস্ত্র করা। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন ন্যাটো চুক্তি নিয়ে যে ক্ষোভ ও ভয় রাশিয়ার মনে রয়েছে সেটার জন্য ফের নিজের দখলেই ইউক্রেনকে নিতে চাইছে রুশ। যার জেরে হামলা চলছে, ইতিমধ্যেই কিয়েভে ঢুকে হামলা চালাচ্ছে রুশ সেনারা। এই অবস্থায় পশ্চিমবঙ্গের কারা আটকে রয়েছে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে(Ukraine)? পুরো রিপোর্ট জেলাগুলি থেকে দ্রুত চেয়ে পাঠাল নবান্ন(Nabanna)।

শুক্রবার নবান্ন-এর তরফে প্রত্যেক জেলাশাসককে নির্দেশ দেওয়া হয়েছে যত দ্রুত সম্ভব নির্দিষ্ট তথ্য নবান্নে পাঠাতে হবে। সেইমতোই বিদেশমন্ত্রককে তথ্য পাঠিয়ে উদ্ধারকাজ করা হবে বলে জানা যাচ্ছে। ইতিমধ্যেই নবান্নের(Nabanna) তরফে একটি হেল্পলাইন নম্বর দেওয়া হয়েছে, খোলা হয়েছে কন্ট্রোল রুম। যার পর্যবেক্ষণের দায়িত্বে রয়েছেন এক উচ্চপদস্থ আইএএস অফিসার। নবান্নের(Nabanna) তরফে দেওয়া কন্ট্রোল রুম-এর নম্বর হল- ২২১৪-৩৫২৬, ১০৭০। নবান্নের(Nabanna) তরফে প্রতিনিয়ত কেন্দ্রের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। ইউক্রেনে(Ukraine) থাকা পড়ুয়াদের তথ্য চেয়েছেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী।

মূলত চিন্তার বিষয়, রাশিয়ার(Russia) আক্রমণের ভয়েই আকাশ পথ বন্ধ করেছেন ইউক্রেন(Ukraine)। জারি হয়েছে মার্শাল ল, জরুরি অবস্থা জারি রয়েছে। তাই ভারতীয়দের কীভাবে ফেরানো হবে, তা নিয়ে লাগাতার আলোচনা করছে বিদেশমন্ত্রক। এই নিয়ে রাশিয়ার(Russia) সঙ্গেও যোগাযোগ রাখছে অসামরিক বিমান মন্ত্রক।

টেস্ট ক্রিকেটে ইতিহাস গড়লেন মিচেল স্টার্ক, ছুঁলেন কপিল দেবকে

২৮ হাজার টাকার শাড়ি নিয়ে প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা

কলকাতার কাছেই গভীর নিম্নচাপ! বিকেলের পর ভাসতে চলেছে শহর, জারি কমলা সতর্কতা

রাষ্ট্রপতির প্রার্থীপদে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকেই বেছে নিলেন তারেক

‘পরের জন্মে সুস্থ শরীর দিও’, মহাদেবের কাছে প্রার্থনা বিশেষভাবে সক্ষম দুই কাঁওয়ার যাত্রীর

‘বুড়ি মা’-এর অলঙ্কার তছরুপের অভিযোগে গ্রেফতার পুজো কর্মকর্তা গৌতম ঘোষ

নার্সের রহস্যমৃত্যু: এনআরএস হাসপাতালে মৃত স্ত্রীর ময়নাতদন্ত করাতে চাইছেন না স্বামী, কেন?

আর জি কর কাণ্ডে ওড়িশা থেকে গ্রেফতার প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ

নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্য, অনন্ত মহারাজের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত পদক্ষেপের আর্জিতে না সুপ্রিম কোর্টের

লালকেল্লায় বিস্ফোরণের সঙ্গে জড়িত আল কায়দা! চাঞ্চল্যকর রিপোর্ট রাষ্ট্রসংঘের

একই পরিবারের ২ মহিলা কি পাবেন ৩০০০ টাকা? অন্নপূর্ণা যোজনার নতুন গাইডলাইনে বড় বদল

আয় বহির্ভূত সম্পত্তি মামলায় এলাহাবাদ হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে রাহুল

ঐতিহাসিক, লোকসভার অধিবেশন চলাকালীন বেজে উঠল বন্দেমাতরম, গাইলেন মোদি-রাহুল

প্রেশার কুকার দিয়ে মাথায় আঘাত! বাথটাবে ডুবিয়ে স্ত্রীকে হত্যা, ভয়ানক কাণ্ড ঘটালেন শিক্ষক