আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

১৫ ও ২০ মিনিট অন্তর ছুটবে শিয়ালদহ মেট্রো, জেনে নিন বিস্তারিত সূচি

নিজস্ব প্রতিনিধি: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার থেকে শিয়ালদহ স্টেশন থেকে যাত্রী নিয়ে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত ছুটবে মেট্রো। সেই রুটে মেট্রোর সময়সূচি প্রকাশ করল কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ। সবিস্তার দেখে নিন সেই সূচি।

 

শিয়ালদহ থেকে মেট্রোতে চেপে মাত্র ২১ মিনিটে পৌঁছনো যাবে সল্টলেক সেক্টর ফাইভে। শিয়ালদহ থেকে দিনের প্রথম মেট্রো ছাড়বে সকাল ৬.৫৫-য়। সেক্টর ফাইভ যাওয়ার জন্য শিয়ালদহ থেকে শেষ মেট্রো ছাড়বে রাত ৯.৩৫-এ। অন্যদিকে সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদহগামী প্রথম মেট্রো ছাড়বে সকাল ৭ টায়। এই স্টেশন থেকে শিয়ালদহের দিকে যাওয়ার জন্য শেষ মেট্রো ছাড়বে রাত ৯.৪০-এ। সকালের দিকে এবং রাতের দিকে ২০ মিনিট অন্তর মেট্রো চলবে বলে মেট্রোর রেলের তরফে জানানো হয়েছে। দিনের ব্যস্ত সময়ে মেট্রো চলবে ১৫ মিনিট ব্যবধানে। যাত্রী নিয়ে পরিষেবা শুরুর প্রথম দিন অর্থাৎ বৃহস্পতিবার থেকেই দিনে ১০০টি করে মেট্রো চলবে এই রুটে। তার মধ্যে ৫০টি শিয়ালদহ স্টেশন থেকে এবং ৫০টি সল্টলেকের সেক্টর ফাইভ থেকে চলবে।

 

এই রুটের মেট্রোর সময় সূচি নিয়ে মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী জানান, ‘শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর ফাইভ অবধি মেট্রো চলাচলের সময়ের ব্যবধান যা দাঁড়িয়েছে তা হল, সকাল ৬: ৫৫ থেকে সকাল ৮: ৫৫ অবধি মেট্রো ২০ মিনিট অন্তর৷ সকাল ৮:৫৫ থেকে সকাল ১০: ৫৫ অবধি মেট্রো ১৫ মিনিট অন্তর। সকাল ১০: ৫৫ থেকে বিকেল ১৬: ৫৫ অবধি মেট্রো ২০ মিনিট অন্তর। বিকেল ১৬: ৫৫ থেকে সন্ধ্যা ১৯: ৫৫ অবধি মেট্রো ১৫ মিনিট অন্তর। সন্ধ্যা ১৯: ৫৫ থেকে রাত ২১: ৩৫ মিনিট অবধি মেট্রো ২০ মিনিট অন্তর চলবে। উল্টোদিকে সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ অবধি মেট্রো চলাচলের সময়সীমা যা থাকছে, সকাল ০৭: ০০ থেকে সকাল ০৯: ০০ অবধি মেট্রো চলবে ২০ মিনিট অন্তর। সকাল ০৯: ০০ থেকে সকাল ১১:০০ অবধি মেট্রো চলবে ১৫ মিনিট অন্তর। সকাল ১১:০০ থেকে বিকেল ১৭: ০০ অবধি মেট্রো চলবে ২০ মিনিট অন্তর। বিকেল ১৭: ০০ থেকে রাত ২০:০০ অবধি মেট্রো চলবে ১৫ মিনিট অন্তর। রাত ২০:০০ থেকে রাত ২১:৪০ অবধি মেট্রো চলবে ২০ মিনিট অন্তর৷

Published by:

Share Link:

More Releted News:

দ্বিতীয় দফা নির্বাচনের আগেও জারি ইডির অভিযান, ২ ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি

আর কয়েক ঘণ্টার মধ্যেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, কলকাতা-সহ একাধিক জেলায় কালবৈশাখীর পূর্বাভাস

ভোটের ৭২ ঘণ্টা আগে কালীঘাট থানার ওসি এবং অতিরিক্ত ওসিকে সরিয়ে দিল কমিশন

ভবানীপুরে শুভেন্দুর সভার মাইকের আওয়াজে নির্বাচনী জনসভা না করে ফিরে গেলেন ক্ষুব্ধ মমতা

কলকাতায় দ্বিতীয় দফায় নির্বাচনে রাস্তায় নামছে ২৭৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

হাতে মাত্র আর ২ ঘণ্টা, মদের দোকানের সামনে দীর্ঘ লাইন সুরাপ্রেমীদের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ