হটসিট ভবানীপুরে ভোটের দিন পর্যন্ত জারি ১৪৪ ধারা

রাজ্যের পাশাপাশি বর্তমানে সারাদেশের নজর ভবানীপুর উপনির্বাচনে। প্রচারের শেষদিনে চরম উত্তেজনা তৈরি হয়েছিল যেখানে।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের পাশাপাশি বর্তমানে সারাদেশের নজর ভবানীপুর উপনির্বাচনে। প্রচারের শেষদিনে চরম উত্তেজনা তৈরি হয়েছিল যেখানে। এবার সেই ভবানীপুরে ১৪৪ ধারা জারি করার নির্দশে দিল নির্বাচন কমিশন। এদিন সন্ধে সাড়ে ছটা থেকে শুরু করে ৩০ সেপ্টেম্বর ভোটের দিন মাঝরাত পর্যন্ত ১৪৪ ধারা জারি থাকবে বলে জানানো হয়েছে লালবাজারের তরফে।

ভবানীপুরের উপনির্বাচনের প্রচারের শেষদিন অর্থাৎ সোমবার বিজেপির সর্বভারতীয় সহ-সম্পাদক দিলীপ ঘোষ ও তাঁর অনুগামীরা বিশৃঙ্খলার সৃষ্টি করে। প্রতিবাদ করলে তাঁর নিরাপত্তারক্ষীরা বন্দুক তাক করে তৃণমূল কর্মীদের ওপর। ওই ঘটনার পরই বিজেপির একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছিল। অবাধ ও সুষ্ঠু ভোট নিশ্চিত করতে ১৪৪ ধারা জারি করার আবেদন জানিয়েছিল তাঁরা। মনে করা হচ্ছে, সেই আবেদনে সাড়া দিয়েই কার্ফু জারি করার নির্দেশ দিল নির্বাচন কমিশন।

আর ৩৬ ঘণ্টা পরেই চলতি দশকের অন্যতম হেভিওয়েট নির্বাচন দেখবে রাজ্যবাসী। সেই কারণেই আগেভাগে ১৪৪ ধারা জারি করা হল গোটা ভবানীপুর বিধানসভা কেন্দ্র জুড়ে। লালবাজারের পক্ষ থেকে মঙ্গলবার বিকেলেই একটি নির্দেশিকা জারি করে ১৪৪ ধারা জারি করার বিষয়ে অবগত করা হয়েছে। ১৪৪ ধারা লাগু থাকাকালীন একসঙ্গে পাঁচজন বা তার বেশি মানুষ একত্রিত হতে পারবেন না। একইসঙ্গে ভোটের সময় মোতায়েন থাকবে কেন্দ্রীয় বাহিনী।

সোমবার ভোট প্রচারের শেষ দিন যে ঘটনা ঘটেছে, তাতে আটজনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। বিজেপি সাংসদ দিলীপ ঘোষের উপর হামলার ঘটনায় এই গ্রেফতারি। এদিকে, কলকাতা হাইকোর্ট এদিন জানিয়ে দিয়েছে, ভবানীপুর উপনির্বাচনে কোনও বাধা থাকছে না। আদালত বলেছে, একবারে শেষ পর্যায়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্তে হস্তক্ষেপ করতে চায় না। তবে দ্রুত নির্বাচন চেয়ে কমিশনকে চিঠি পাঠানোর জন্য রাজ্যের মুখ্যসচিব হরেকৃষ্ণ দ্বিবেদীকে ভর্ৎসনা করেছে আদালত।

ইডি অফিসারদের উপর হামলার অভিযোগ, শেখ শাহজাহানের ঘনিষ্ঠ দুই তৃণমূলনেত্রী গ্রেফতার

ফের শেয়ার বাজারে বড় ধস, হুড়মুড়িয়ে পড়ল সেনসেক্স, নিফটি

প্যাচপ্যাচে গরমে নাজেহাল দশা, আরও বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি, কী জানাচ্ছে আবহাওয়া দফতর?

ইরানের সঙ্গে দ্রুত যুদ্ধ শেষের বার্তা দিয়েও তেহরানকে বড় সতর্কবার্তা ট্রাম্পের

7000mAh ব্যাটারি সহ iQOO-র 5G গেমিং ফোনে মিলছে ১০ হাজার টাকা ছাড়

মাত্র ২০ টাকায় সম্পূর্ণ চার্জ, সবচেয়ে সস্তা বৈদ্যুতিন স্কুটারের কত দাম ?

‘রোমে স্বাগতম বন্ধু’, ইতালিতে পৌঁছানোর পর ভাইরাল মোদি-মেলানির নতুন সেলফি

হার্ট অ্যাটাকের সময় অ্যাসপিরিন কি সত্যিই জীবনদায়ী? কী বলছেন বিশেষজ্ঞরা

শিয়রে যুদ্ধ, মেশিন গান নিয়ে বিয়ের মণ্ডপে ইরানি তরুণরা

মিচেল-ইংলিসের ঝোড়ো ব্যাটিং, রাজস্থানকে ২২১ রানের লক্ষ্য দিল লখনউ

চট্টগ্রামে ভারতীয় দূতাবাসের ভিতর থেকে আধিকারিকের মরদেহ উদ্ধার

ক্র্যাশ ডায়েট নয়, দৈনন্দিন অভ্যাস বদলেই কমতে পারে ১৪ কেজি ওজন

বাড়িতে রক্তচাপ মাপতে ভুল? বদলে যেতে পারে রিপোর্ট, সতর্ক করেছেন চিকিৎসকরা

শরীরে টিকটিকি পড়া শুভ না অশুভ? জানুন কোন অঙ্গে পড়লে কী ফল হয়