আর কিছুক্ষণ, তারপরেই বদলাচ্ছি আমরা

আমরা আসছি

00
Days
00
Hours
00
Mins
00
Secs
আমরা এখন লাইভ!
এই মুহূর্তে

স্মৃতিতে শীতলকুচি, পুরভোটে কেন্দ্রীয় বাহিনী চায় না বামফ্রন্ট

নিজস্ব প্রতিনিধি: উপনির্বাচন মিটলেই রাজ্যজুড়ে পুরভোটের দামাম বাজতে চলেছে। তার আভাস পেয়ে বুধবারই বিজেপির তরফে দাবি করা হয়েছিল, পুরভোটেও চাই কেন্দ্রীয় বাহিনী। কিন্ত তার সঙ্গে একমত হল না বামফ্রন্ট। বরং সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী সাফ জানিয়ে দিলেন, কেন্দ্রীয় বাহিনী থাকলেই যে সুষ্ঠু ভোট হবে তেমন কোনও কথা নেই। তবে কেন্দ্রীয় বাহিনী থাকলে ভোটাররা প্রভাবিত হতে পারেন বলেই আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।

প্রাক্তন বিধায়ক তথা সিপিএম নেতা সুজন চক্রবর্তীর কথায়, ‘অনেকক্ষেত্রেই কেন্দ্রীয় বাহিনী সুষ্ঠু ভোটের পক্ষে বাধা হয়ে দাঁড়ায়।’ এ প্রসঙ্গে কোচবিহারের শীতলকুচির উদাহরণ তুলে ধরেন তিনি। বিধানসভা ভোটগ্রহণ চলাকালীন কেন্দ্রীয় বাহিনীর গুলি প্রাণ গিয়েছিল নিরহ ভোটারদের। ওই ঘটনার পর থেকে রাজ্যের মানুষ কেন্দ্রীয় বাহিনী নিয়ে যথেষ্ঠ আতঙ্কে রয়েছে। যার প্রভাব পড়তে পারে ভোটবাক্সে। আর তা করতেই শীতলকুচির ঘটনা পরিকল্পিতভাবে ঘটানো হয়েছিল বলে অভিযোগ করেন তিনি।

কেন্দ্রীয় বাহিনী থাকলেই যে শান্তিপূর্ণ ভোট হবে, বা তাঁদের রাজ্য ঠিক মতো কাজ করতে দেবে, তা নিয়েও সন্দেহ প্রকাশ করেন সুজন চক্রবর্তী। তিনি বলেন, ‘আগের পুরভোটেও কেন্দ্রীয় বাহিনী এসেছিল। রাজ্য তাঁদের বসিয়ে রেখে ভোট করেছিল।’ তাই রাজ্য সরকার যদি সুষ্ঠু ভোট করতে না চায়, তাহলে কেন্দ্রীয় বাহিনী এনেও কোনও লাভ নেই বলেই দাবি তাঁর। অন্যদিকে ডিসেম্বরেই রাজ্যে পুরভোট অনুষ্ঠিত হবে, তা ধরে নিয়েই ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে লাল শিবির। আগামীকাল থেকে দিল্লিতে বসছে সিপিএম কেন্দ্রীয় কমিটির বৈঠক। তারপরে বামফ্রন্টের বৈঠক ডেকে বিষয়টি নিয়ে আলোচনা হবে বলে আলিমুদ্দিন সূত্রে খবর। তবে পুরভোটে সব আসনে হয়তো বামেদের প্রার্থী নাও দেখা যেতে পারে।

Published by:

Share Link:

More Releted News:

ফের ধাক্কা ধূমপায়ীদের, এক ধাক্কায় অনেকটা বাড়ল‌ সিগারেটের দাম

বিজেপির দাবিতে সরানো হল কালীঘাট থানার মহিলা ওসিকে

কলকাতার ইতিহাস সংক্রান্ত কবিতার বই স্থান পাচ্ছে অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়ে

কালীঘাটের বাড়ি থেকেই আজ বৈঠকে মমতা, কোন খুঁটিনাটি নিয়ে ডাক পড়ল?‌

২,৬৭২ কোটি টাকার ব্যাঙ্ক প্রতারণা! দুবাই থেকে গ্রেফতার কলকাতার ব্যবসায়ী

‘‌মোদি ভোগ’‌ বনাম ‘‌জয় বাংলা রসগোল্লা’‌ নিয়ে তুঙ্গে চর্চা, তৈরি হচ্ছে খাস কলকাতায়

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ