আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

রবিবার রাত থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গে তাপমাত্রা কমতে শুরু করবে

নিজস্ব প্রতিনিধি:আগামী পাঁচ দিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে কোনরকম বৃষ্টির সম্ভাবনা নেই। পশ্চিমী ঝঞ্জার কিছুটা প্রভাব থাকবে। তাপমাত্রার ছন্দপতন কলকাতা সহ দক্ষিণবঙ্গের(South Bengal) ঘটবে প্রায় ৪ ডিগ্রি পর্যন্ত। আকাশ হতে পারে মেঘলা। উত্তরবঙ্গের(North Bengal) দার্জিলিং, কালিংপং জেলাতে হালকা বৃষ্টি হবে আগামী দু’দিন। উত্তরবঙ্গের বাকি জেলাতে আগামী তিন দিন শুষ্ক ওয়েদার থাকবে। রাতের টেম্পারেচার ২ থেকে ৩ ডিগ্রী আগামী দু থেকে তিন দিনের মধ্যে কমার সম্ভাবনা আছে। শনিবার আলিপুর আবহাওয়া দফতরের(Alipur Weather Office) পক্ষ থেকে এই খবর জানানো হয়েছে ।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, কলকাতার ক্ষেত্রে সর্বনিম্ন তাপমাত্রা আগামী ২৪ ঘণ্টা কুড়ি ডিগ্রির আশেপাশে থাকবে। আর সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩০ ডিগ্রি আশেপাশ । নভেম্বর মাসে টেম্পারেচার কুড়ি ডিগ্রি র আশে পাশে ও জেলাতে সর্বনিম্ন তাপমাত্র ১৮° কাছাকাছি থাকে। নভেম্বর মাসে সর্বনিম্ন টেম্পারেচার ১৭ থেকে ১৮ডিগ্রির আশে পাশেই থাকবে। কলকাতার(Kolkata) ক্ষেত্রে আগামী দুই থেকে তিন দিনের মধ্যে টেম্পারেচার সর্বনিম্ন ১৮ ডিগ্রির কাছাকাছি এসে দাঁড়াবে। তাপমাত্রা সর্বনিম্ন খুব খুবই স্লো হবে ।আর এই তাপমাত্রার ধীরে ধীরে ছন্দপতন ডিসেম্বর পর্যন্ত চলবে।

এখন যে অ্যাভারেজ তাপমাত্রা আছে কুড়ি ডিগ্রি এটা আস্তে আস্তে করে কমতে শুরু হবে। ডিসেম্বরের শুরুতে তা কমে দাঁড়াবে ১৬ আর ১৫ ডিগ্রিতে।আর ডিসেম্বরের শেষ পর্যন্ত তা ১৪ থেকে ১৩ ডিগ্রিতে গিয়ে দাঁড়াবে, এমনটাই পূর্বাভাস আবহাওয়া দফতরের।ফলে বলা যেতেই পারে, কালী পূজার (Kalipuja)রাতের পর ফের কলকাতা সহ দক্ষিণবঙ্গ কিছুটা হলেও ঠান্ডা অনুভব করবে রবিবার রাত থেকে।

Published by:

Share Link:

More Releted News:

সাখাওয়াত মেমোরিয়াল স্কুলের স্ট্রং রুমে কি করছিলেন মমতা? দিল্লিতে রিপোর্ট পাঠালেন ডিইও

কালীঘাটে বৈঠকে মমতা–অভিষেক, পোলিং এজেন্টদের সঙ্গে বসার আগে কোন রণকৌশল?‌

‘রং দে তু মোহে গেরুয়া’, ভোটের ফলের আগেই বড়বাজারে গেরুয়া আবিরের চাহিদা তুঙ্গে

স্ট্রং রুমের সামনে মমতা ৪ ঘন্টা পাহারা দেওয়ার পরে সতর্ক শুভেন্দু ,দলীয় কর্মীদের নিয়ে ডাকলেন জরুরি বৈঠক

পোলিং এজেন্টদের নিয়ে বৈঠকে অভিষেক, স্ট্রংরুমে কারচুপিই কি মূল ইস্যু?‌

কলকাতার ৭ টি স্ট্রং রুমের বাইরে ২০০ মিটার পর্যন্ত ১৬৩ ধারা জারি করল কমিশন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ