SIR নিয়ে বিধানসভায় আলোচনায় রাজি হলেন না অধ্যক্ষ বিমান

Share:

নিজস্ব প্রতিনধি:  তৃণমূল বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) SIR নিয়ে রাজ্য বিধানসভায় আলোচনার প্রস্তাব রেখেছিল। তবে SIR নিয়ে বিধানসভায় আলোচনা করতে রাজি হলেন না অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। মামলাটি সুপ্রিম কোর্টে বিচারাধীন থাকার কারণে  আলোচনাতে সম্মতি দেননি স্পিকার। 

বৃহস্পতিবার রাজ্যপালের ভাষণের পরে ফের  বসে বিধানসভার অধিবেশন। অধিবেশনের শুরুতে রাজ‍্যপালকে ধন‍্যবাদ  জানান শোভনদেব চট্টোপাধ্যায়। তারপরেই এসআইআর নিয়ে আলোচনার প্রস্তাব আনেন তিনি।  সেটা সমর্থন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শোভনদেব বলেন, “২০২৬ সালের নির্বাচনের আগে এসআইআরের কারণে সাধারণ মানুষকে হয়রানি হচ্ছে। ১০৭ জনের মৃত্যু হয়েছে। নির্বাচন কমিশন নির্যাতনে কমিশনে পরিণত হয়েছে।”   সেটাই নাকোচ করে দেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। এদিন স্পিকার জানান, এসআইআর নিয়ে নয় বিধানসভায় আলোচনা হবে রাজ্যপালের ভাষণ নিয়ে। কারণ হিসবে স্পিকার জানান বিষয়টি সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছেন। 

অন্যদিকে বিধানসভায় এসআইআর বিতর্ক নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন,  “বিজনেস অ্যাডভাইজরি (বিএ) কমিটির রেজোলিউশন সকালে জানানো হল। কিন্তু এখন বদলে দেওয়া হচ্ছে। স্পিকার লিস্ট দিন। আমাদের জানানো হল এসআইআর নিয়ে আলোচনা হবে। আমরা তৈরি হয়ে এলাম। কিন্তু এখন বলবে না।” এদিন অধিবেশনে কারা বক্তৃতা করবেন, সেই বক্তাদের তালিকা না থাকা নিয়েও প্রশ্ন তোলেন শুভেন্দু। অভিযোগ তুলে বলেন,সরকার পক্ষ থেকে শুধু মুখ্যমন্ত্রী বলবেন। বিরোধী দলনেতাকে ১০ মিনিট বলার সময় দিয়েছেন স্পিকার। এই সময় না দিলেই ভালো হত। 

আরও পড়ুন: রাজ্যপালের সংক্ষিপ্ত ভাষণে রাজ্যের প্রশংসা, বিধানসভায় শাসক–বিরোধীর স্লোগানে সরগরম

প্রসঙ্গত, ২০২১ সালে বিধানসভা নির্বাচনের আগে ৫ ফেব্রুয়ারি হয়েছিল অন্তর্বর্তী বাজেট। দেখা গেল এই বছরও বিধানসভা নির্বাচনের আগে সেই ৫ ফেব্রুয়ারিকেই বেছে নেওয়া হয়েছে বাজেট পেশের জন্য। তৃণমূল বিধায়ক থেকে সাধারণ মানুষের নজর এই দিনের বাজেটে। ক্ষমতায় আসার পর থেকে একাধিক সামাজিক প্রকল্প চালু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই দিন সেই প্রকল্পগুলোতে কতটা বিনিয়োগ হতে পারে সেই নিয়েই জল্পনা শুরু হয়েছে। সবথেকে বড় বিষয়টি হল লক্ষীর ভান্ডার। এই প্রকল্পের ওপর ভর করেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনেক যুদ্ধই জয় করতে পেরেছেন। নতুন কোন জনমুখী প্রকল্প আসে কিনা সেই দিকেও তাকিয়ে রয়েছে।

কী কারণে ‘নায়ক’ ছবি করতে রাজি হয়েছিলেন? ২৫ বছর পূর্তিতে খোলাসা করলেন অনিল কাপুর

ডার্বির দিনেই টানা বৃষ্টিতে জলে ডুবল বারাসত, স্টেডিয়ামে পৌঁছানো নিয়ে চিন্তায় দর্শকরা

বান্ধবীকে সঙ্গে নিয়ে ‘অপারেশন’, বেলঘরিয়া থেকে গ্রেফতার ‘বাইক চোর’ প্রেমিক যুগল

‘বাল্যবিবাহ করলেই জেল যাত্রা, সরকারি সুবিধা বন্ধ’, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

গাড়ির ইঞ্জিনের খাঁজে ঘাঁপটি মেরে ৭ ফুটের অজগর, নজরে আসতেই….

‘মহিলারা অপমানিত হলে….’, প্রেমিকা তৃষাকে আক্রমণ নিয়ে হুঁশিয়ারি বিজয়ের

মালিক হিন্দু না মুসলিম লিখতে হবে হোটেলের ব্যানারে, নির্দেশ ‘সনাতন জাগরণ মঞ্চ’-এর

পুজোর আগে দরাজ হস্ত শুভেন্দু, প্যারাটিচারদের বেতন বাড়ল ৫ হাজার টাকা

পুজোর আগেই চালু হচ্ছে মৈত্রী-বন্ধন-মিতালি এক্সপ্রেস! মঙ্গলে ঢাকায় জরুরি বৈঠক

‘রাজ্যের আর্থিক অবস্থা ভাল নয়,’ বিগত সরকারকে বিঁধে জানালেন মুখ্যমন্ত্রী

বাজার খুলতেই শেয়ার মার্কেটে ধস, করুণ অবস্থা IT সংস্থাগুলোর

দলীপ ট্রফির ফাইনালে জোড়া শতরান, একাধিক রেকর্ড ভাঙলেন ইশান কিশান

হাইকোর্টের নির্দেশে স্বস্তি পেলেন মহুয়া, মমতাপন্থী সাংসদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা খারিজ

কলকাতা হাইকোর্টের পর বিলবোর্ড মামলায় সুপ্রিম কোর্টে ধাক্কা খেল মমতাপন্থী তৃণমূল