নিজের জয় সুব্রত মুখোপাধ্যায়কেই উৎসর্গ করলেন সুদর্শনা

জয়ের পরে সুদর্শনা জানিয়েছেন, ‘আমার জয় আমি সুব্রতদাকেই উৎসর্গ করলাম। এটা আমার গুরুদক্ষিণা। আমি তো সেটা দেওয়ার সময় পাইনি। তার আগেই অকালেই আমাদের সবাইকে ছেড়ে চলে গিয়েছেন তিনি। তাই আমার এই জয় তাঁর কাছে আমার গুরুদক্ষিণা। মানুষকেও ধন্যবাদ আমার পাশে থাকার জন্য।’

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘তুমি রবে নীরবে’, ছিল তাঁর প্রথম শ্রদ্ধার্ঘ্য। মঙ্গলবার দেড় হাজার ভোটের ব্যবধানে জয়ের মুখ দেখে সেই জয়কে তিনি উৎসর্গ করলেন তাঁকেই যিনি তাঁর হৃদয়জুড়ে নীরবেই রয়ে গিয়েছেন। নজরে কলকাতা পুরনিগমের ৬৮ নম্বর ওয়ার্ড। সেখান থেকেই এবারে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী সুদর্শনা মুখার্জী। আর সেই জয় তিনি উৎসর্গ করলেন তাঁর রাজনৈতিক গুরু তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়কে। জয়ের পরে তিনি জানালেন, ‘আমার জয় আমি সুব্রতদাকেই উৎসর্গ করলাম। এটা আমার গুরুদক্ষিণা। আমি তো সেটা দেওয়ার সময় পাইনি। তার আগেই অকালেই আমাদের সবাইকে ছেড়ে চলে গিয়েছেন তিনি। তাই আমার এই জয় তাঁর কাছে আমার গুরুদক্ষিণা। মানুষকেও ধন্যবাদ আমার পাশে থাকার জন্য।’

এবারে কলকাতার পুরনির্বাচনে প্রথম থেকেই ৬৮ নম্বর ওয়ার্ড সকলের নজর কেড়ে নিয়েছিল। কেননা এখানে তৃণমূলের তরফে ২০১৫ সালে জয়ী হয়েছিলেন সুব্রত মুখোপাধ্যায়ের সুযোগ্য শিষ্যা সুদর্শনা মুখার্জী। কিন্তু এবারে তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশের সময় দেখা যায় ৬৮ নম্বর ওয়ার্ডে তাঁকে প্রার্থী করা হয়নি। পরিবর্তে প্রার্থী করা হয়েছে সুব্রত মুখোপাধ্যায়ের বোন তনিমা চট্টোপাধ্যায়কে। কিন্তু তারপরেও লুকিয়ে ছিল চমক। তনিমার নাম প্রার্থী হিসাবে ঘোষণা করা হলেও পরে সেখান থেকে তৃণমূলের প্রার্থী করা হয় সেই সুদর্শনাকেই। আর তার জেরেই ওই ওয়ার্ড থেকে নির্দল প্রার্থী হন তনিমা। কিন্তু এদিন ভোটগণনার শুরু থেকেই লিড তুলতে শুরু করেন সুদর্শনা। শেষে দেড় হাজারেরও বেশি ভোটে জিতে শেষ হাসি হাসলেন সুব্রত শিষ্যা। আর সেই জয় তিনি উৎসর্গ করলেন সুব্রত মুখোপাধ্যায়কেই।

তবে এই জয়ের পিছনে এলাকার বয়স্ক মানুষদের একটা বড় ভূমিকা থেকে গেল। কেননা সুদর্শনাকে জেতাতে তাঁরাই বিশেষ করে প্রবীণ মহিলারা সম্পূর্ণ অরাজনৈতিক ভাবে প্রচার শুরু করেছিলেন। কলকাতার বুকে সাম্প্রতিককালে এই প্রথম একজন রাজনৈতিক দলের প্রার্থীর সমর্থনে একটি অরাজনৈতিক মিছিলের আয়োজন করেছিলেন তাঁরা। শ্লোগানহীন, রাজনৈতিক দলের পতাকাহীন, রাজনৈতিক দলের ব্যানার-ফেস্টুনহীন সেই মিছিলে বেজেছিল শুধুই রবীন্দ্রসঙ্গীত। গোটা কলকাতার নজর টেনেছিল সেই প্রচার, সেই সমর্থন। প্রাক্তন সাংবাদিক সুদর্শনাকে রাজনীতির ময়দানে টেনে এনেছিলেন সুব্রত মুখোপাধ্যায়ই। কার্যত তাঁকে নিজে হাতে রাজনীতির জন্য তৈরিও করেছিলেন তিনি। কিন্তু দুঃখের বিষয় এটাই সুদর্শনার এই দ্বিতীয় জয় তিনি নিজে আর দেখে যেতে পারলেন না। তবে সুদর্শনা জানিয়েছেন তাঁর এই জয় তিনি গুরুদক্ষিণা হিসাবেই উৎসর্গ করছেন সুব্রত মুখোপাধ্যায়কে।

দক্ষিণেশ্বরে মদন মিত্রের গাড়িতে হামলার অভিযোগ! ছোড়া হল ডিম

সিলিন্ডার পিছু ২৯ টাকা দাম বাড়ল গৃহস্থের রান্নার গ্যাসের

তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত

জমি দুর্নীতি মামলায় পুলিশের হাতে গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক

মেসি কাণ্ড: অরূপ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য ফের তলব

বর্ধমানের লজে মধুচক্রে হানা ,হাতেনাতে গ্রেফতার ৭ যুবক, উদ্ধার ৯ মহিলা

রাজ্যে বিনিয়োগ টানতে Amul ও L & T-র শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক শুভেন্দুর

অভিষেক ঘনিষ্ঠ হাওড়ার দাপুটে নেতা কৈলাস মিশ্রকে গ্রেফতার করল পুলিশ

লোকসভায় তৃণমূলে ভাঙন ধরাতে শুরু ‘অপারেশন লুটিয়েন্স’, বিদ্রোহী শিবিরে ১২ সাংসদ

আমেরিকার উপরে গোয়েন্দাগিরি চালাচ্ছে ইজরায়েল! মার্কিন গোয়েন্দা সংস্থার রিপোর্ট নিয়ে শোরগোল

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফেরানো নিয়ে স্নায়ুযুদ্ধের মধ্যেই দিল্লিতে বৈঠকে বিএসএফ-বিজিবি কর্তারা

তৃণমূল নেতাদের বাড়ি থেকে উদ্ধার সরকারি ত্রাণ সামগ্রী, গ্রেফতার নেপুরা গ্রাম পঞ্চায়েতের প্রধান

ব্রাহ্মণচক নেতাজি সংঘ ক্লাব থেকে উদ্ধার বিপুল পরিমাণে ত্রাণ সামগ্রী,ঘটনাস্থলে পুলিশ

রবিবার দক্ষিণের ৬ জেলায় বৃষ্টির হলুদ সর্তকতা জারি, উত্তরে হবে ভারী বর্ষণ