ফাঁকা মাঠেই গোল দিচ্ছেন সুদীপ-সৌগত, ক্ষোভ চড়ছে পদ্মে

উত্তর কলকাতায় সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং দমদমে সৌগত রায় চুটিয়ে প্রচার করে বেড়াচ্ছেন। আর সেটা দেখে কার্যত ক্ষোভে ফুঁসছেন বিজেপির কর্মীরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রায় ২ সপ্তাহ আগে ব্রিগেডের মাঠ থেকেই রাজ্যের ৪২টি লোকসভা কেন্দ্রের প্রার্থীদের নাম ঘোষণা করে দিয়েছিল বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস(TMC)। তারপর থেকেই নিজ নিজ এলাকায় প্রচারও শুরু করে দিয়েছেন জোড়াফুলের প্রার্থীরা। রাস্তায় নেমে জনসংযোগ করার পাশাপাশি বাড়ি বাড়ি গিয়ে তাঁরা প্রচারও করছেন। কলকাতা এমনিতেই তৃণমূলের ঘাঁটি। তারওপর এবার কার্যত ফাঁকা মাঠেই গোল দিতে দেখা যাচ্ছে তৃণমূলের প্রার্থীদের। বিশেষ করে উত্তর কলকাতা(North Kolkata Constituency) এবং দমদম লোকসভা কেন্দ্রে(Dumdum Constituency) তা বড্ড বেশি প্রকট হয়ে পড়েছে। কেননা এই দুই কেন্দ্রে এখনও প্রার্থী কে হবেন সেটাই ঠিক করে উঠতে পারেনি পদ্মশিবির। মানে বিজেপি(BJP)। অথচ তাঁরাই রাজ্যের প্রধান বিরোধী দল। এই অবস্থায় দেখা যাচ্ছে উত্তর কলকাতায় তৃণমূলের সাংসদ তথা প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়(Sudip Banerjee) এবং দমদমের তৃণমূলের সাংসদ তথা প্রার্থী সৌগত রায়(Sougata Roy) চুটিয়ে প্রচার করে বেড়াচ্ছেন। আর সেটা দেখে কার্যত ক্ষোভে ফুঁসছেন বিজেপির কর্মীরা।

ক্ষোভ ঠিক কোথায়? বিজেপির কর্মীদের ক্ষোভ দলের রাজ্য নেতৃত্বের ওপরে। তাঁরা কেন ঠিকঠাক নাম দলের কেন্দ্রীয় নেতৃত্বের কাছে পাঠাননি? শোনা যাচ্ছে উত্তর কলকাতায় বিজেপির প্রার্থী হতে পারেন কলকাতা পুরনিগমের দলীয় কাউন্সিলর সজল ঘোষ এবং দমদমে প্রার্থী হতে পারেন সদ্য সদ্য তৃণমূলে ছেড়ে পদ্মে যোগ দেওয়া তাপস রায়। যদিও পাল্টা মত শোনা যাচ্ছে তাপসকে তাঁর বরানগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনেই প্রার্থী করতে পারে বিজেপি। সেক্ষেত্রে দমদমের জন্য নতুন মুখ তুলে আনা হতে পারে। আর এখানেই ক্ষোচ চড়ছে বিজেপি কর্মীদের মধ্যে। তাঁদের দাবি, উত্তর কলকাতায় কোনওদিন পদ্ম না ফুটলেও দমদমে ২-২বার পদ্ম ফুটেছে। এলাকায় বিজেপির সংগঠনও আছে। তার পরেও কেন দলের আদি নেতাদের গুরুত্ব না দিয়ে দলবদলুদেরই প্রার্থী করা হচ্ছে? তার থেকেও বড় কথা, কেন এত দেরীতে প্রার্থীর নাম ঘোষণা হবে? যতি দেরীতে ভোট থাকুক না কেন, প্রার্থী নাম যত তাড়াত্যাড়ি ঘোষিত হবে তত তাড়াতাড়ি প্রচারও শুরু করা যাবে।

কিন্তু এখন এই দুই লোকসভা কেন্দ্রেই বিজেপির প্রার্থীর নাম ঘোষিত না হওয়ায় বিজেপির কর্মীরাও কার্যত হাতগুটিয়ে বসে থাকতে বাধ্য হচ্ছেন। খালি চেয়ে চেয়ে দেখছেন, সুদীপ আর সৌগত ফাঁকা মাঠেই গোল দিয়ে বেড়াচ্ছেন। প্রচারে এগিয়ে থাকলে কিছুটা হলেও যে বাড়তি ভোটপ্রাপ্তির সম্ভাবনা থাকে সেটা কে না জানে। অথচ, সেই সুযোগই জুটছে না দুই লোকসভা কেন্দ্রের পদ্মশিবিরের নেতাকর্মীদের। তাঁরা এখন হা পিত্যেশ করে বসে আছেন এটা দেখতে যে কবে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব দুই লোকসভা কেন্দ্রে দলের প্রার্থীদের নাম ঘোষণা করবেন। তারপর তাঁরা দেওয়াল লিখন শুরু করবেন, প্রার্থীকে নিয়ে পাড়ায় পাড়ায় যাবেন। মানুষের কাছে গিয়ে ভোট চাইবেন। কিন্তু যতদিন না প্রার্থীর নাম ঘোষণা হচ্ছে, ততদিন ঘরের অন্দরে শুয়ে বসে দিন কাটানো ব্যতিত তাঁদের আর কোনও কাজ নেই।

গ্রিভসের সেঞ্চুরির উপর ভর করে ভারতের সামনে ২৯৬ রানের লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজের

ক্রেতা সেজে ডেলিভারি বয়ের থেকে পার্সেল নেওয়ার চেষ্টা দুই বোনের, বাধা দিতেই ছেটালেন লঙ্কাগুঁড়ো

বেনোজল আটকাতে বঙ্গ বিজেপির নেতাদের কড়া নির্দেশ নীতিন নবীনের

‘খামোশ’, খারাপ রাস্তা নিয়ে সরব হতেই যুবককে সপাটে চড় মন্ত্রীর

মৃত্যুকামনার কয়েক ঘন্টার মধ্যেই মুখ্যমন্ত্রীর দীর্ঘায়ু চাইলেন হুমায়ুন! কী বললেন ?

রাস্তা নিয়ে বিবাদে জেরে রণক্ষেত্র বাসন্তী! দু’পক্ষের তুমুল সংঘর্ষে জখম একাধিক

ছাত্রগোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত SRFTI-এর ক্যাম্পাস, আহত একাধিক পড়ুয়া

‘আমার সঙ্গে শুধু ৩০ মিনিট থাকো তাহলে…’, নিজের গোপন প্রতিভা জানালেন বিরাট

‘সাধু-সন্তদের অপমান করলেই জেলে যেতে হবে’, স্পষ্ট বার্তা শুভেন্দুর

পানশালায় ঢুকে এলোপাথাড়ি গুলি! দক্ষিণ আফ্রিকায় নিহত বেড়ে ২৭, আহত বহু

নেপালের হিমলুং বেস ক্যাম্পে বিশাল তুষার ধস, নিখোঁজ প্রায় ১০ পর্বতারোহী

ASIAN GAMES 2026: স্কোয়াশের ফাইনালে হারলেও রুপো জিতে রেকর্ড ১৮’র অনাহাতের

ফের বন্যা-ভূমিধসে বিপর্যস্ত নেপাল! মৃত ৬, বন্ধ একাধিক জাতীয় সড়ক

যত কাণ্ড নন্দীগ্রামে, উপ নির্বাচনের আগে মমতাপন্থী নেতাদের বাড়িতে হানা পুলিশের