অভিমান ভাঙাতে এবার কুণালকে ডেকে পাঠালেন সুদীপ

Share:

নিজস্ব প্রতিনিধি : সম্প্রতি কলকাতা উত্তরের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দলের সাংগঠনিক কাজকর্ম নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন কুণাল ঘোষ। এবার অভিমান ভাঙাতে কুণালকে ডেকে পাঠালেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। সোমবার বিকেলে কুণালকে চায়ের নেমতন্ন করেছিলেন তিনি।

সুদীপের ডেকে পাঠানো প্রসঙ্গে কুণাল ঘোষ জানান, সোমবার কলকাতা উত্তরের তৃণমূল সাংসদ তাঁকে ফোন করেছিল। চায়ের নেমতন্ন করেছেন। চা খেতে সুদীপদার বাড়িতে তিনি যাবেন। সুদীপদা সিনিয়র নেতা। তিনি সৌজন্য দেখাতে যাবেন। উল্লেখ্য, সম্প্রতি সুদীপের বিরুদ্ধে ফের গ্রেফতারের দাবি তুলে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছিলেন কুণাল। শুধু তাই নয়, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সংবাদমাধ্যমে ক্ষোভ উগরে দেন কুণাল ঘোষ। এখানেই থেমে থাকেননি তিনি, দলীয় মুখপাত্র ও রাজ্য সম্পাদক পদ থেকে ইস্তফা দেওয়ার ইচ্ছাপ্রকাশ করে তৃণমূল নেতৃত্বকেও চিঠি দেন এই তৃণমূল নেতা। কুণালের মুখপাত্র পদে ইস্তফাপত্রটি গৃহীত হলেও রাজ্য সম্পাদক পদে ইস্তফাপত্রটি গৃহীত হয়নি।

ইতিমধ্যে সুদীপের বিরুদ্ধে প্রকাশ্যে মুখ খোলায় কুণালকে শোকজের চিঠি পাঠিয়েছে তৃণমূল। রাজ্য সভাপতি সুব্রত বক্সি এই চিঠি পাঠিয়েছেন। সেই চিঠিতে কুণালের কাছে জানতে চাওয়া হয়েছে, সুদীপকে ফের গ্রেফতার করার দাবি জানিয়ে কেন এক্স হ্যান্ডেলে পোস্ট করেছিলেন কুণাল। সেই পোস্টে কেন ইডি ডিরেক্টর ও সিবিআইকে ট্যাগ করা হয়েছে। যদিও এখনও পর্যন্ত শোকজের চিঠি পড়ে উঠলে পারেননি বলে জানিয়েছেন কুণাল।

বিশ্ব পরিবেশ দিবসে মা-বাবার সমাধিস্থলে চারা রোপণ করলেন মন্ত্রী রাজেশ মাহাতো

অন্নপূর্ণা ভান্ডারের ৩০০০ টাকা পেয়ে হতবাক গ্রামীণ চিকিৎসক

তৃণমূলের ডামাডোলে পোয়াবারো কংগ্রেসের, মেখলিগঞ্জ পুরসভার দখল নিল

তৃণমূল বিধায়ককে দেখে ‘চোর-চোর’ শ্লোগান, পুলিশি পাহারায় এলাকা ছেড়ে পালালেন

তৃণমূলের প্রাক্তন বিধায়কের নিজস্ব ক্লাব ঘর থেকে উদ্ধার সরকারি কৃষি সামগ্রী, ত্রিপল, কম্বল

বিহারে বিজেপির হয়ে বিধান পরিষদের ভোটে লড়ছেন ভোজপুরি নায়ক পবন সিংহ

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে সোমবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

দিল্লিকে চাপে রাখতে এবার ‘ভারত-শত্রু’ তুরস্কের সঙ্গে সামরিক চুক্তি তারেকের

কলকাতা পুরসভার মেয়র পদে ইস্তফা ফিরহাদের

তৃণমূল নেতাদের কোমরে দড়ি পরিয়ে রাস্তায় ঘোরানোর ঘটনায় ক্ষুব্ধ হাইকোর্ট, দিল বড় নির্দেশ

স্বরূপ বিশ্বাস গ্রেফতারের পর সুরুচি সংঘে ভাঙচুর, মিলল খাট-বিছানা

ভোটের আগে তৈরি হয় রাস্তা ,ফল প্রকাশের পরেই বেরিয়ে পড়েছে কঙ্কালসার চেহারা

‘ব্রিটেনের রাজনীতিতে নাক গলাবেন না’, মাস্ককে হুঁশিয়ারি প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের