দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

শুক্রবার পর্যন্ত মানিকের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়: সুপ্রিম কোর্ট

নিজস্ব প্রতিনিধি: স্বস্তি বাড়ল প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের। শুক্রবার পর্যন্ত তাঁর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে পারবে না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই, বুধবার এমনই নির্দেশ দিল দেশের  সুপ্রিম কোর্ট। অর্থাৎ শুক্রবার পর্যন্ত মানিককে গ্রেফতার করতে পারবে না সিবিআই।

দেশের সর্বোচ্চ আদালত জানিয়েছে, মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে তদন্ত চলবে তবে তাঁর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে পারবে না সিবিআই। শুক্রবার পর্যন্ত তাঁকে গ্রেফতার করতে পারবে না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। উল্লেখ্য মঙ্গলবার দেশের শীর্ষ আদালত নির্দেশ দিয়েছিল, বুধবার পর্যন্ত মানিকের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নিতে পারবে না সিবিআই। এরপর সেই রক্ষাকবচের মেয়াদ আরও বাড়াল সুপ্রিম কোর্ট।

প্রসঙ্গত নিয়োগ দুর্নীতি মামলায় প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্যকে মঙ্গলবারই সিবিআই দফতরে হাজিরার নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ওই দিন রাত ৮টার মধ্যে তাঁকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি। এমনিক তদন্তে অসহযোগিতা করলে সিবিআই মানিককে নিজেদের হেফাজতেও নিতে পারবে বলে নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কিন্তু কলকাতা হাইকোর্টের সেই নির্দেশের পর সুপ্রিম কোর্টের নির্দেশে স্বস্তি পান মানিক ভট্টাচার্য। বর্তমানে দিল্লিতে বঙ্গভবনে রয়েছেন মানিক। বঙ্গ ভবনের ৫১২ নম্বর রুমে রয়েছেন তিনি। মঙ্গলবার কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় পর্যবেক্ষণে জানান, ‘২০ লক্ষ পরীক্ষার্থীর ওএমআর শিট ছিল। তার মধ্যে ১২.৯৫ লক্ষ ওএমআর শিট নষ্ট করা হয়েছে। কোন কোন পরীক্ষার্থীর ওএমআর শিট নষ্ট করা হয়েছে, তা জানাতে ব্যর্থ প্রাথমিক শিক্ষা পর্ষদ।’

Published by:

Share Link:

More Releted News:

‘আগে ভোট, তারপর জলপান,’ বার্তা শাহের! মহিলা ও যুবদের বেশি করে ভোট দেওয়ার আর্জি মোদির

কটি জেলায়, কত আসনে ভোট? প্রার্থী কারা, দেখে নিন এক ঝলকে

‘গণতন্ত্রের শ্রেষ্ঠ উৎসবকে সেনার শাসনে পরিণত করেছে বিজেপি,’ কড়া প্রতিক্রিয়া অভিষেকের

নিশাচর কমিশন! ভোটের আগে গভীর রাতে পর্যবেক্ষকদের সঙ্গে জরুরি বৈঠকে CEO মনোজ

বৃহস্পতি-শুক্রতে শহরে আসতে গেলে হাতে রাখুন অতিরিক্ত সময়, জানাচ্ছে কলকাতা পুলিশ

তালিকায় নাম থাকলেই দেওয়া যাবে না ভোট, নির্বাচন কমিশনের নয়া নিয়ম কী?‌

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ