বিসিএস পরীক্ষায় বাংলা ভাষা আবশ্যিক কেন? ‘বাংলাবিদ্বেষীর’ ভূমিকায় মাঠে নামছেন শুভেন্দু

বাংলা ভাষা আবশ্যিক করার বিরুদ্ধে বিধানসভায় সরব হবেন বলে জানিয়ে দিলেন বিরোধী দলনেতা।

Share:

নিজস্ব প্রতিনিধি: সম্প্রতি রাজ্য সরকারের তরফে ডব্লুবিসিএস পরীক্ষায় বাংলা ভাষা বাধ্যতামূলক করা হয়েছে। এবার সেই সিদ্ধান্তের বিরধিতা করে সরব হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বাংলা ভাষা আবশ্যিক করার বিরুদ্ধে বিধানসভায় সরব হবেন বলে জানিয়ে দিলেন বিরোধী দলনেতা। পাশাপাশি রাজযের এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি নিয়ে আদালতের দ্বারস্থ হওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

পশ্চিমবঙ্গ ডব্লুবিসিএস পরীক্ষায় বাংলা ভাষার লিখিত পরীক্ষায় পাস করতেই হবে বলে সম্প্রতি নতুন নিয়ম বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে রাজ‌্য সরকার। মঙ্গলবার কলকাতায় একটি অনুষ্ঠানে যোগ দিয়ে শুভেন্দু অধিকারী বলেন, ‘পুরনো ব‌্যবস্থা বদলের কোনও দরকার নেই। বিধানসভার অধিবেশন শুরু হলে আমরা জোরদারভাবে ইস্যুটি তুলব।’ শুভেন্দুর অভিযোগ, রাজ‌্য সরকারের এই সিদ্ধান্তের ফলে হিন্দি ও অন‌্যান‌্য অ-বাংলা ভাষীরা বঞ্চিত হবেন। তাই এই নতুন সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছেন তিনি।

অন্যদিকে তৃণমূল শিবিরের বক্তব‌্য, দেশের বিভিন্ন রাজ্যে সিভিল সার্ভিসে যোগ দিতে গেলে সেই রাজ্যের ভাষা জানা বাধ‌্যতামূলক। শুভেন্দু অধিকারী উসকানি দিয়ে চলেছেন। বিরোধী দলনেতা সস্তার রাজনীতি করতে চাইছেন বলে মন্তব্য তৃণমূল নেতৃত্বের।

মন্তেশ্বরে বাড়ি, হাওড়ায় গেঞ্জি কারখানার শ্রমিক ছিল বর্ধমানে ধৃত জঙ্গি হামিদ

‘প্রধানমন্ত্রীকে কটূক্তি করলেই ফৌজদারি মামলা হয় না’, রুচিকা ইস্যুতে সরব CJP মুখপাত্র সৌরভ দাস

শুটিংয়ে মাধুরীকে জোর করে চুম্বন বিনোদ খান্নার, বিতর্ক নিয়ে মুখ খুললেন অভিনেতার বন্ধু

দীর্ঘ টানাপোড়েনে ইতি! মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহের বিবাহবিচ্ছেদের আবেদন মঞ্জুর সুপ্রিম কোর্টের

প্রয়াত কিংবদন্তি ইতালিয়ান ডিফেন্ডার ফ্রাঙ্কো বারেসি, শোকস্তব্ধ ক্রীড়ামহল

বাংলায় পাট চাষিদের ভাগ্য ফেরাবে ‘নিনফেট সাথী’ পাউডার, বাড়বে উপার্জন

গলছে বরফ, চলতি বছরেই ভারত সফরে চিনের প্রেসিডেন্ট শি জিনপিং

২১ জুলাই সমাবেশে আদালতের নির্দেশ কেন মানা হয়নি? কালীঘাট তৃণমূলকে সতর্ক করল হাইকোর্ট

মুখ্যমন্ত্রীর উপরে হামলার ছক! বর্ধমান থেকে গ্রেফতার জইশ জঙ্গি

শুক্রবারেও ভিজবে বাংলা! কলকাতাসহ একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস

মহারাষ্ট্রের ভিওয়ান্ডিতে চারতলা ভবন ধসে মৃত ৯, চলছে উদ্ধারকাজ

প্রথম দিনেই ৭২.৪৪ কোটি টাকা আয় ‘স্পাইডার-ম্যান ব্র্যান্ড নিউ ডে’র, ভাঙল ‘পাঠান-কান্তারা’র রেকর্ড

হাইকোর্টে ধাক্কা! ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় এবার সুপ্রিম কোর্টে কালীঘাট তৃণমূল

পাকিস্তানের কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, মৃত ৩২ শ্রমিক