মহালয়ার আগেই খুলছে টালা ব্রিজ

প্রসঙ্গত, জোর কদমে চলছে ব্রিজ তৈরির কাজ। মহালয়ার আগেই খুলতে পারে ব্রিজ। কিছু অংশের কাজের জন্য বেশ কয়েকদিন ট্রেন চলাচল বন্ধ রাখতে হবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: এ যেন পুজোর (DURGA PUJA) উপহার। পুজোর আগেই খুলে যাচ্ছে টালা ব্রিজ (TALA BRIDGE)। বিশেষ সূত্রের খবর, মহালয়ার (MAHALAYA) আগেই খুলতে পারে টালা ব্রিজ। দ্রুত ব্রিজ খোলার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।

জানা গিয়েছে, শারদোৎসবে মহানগর, শহরতলি ও কলকাতায় যাতায়াত করা মানুষদের সুবিধার্থেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। নবান্ন সূত্রে জানা গিয়েছে, শুক্রবার পূর্ত দফতরের মন্ত্রী মলয় ঘটক একটি রিভিউ বৈঠক করেন। উপস্থিত ছিলেন পূর্ত দফতরের সচিব ও ইঞ্জিনিয়াররা। ওই বৈঠকে বিভিন্ন প্রকল্প নিয়ে আলোচনা করা হয়েছে। জানা গিয়েছে আলাদা করে উঠে এসেছে টালা ব্রিজের প্রসঙ্গও।

প্রসঙ্গত, জোর কদমে চলছে ব্রিজ তৈরির কাজ। মহালয়ার আগেই খোলার চেষ্টা করা হচ্ছে জোর কদমে। তবে কিছুটা অংশের কাজের জন্য বেশ কয়েকদিন ট্রেন চলাচল বন্ধ রাখতে হবে। জানা গিয়েছে, টালা ব্রিজ তৈরির কাজের জন্য ট্রেন বন্ধ রাখার জন্য অনুমতি চাওয়া হবে রেলের কাছে। খবর লেখা পর্যন্ত জানা গিয়েছে, আজকেই এই বিষয়ে রেল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন মুখ্যসচিব।

উল্লেখ্য, এবারের টালা ব্রিজ হচ্ছে চারটি লেনের। নয়া ব্রিজ হচ্ছে ৮০০ মিটার লম্বা ও ১৯ মিটার চওড়া। গত ২০২০ সালের ৩১ জানুয়ারি দুর্বল ব্রিজের উপর দিয়ে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছিল। তারপর শুরু হয়েছিল কাজ। সেই কাজ প্রায় শেষের মুখে। শারদোৎসবের আমেজেই খুলে যাবে ব্রিজ। সুবিধা হবে মহানগর, শহরতলি এবং কলকাতায় যাতায়াতকারী মানুষদের। জানা গিয়েছে, টালা ব্রিজের বিকল্প হিসেবে যে দু’টি রাস্তা তৈরি হয়েছিল, সেই রাস্তাগুলিও থাকবে সচল। ফলে যানজট কমবে অনেকটাই।

‘দায়ী কে, আগে তা ঠিক হোক’, যন্তর মন্তরের অশান্তির ঘটনায় SIT গঠনের নির্দেশ সুপ্রিম কোর্টের

ঘরোয়া উপকরণেই রেস্তোরাঁর স্বাদ! জেনে নিন সুস্বাদু ‘পঞ্জাবি ডাল তরকা’ তৈরির রেসিপি

অর্থের অভাবে ভর্তি হতে পারেননি হাসপাতালে, হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত দক্ষিণী অভিনেত্রী

বিয়ের কয়েকদিন পরই প্রকাশ্য রাস্তায় তুমুল ঝগড়া স্বামী-স্ত্রীর, ভয়ঙ্কর কাণ্ড ঘটালেন যুবক…

ফেসবুক থেকে হঠাৎ উধাও মোদির ভিডিও! ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা

৫ ওভারে শূন্য রানে পাকিস্তানের ৫ উইকেট ধসিয়ে ইতিহাস গড়লেন ক্যারিবীয় বোলার

কোনও বিক্ষোভকারীকে একা ছেড়ে যাব না, আশ্বাস ‘আরশোলা’ পার্টির মুখপাত্রের

প্রচণ্ড গরম থেকে রামলালাকে স্বস্তি দিতে অযোধ্যায় মন্দিরের গর্ভগৃহে বসছে এসি

অমরনাথ যাত্রার সময় বড় দুর্ঘটনা, সোনমার্গে খাদে পড়ল তীর্থযাত্রী বোঝাই বাস

শক্তিশালী নিম্নচাপের প্রভাবে ভিজবে দক্ষিণবঙ্গ, কলকাতাসহ ৮ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা

পাক অধিকৃত কাশ্মীরে ভয়াবহ ঘটনা, পাকিস্তানি সেনার নৃশংসতায় নিহত ৯

লাশের পাশে গুটিসুটি মেরে শুয়ে ছিল, ভূমিকম্পের ২৯ দিন পর ধ্বংসস্তূপ থেকে জীবিত কুকুর উদ্ধার

শ্রীলঙ্কা টেস্ট সিরিজের জন্য ভারতীয় দল ঘোষণা, প্রথমবার ডাক পেলেন এই ক্রিকেটার

সাতসকালে নীলগঞ্জ পুলিশ ফাঁড়িতে বাজি বিস্ফোরণ, আতঙ্কে কাঁপল গোটা এলাকা