খোলা দরজা নিয়ে ছুটল মেট্রো, আতঙ্কে চিৎকার যাত্রীদের

অফিসের ব্যস্ত সময়ে ফের কলকাতায় মেট্রো বিভ্রাট। বুধবার সকালে মেট্রোর একটি কামরার একটি দরজা খোলা রেখেই গন্তব্যের দিকে ছুটল মেট্রোর ট্রেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: অফিসের ব্যস্ত সময়ে ফের কলকাতায় মেট্রো বিভ্রাট। বুধবার সকালে মেট্রোর একটি কামরার একটি দরজা খোলা রেখেই গন্তব্যের দিকে ছুটল মেট্রোর ট্রেন। অফিস টাইমে এমনিতেই ভিড়ে থাকে মেট্রোতে, সেই সেই সময় এমন ঘটনায় যাত্রীদের মধ্যে তীব্র চাঞ্চল্য ছড়ায়। তবে দরজা খোলা রেখে ট্রেন ছুটলেও যাত্রীদের কারোর কোনও ক্ষতি হয়নি।

প্রত্যক্ষদর্শী যাত্রীরা জানান, বুধবার সকাল ৯টা ২৯ মিনিট নাগাদ কবি সুভাষ থেকে দমদমগামী একটি মেট্রোতে এই ঘটনা ঘটে। অন্যদিকে মেট্রো রেল কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, কুদঘাট থেকে কালীঘাট পর্যন্ত একটি মেট্রো ট্রেনের সামনের দিকের একটি কামরার একটি দরজা খোলা ছিল। সকাল সকাল অফিস টাইমে এমন ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়ায়। মেট্রো থেকে লাইনে পড়ে যাওয়ার আশঙ্কায় বহু যাত্রী চিৎকার করে ওঠেন। এই ঘটনার খবর পৌঁছয় আরপিএফের কাছে, খবর পেয়ে তড়িঘড়ি তৎপরতা শুরু করে আরপিএফ। ছুটে আসেন মেট্রো রেলের ইঞ্জিনিয়াররাও। তাঁরা ওই মেট্রোর ট্রেনের কামরাতে উঠে পড়েন। খোলা দরজাটির সামনে যাত্রীরা যাতে না আসতে পারেন সেই বিষয়টি নিশ্চিত করতে তার সামনে দাঁড়িয়ে পড়েন। ট্রেনটি কালীঘাট স্টেশনে পৌঁছনোর পর খোলা দরজাটি বন্ধ করা সম্ভব হয়। এর পর মেট্রোটি নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছয়।

অন্যদিকে এমন ঘটনায় আতঙ্কিত নিত্যযাত্রীরা মেটড়ো কর্তৃপক্ষের ওপর ক্ষোভ উগরে দেন। মেট্রো রেলের তরফে জানানো হয়েছে, যান্ত্রিক ত্রুটির কারণেই দরজা বন্ধ হতে চাইছিল না। এর আগে একাধিকবার যান্ত্রিক গোলযোগের জন্য সমস্যায় পড়তে হয়েছে মেট্রোর যাত্রীদের। কখনও মেট্রো মাঝপথে আটকে যায় তো কখনও আগুনের স্ফুলিঙ্গকে কেন্দ্র করে আতঙ্ক ছড়ায়। এবার খোলা দরজাকে কেন্দ্র করে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়াল।

লাগাতার অত্যাচার, খেতে না দেওয়া, সন্তানের বিরুদ্ধে পুলিশে দ্বারস্থ বৃদ্ধ দম্পতি

‘নেতাজিকে ‘অসম্মানে’ কঠোর পদক্ষেপ’, পুলিশকে নির্দেশ মুখ্যমন্ত্রীর, গ্রেফতার হবেন অনন্ত মহারাজ?

জেলেই মারা গিয়েছেন ইমরান খান! বিস্ফোরক দাবি সাংবাদিকের, তবে সত্যিটা কী?

৭৮ বছর আগে মুক্তি পেয়েছিল দেশের প্রথম দেশাত্মবোধক গান, অভিনয় করেছিলেন দিলীপ কুমার

তৃণমূল জমানার সমস্ত ওবিসি শংসাপত্র বাতিল করল কলকাতা হাই কোর্ট

আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে সীমান্তে ম্যারাথনের আয়োজন বিএসএফের

নগদ টাকা কাণ্ডে দোষী সাব্যস্ত প্রাক্তন বিচারপতি যশবন্ত ভার্মা, সংসদীয় প্যানেলের রিপোর্টে চাঞ্চল্য

৯,৭৬৬ পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি SBI-এর, জেনে নিন শেষ আবেদনের তারিখ

গভীর নিম্নচাপের জেরে ভাসতে চলেছে কলকাতা, প্রবল দুর্যোগের পূর্বাভাস

প্রাক্তন বিধায়কদের পেনশন বেড়ে দ্বিগুন হচ্ছে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

পাপ থেকে বাঁচতে গীতা পড়তে হবে, আদ্যাপীঠে পুজো দিয়ে বললেন শুভেন্দু

ডিপো থেকে নতুন বাস চুরি করতে গিয়ে পাংচার টায়ার, চোররা যা করল শুনে অবাক হবেন…

বাব-এল মান্দেবে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৬, আহত ১০

মেয়াদ শেষের আগে হঠাৎ পদত্যাগ করলেন টাটা সন্সের চেয়ারম্যান, নেপথ্যে কোন কারণ?