আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ফের তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানী, মৃদু কম্পন কলকাতাতেও

নিজস্ব প্রতিনিধি: মাঝ রাতে ফের তীব্র ভূমিকম্পে (Earthquake) কেঁপে উঠল রাজধানী দিল্লী। শুক্রবার রাত ঠিক ১১টা ৪০ মিনিট নাগাদ কম্পন অনুভূত হয়েছে দিল্লি-সহ আশপাশের বিস্তীর্ণ এলাকায়। এমনকী কলকাতাও কম্পন অনুভূত হয়েছে। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৬.৪। আর ভূমিকম্পের উৎসস্থল ছিল নেপালে, যা লখনৌ থেকে ২৫৩ কিলোমিটার দূরে এবং কলকাতা থেকে ৯২৫ কিলোমিটার দূরে অবস্থিত। তাই এবার নেপালের ভূমিকম্পে কাঁপল কলকাতা এবং দিল্লি-সহ ভারতের একাধিক শহর।

সূত্র অনুযায়ী, ভূমিকম্পের সূচনাস্থল ছিল মাটি থেকে ১০ কিলোমিটার নীচে। এই কারণেই রাতে কলকাতা-সহ সংলগ্ন এলাকাগুলিতে বিভিন্ন বহুতলগুলিতে কম্পন অনুভূত হয়েছে। স্বাভাবিক ভাবেই ঘরের ভিতরের বিভিন্ন জিনিসপত্রও কেঁপে উঠতে থাকে। তবে কলকাতায় মৃদু কম্পন অনুভূত হয়, যাতে আতঙ্কিত হয়ে পড়েন শহরবাসীদের অনেকে।এদিকে নেপালের ভূমিকম্পে কেঁপে উঠেছে বিহারের বিস্তীর্ণ অঞ্চলও। পটনায় রীতিমতো ভূমিকম্প টের পেয়েই ভয়ে বাড়ি থেকে বেরিয়ে যান আতঙ্কিত সাধারণ মানুষজন।

কারণ ঘরের সিলিং ফ্যান থেকে শুরু করে খাট, বিছানা সব কেঁপে উঠেছিল। নয়ডার বিভিন্ন বহুতল আবাসিকগুলিতেও তীব্র ভূমিকম্প অনুভূত হয়েছে। কিছুদিন আগেই পশ্চিমবঙ্গের বীরভূমে তীব্র ভূমিকম্প অনুভূত হয়েছিল। যার উৎসস্থল ছিল ঝাড়খণ্ডের দুুমকা। 

Published by:

Share Link:

More Releted News:

প্রচারের মাঝে আচমকাই বেঁকে বসল গরুর পাল, তারপর যা ঘটল…

নন্দীগ্রামে তৃণমূল পোলিং এজেন্টকে বেধড়ক মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে, হাসপাতালে চিকিৎসাধীন

‘ভাঙড় জয় শুধু সময়ের অপেক্ষা’‌, নওশাদের ভাগ্যরেখা সামনে আনলেন অভিষেক

‘তৃণমূলের কর্মীর গায়ে হাত পড়লে শরীরে জামা-কাপড় থাকবে না’, শাহকে হুঁশিয়ারি কল্যাণের

‘‌মোদিজির প্রধান কাজ দেশ বিক্রি’‌, শ্রীরামপুরের সভা থেকে তোপ রাহুল গান্ধির

কলকাতায় দ্বিতীয় দফায় নির্বাচনে রাস্তায় নামছে ২৭৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ