কলকাতা বইমেলার ১৩ দিন বিশেষ বাস চালাবে রাজ্যের পরিবহন দফতর

বইমেলার শেষদিন অর্থাৎ ৯ ফেব্রুয়ারি পর্যন্ত এই বাস চলবে। যা কিনা নিঃসন্দেহে বইপ্রেমীদের জন্য সুখবর। তবে ছুটির দিনগুলিতে বাড়তি পরিষেবা মিলবে না।

Share:

নিজস্ব প্রতিনিধি: মঙ্গলবার (২৮ জানুয়ারি) থেকে শুরু হচ্ছে ৪৮ তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা (KOLKATA INTERNATIONAL BOOK FAIR 2025)। চলবে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত। আর ৪৮ তম আন্তর্জাতিক কলকাতা পুস্তকমেলা বসছে সল্টলেকের সেন্ট্রাল পার্কে। আজ বিকেল চারটেয় শুভ উদ্বোধন কলকাতা বইমেলার। আর এদিন বইমেলার শুভ উদ্বোধনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, জার্মানির রাষ্ট্রদূত ফিলিপ আকারমান, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ বিশিষ্ট অতিথিরা। এ বছর কলকাতা বইমেলার থিম হবে দেশ জার্মানি। জার্মানি ছাড়াও ব্রিটেন, আমেরিকা, ফ্রান্স, রাশিয়া, আর্জেন্টিনা, পেরু-সহ একাধিক দেশের পাবলিশার্সরাও অংশ নেবে কলকাতা বইমেলায়। এদিকে অন্যান্য বছরের মতো কলকাতা বইমেলা উপলক্ষে রাজ্যের পরিবহন দফতর থেকেও নেওয়া হয়েছে বিশেষ উদ্যোগ।

সূত্রের খবর, বইমেলায় যাতায়াতের সুবিধার জন্যে বিশেষ বাস চালাবে পরিবহণ দফথর। পরিবহন দফতরের বিজ্ঞপ্তি অনুযায়ী, বইমেলার জন্যে কলকাতা ও তার পার্শ্ববর্তী জেলাগুলি থেকে একাধিক রুটে চলবে বিশেষ বাস, দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে এই বাস। যাদের গন্তব্য হবে করুণাময়ী অর্থাৎ বইমেলা প্রাঙ্গণ। বইমেলার শেষদিন অর্থাৎ ৯ ফেব্রুয়ারি পর্যন্ত এই বাস চলবে। যা কিনা নিঃসন্দেহে বইপ্রেমীদের জন্য সুখবর। তবে ছুটির দিনগুলিতে বাড়তি পরিষেবা মিলবে না। আরও জানা গিয়েছে, সেন্ট্রাল পার্কের পাশেই রয়েছে করুণাময়ী বাস টার্মিনাস। সেখানেই বিভিন্ন জেলা থেকে আসা বইমেলাগামী বাসগুলি থামবে।

আবার নির্দিষ্ট সময়ে করুণাময়ী থেকে শহরের বিভিন্ন রুটে বাসগুলি পৌঁছে যাবে। আর বইমেলায় বাড়তি বাস পরিষেবার জন্য অতিরিক্ত কর্মী নিয়োগ করা হয়েছে, পাশাপাশি অফিসারদের বাড়তি দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি নামানো হচ্ছে টিনটিন বাড়তি এসি বাস। এছাড়াও বেড়েছে সরকারি বাসের সংখ্যাও। আর যাত্রীদের বোঝার সুবিধার্থে প্রতিটি বাসের সামনের কাঁচের লেখা থাকতে গন্তব্য ঠিকানা। সবমিলিয়ে, ১৩ দিন ধরে চলা বইমেলায় যাতে যাত্রীদের যাতায়াতের কোনও অসুবিধা না হয়, তার জন্যে বদ্ধ পরিকর পরিবহন দফতরের কর্মী এবং আধিকারিকরা। এবার জেনে নেওয়া যাক, কোন কোন রুটে বাস চলবে…

জানা গিয়েছে, করুণাময়ী থেকে ২০ টি রুটে বিশেষ বাস চলবে। যার মধ্যে আছে– ব্যারাকপুর, বারাসত, বারুইপুর, বালিহল্ট, কামালগাজি, গড়িয়া, জোকা, ঠাকুরপুকুর, সাঁতরাগাছি-সহ একাধিক জায়গা থেকে মিলবে বিশেষ বাস পরিষেবা।

বাড়িতে একা পেয়ে তরুণীকে শ্লীলতাহানি, অভিযুক্ত তৃণমূল সদস্যের ভাইপো

তালাবন্ধ ঘরে পড়ে রয়েছে নাবালিকার দেহ, অন্য ঘরে ঝুলছেন পিসেমশাই, চাঞ্চল্য নদিয়ার কৃষ্ণগঞ্জে

শুভেন্দু সরকারের আমলে অবশেষে ফিরল দখল হওয়া জমি, বিপাকে তৃণমূলের ২ নেতা

‘জিজ্ঞাসাবাদের পর উদয়নিধিকে মুক্তি দিতে হবে,’ পুলিশকে নির্দেশ মাদ্রাজ হাইকোর্টের

গোপন সূত্রে অভিযান চালিয়ে ক্যানিং থেকে গ্রেফতার ‘হেরোইন সম্রাট’ পিন্টু

চিত্ত যেথা ভয়শূন্য…,বাঁধ টপকে স্কুলের পথে খুদে পড়ুয়ারা, ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল

কবে অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা? দিনক্ষণ জানালেন সমাজকল্যাণমন্ত্রী

শ্যামবাজার মেট্রোর নাম বদলে হবে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র স্টেশন, জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

সন্ত্রাসবাদের জন্ম দিচ্ছে মাদ্রাসা, বিস্ফোরক অভিযোগ উত্তর প্রদেশের উপমুখ্যমন্ত্রীর

জোড়া ভূমিকম্পে ধ্বংসস্তূপে পরিণত ভেনেজুয়েলা, মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫

উত্তরে রেড অ্যালার্ট! সঙ্গে রাখুন ছাতা, আজও ভারী বৃষ্টিত ভিজবে কলকাতা সহ দক্ষিণবঙ্গ?

মাঝ আকাশে বিপত্তি, ৩০০ ফুট নীচে নেমে গেল এয়ার ইন্ডিয়ার বিমান, জখম বহ যাত্রী

নারকেলডাঙায় বহুতল আবাসনের কার্নিশ থেকে উদ্ধার ব্যবসায়ীর রক্তাক্ত দেহ

বিপাকে হুমায়ুন, চেক বাউন্স কাণ্ডে আইনি নোটিস পাঠাল মহমেডান ক্লাব