রেলের লকআপ ভেঙে পলাতক ৩, ধৃতদের বিরুদ্ধে ছিল খুনের অভিযোগ

জানা গিয়েছে, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্তদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি। তবে এই ঘটনায় রেলপুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন।

Share:

নিজস্ব প্রতিনিধি: খুনে অভিযুক্ত ৩ জনের পালানোর ঘটনায় মুখ পুড়েছে শালিমার জিআরপি থানার। অভিযুক্তরা চম্পট দিয়েছে জিআরপি থানার দেওয়াল ভেঙে! এই ঘটনায় ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য। প্রশ্ন উঠছে জিআরপি থানার আধিকারিক ও কর্মীদের ভূমিকা নিয়েও। অভিযুক্তদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি।

জানা গিয়েছে, গত ১৭ অগাস্ট আবাদা স্টেশন চলন্ত ট্রেন থেকে পড়ে মৃত্যু হয়েছিল এক যুবকের। মৃতের পরিবার তিনজনের নামে অভিযোগ দায়ের করে। ওই তিনজন মৃতের বন্ধু। তদন্তে নেমে অভিযোগের ভিত্তিতে ওই তিনজনকে গ্রেফতার করে রেল পুলিশ (RAIL POLICE)। অভিযুক্তদের রাখা হয়েছিল শালিমার জিআরপি থানায়। কিন্তু রবিবার সকালে দেখা যায়, লকআপের দেওয়াল কাটা। চম্পট দিয়েছে তিনজন।

রেলপুলিশ সূত্রে জানা গিয়েছে, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্তদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি। তবে এই ঘটনায় রেলপুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। এই ঘটনার তীব্র নিন্দা করেছেন শিয়ালদার রেল পুলিশ সুপার। তিনি বলেছেন, এই ঘটনা চরম গাফিলতির ফলেই হয়েছে। কী করে উধাও হল, তা জানতে তদন্ত হবে বলেও দাবি রেল পুলিশ সুপারের।

শেষ রক্ষা হল না, গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা

বিশ্ব পরিবেশ দিবসে মা-বাবার সমাধিস্থলে চারা রোপণ করলেন মন্ত্রী রাজেশ মাহাতো

অন্নপূর্ণা ভান্ডারের ৩০০০ টাকা পেয়ে হতবাক গ্রামীণ চিকিৎসক

তৃণমূলের ডামাডোলে পোয়াবারো কংগ্রেসের, মেখলিগঞ্জ পুরসভার দখল নিল

তৃণমূল বিধায়ককে দেখে ‘চোর-চোর’ শ্লোগান, পুলিশি পাহারায় এলাকা ছেড়ে পালালেন

তৃণমূলের প্রাক্তন বিধায়কের নিজস্ব ক্লাব ঘর থেকে উদ্ধার সরকারি কৃষি সামগ্রী, ত্রিপল, কম্বল

বিহারে বিজেপির হয়ে বিধান পরিষদের ভোটে লড়ছেন ভোজপুরি নায়ক পবন সিংহ

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে সোমবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

দিল্লিকে চাপে রাখতে এবার ‘ভারত-শত্রু’ তুরস্কের সঙ্গে সামরিক চুক্তি তারেকের

কলকাতা পুরসভার মেয়র পদে ইস্তফা ফিরহাদের

স্বরূপ বিশ্বাস গ্রেফতারের পর সুরুচি সংঘে ভাঙচুর, মিলল খাট-বিছানা

ভোটের আগে তৈরি হয় রাস্তা ,ফল প্রকাশের পরেই বেরিয়ে পড়েছে কঙ্কালসার চেহারা

‘ব্রিটেনের রাজনীতিতে নাক গলাবেন না’, মাস্ককে হুঁশিয়ারি প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের