এই মুহূর্তে

নবান্নে আসছেন না অমিত শাহ

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে আসছেন না কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বাংলায় না আসায় আপাতত বাতিল নবান্নে পূর্বাঞ্চল নিরাপত্তা পরিষদের বৈঠক, এমনটাই খবর সূত্রের।

প্রসঙ্গত আগামী নভেম্বর মাসের ৫ তারিখে নবান্নে পূর্বাঞ্চল নিরাপত্তা পরিষদের বৈঠক হওয়ার কথা ছিলক। সেই বৈঠকে পূর্বাঞ্চল পরিষদের চেয়ারম্যান হিসেবে যোগ দেওয়ার কথা ছিল অমিত শাহয়ের। সূত্রের খবর, ৫ নভেম্বর দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রকের এক গুরুত্বপূর্ণ বৈঠক থাকায় রাজ্যে আসতে পারবেন না কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তবে আপাতত পূর্বাঞ্চল নিরাপত্তা পরিষদের বৈঠক বাতিল হলেও কবে আবার হবে বৈঠক, তা এখনও জানা যায়নি। পরবর্তীকালে এই বৈঠকের দিনক্ষণ নির্ধারণ করা হবে বলে সূত্রের খবর।

দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে আগামী ৫ নভেম্বর নবান্নে পূর্বাঞ্চল নিরাপত্তা পরিষদের বৈঠকে যোগ দেওয়ার কথা ছিল বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। পূর্বাঞ্চল নিরাপত্তা পরিষদের ভাইস চেয়ারপার্সন হিসেবে উপস্থিত থাকার কথা ছিল মুখ্যমন্ত্রীর। বিহারের মুখ্যমন্ত্রী নিতীশ কুমারেরও যোগ দেওয়ার কথা ছিল।

উল্লেখ্য পূর্বাঞ্চল নিরাপত্তা পরিষদের বৈঠকে ভারতের পূর্বাঞ্চলের রাজ্যগুলির মধ্যে সমন্বয়, নিরাপত্তা, সমস্যা সমাধানের কৌশল নিয়ে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়ে থাকে। এর আগে পূর্বাঞ্চল নিরাপত্তা পরিষদের বৈঠক হয়েছিল ওড়িশাতে। ২০২০ সালের সেই বৈঠকে যোগ দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওড়িশার আগে এই বৈঠক হয়েছিল নবান্ন সভাঘরে। ভারতের তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ নবান্ন সভাঘরের সেই বৈঠকে যোগ দিয়েছিলেন। প্রসঙ্গত পশ্চিমবঙ্গ সরকার সীমান্তরক্ষী বাহিনীর ক্ষমতা বৃদ্ধি নিয়ে এর আগে একাধিকবার সরব হয়েছে। সূত্রের খবর, পূর্বাঞ্চল নিরাপত্তা পরিষদের আগামী বৈঠকে বিএসএফ-এর ক্ষমতা বৃদ্ধি নিয়ে আলোচনা হতে পারে।

Published by:

Share Link:

More Releted News:

বৃহস্পতি থেকেই দক্ষিণবঙ্গে কালবৈশাখীর তাণ্ডব, ৬ জেলায় সতর্কতা জারি

ম্যান্ডারিন ভাষায় প্রচার তৃণমূল কংগ্রেসের, চিনা ভোট টানতেই অভিনব পদক্ষেপ

অভিষেক–রুজিরার গাড়িতে তল্লাশির নির্দেশ!‌ নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ তৃণমূলের

বিজেপির আসন সংখ্যা নিয়ে দোটানায় গেরুয়া শিবির, পদ্ম দিঘিতে প্রশ্নবাণে গুঞ্জন চরমে

নববর্ষের সকালে মাছ নিয়ে গড়িয়ায় প্রচার অরূপ বিশ্বাসের, বিঁধলেন বিজেপিকে

নববর্ষে কীর্তনের তালে দিলীপের তুমুল নাচ, মনীষীদের ছবি হাতে মিছিল শুভেন্দুর

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ